সটচী-পত্র ৭৮ তফসীরে মা‘আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড ঘোষণা করেছে যে, শেষ নবীর গুণ-বৈশিষ্ট্য ও নিদর্শনসমূহ তওরাত ও ইঞ্জীলে রয়েছে, তখন এ কথাটি যদি বাস্তবতা বিরোধী হতো, তবে সে যুগের ইহুদী ও নাসারাদের হাতে ইসলামের বিফ্ণদ্ধে এমন: এক বিরাট হাতিয়ার উপস্থিত হতো যার মাধ্যমে (সহজেই) কোরআনকে মিথ্যা সাব্যস্ত করতে পারত যে, না, তওরাত ও ইঞ্জীনের- কোথাও নবীয়ে উনদ্মী (সা) সম্পর্কে আলোচনা নেই । কিন্তু তখনকার ইহুদী বা নাসারারা কোরআনের. এ ঘোষণার বিরুদ্ধে কোন পাল্টা ঘোষণা করেনি । এটাই একটা বিয়াট প্রমাণ যে, তখনকার তওরাত ও: ইঞ্জীলে- রাসূল করীম (সা)-এর. গুণ-বৈশিষ্ট্য ও নিদর্শনাদি. সম্পর্কে বিশদ আলোচনা বিদ্যমান-ছিল, ফলে তারাও ছিল সম্পূর্ণ নীরব-নিশ্চুপ । খাতিমুন্নাবিয়্রীন (সমস্ত নবীর শেষ. নবী) (সা)-এর যেসব গুণ ও বৈশিষ্ট্য তওরাত ও ইঞ্জীলে লিপিবন্ধ.ছিল সেগুলোর কিছু আলোচনা তওরাত ও ইঞ্জীলের উদ্ধৃতি সাপেক্ষে কোরআন মজীদেও করা হয়েছে। আর কিছু সে সমস্ত মনীষীর উদ্ধৃতিতে হাদীসে উল্লেখ করা হয়েছে, যারা তওরাত ও ইঞ্জীলের আসল সংকলন সচক্ষে দেখেছেন এবং তাতে হুযূরে আকরাম (সা)-এর আলোচনা নিজে পড়েই মুসলমান হয়েছেন। হযরত বায়হাকী (র) ‘দালায়েলুন্বুয়ত’ গ্রন্থে উদ্ধৃত করেছেন যে, হযরত আনাস (রা) বলেছেন যে, কোন এক ইহুদী বালক নবী করীম (সা)-এর খিদমত করত. হঠাৎ সে একবার অসুস্থ হয়ে পড়লে হুযূর (সা) তার অবস্থা জানার জন্য- ভশরীফ নিয়ে গেলেন । তিনি দেখলেন, তার পিতা তার মাথার ফাছে দাড়িয়ে তওরাত তিলাওয়াত করছে । হুযূর (সা) বললেন £ হে ইহুদী, আমি তোমাকে কসম দিচ্ছি সেই মহান সত্তার, যিনি মূসা (আ)-শ্রব্র উপর তওরাত নাযিল করেছেন, তুমি কি তওরাতে আমার অবস্থা ও গুণ-বৈশিষ্ট্য এবং আবির্ভাব সম্পর্কে. কোন বৰ্ণনা পেয়েছ ? সে অস্বীকার করল । তখন তার ছেলে বলল; ইয়া রাসূলাল্লাহ, তিনি (ছেলেটির পিতা) ভুল বলছেন তওরাতে আমরা আপনার আলোচনা এবং আপনার গুণ-বৈশিষ্ট্য দেখতে পাই । আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্.ছাড়া অন্য কোন উপাস্য নেই এবং আপনি তার প্রেরিত রাসূল । অতঃপর হুযূুরে আকরাম (সা) সাহাবায়ে, কিরাম (রা)-কে নির্দেশ দিলেন যে, এখন এ বালক মুসলমান ৷ তার মৃত্যুর পর তার কাফন-দাফন মুসলমানরা:করবে । তার পিতার হাতে দেওয়া হবে না ।-(মাযহারী) আর হযরত আলী মুর্তযা (রা) বলেন যে, হুযূর আকরাম (সা)-এর নিকট জনৈক ইহুদীর কিছু ঝণ প্রাপ্য ছিল। সে এসে তার ঝণ চাইল ৷ হুযূর (সা) বললেন, এই মুহূর্তে আমার কাছে কিছু নেই; আমাকে কিছু সময় দাও ৷ ইহুদী কঠোরভাবে তাগাদা করে বলল, আমি আপনাকে খণ পরিশোধ না করা পর্যন্ত কিছুতেই ছাড়ৰ না। হুযূর (সা) বললেন, তোমার সে অধিকার রয়েছে-আমি তোমার কাছে বসে পড়ব । তারপর হুযূর (সা) সেখানেই বসে পড়লেন এবং যোহর, আসর, মাগরিব ও ইশার নামায সেখানেই আদায় করলেন। এমন. কি পরের দিন ফজরের নামাযও সেখানেই পড়লেন ৷ বিষয়টি দেখে সাহাবায়ে কিরাম (রা) অত্যন্ত মর্মাহত হলেন এবং ক্রমাগত রাগান্বিত হচ্ছিলেন; আর ইহুদীকে আস্তে আস্তে ধমকাচ্ছিলেন, যাতে সে হুযূর (সা)-কে ছেড়ে দেয় । হুযুর (সা) বিষয়টি বুঝতে পেরে সাহাবীদের বললেন, একি করছ +? www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।