তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সটচী-পত্ৰ ৭8 তফসীরে মা‘'আরেফুল কোরআন 1 চতুর্থ খণ্ড আয়াতসমূহে সবিস্তারে আসবে । কিন্তু তফসীরে রূহুল মা‘আনীতে এ সম্ভাবনাকে অসম্ভব বলে সাব্যস্ত করা হয়েছে সুতরাং এ আয়াতে বর্ণিত প্রতিউত্তরের সঠিক বিশ্লেষণ এই যে, হযরত মূসা. (আ) যে প্রার্থনা করেছিলেন, তার দুটি অংশ ছিল। একটি হলো এই যে, যাদের প্রতি আযাব ও অভিসম্পাত-হয়েছিল, তাদের প্রতি ক্ষমা ও অনুকম্পা প্রদর্শন করা হোক । আর দ্বিতীয় দিকচি ছিল এই যে, আমার ও আমার সমগ্র সম্প্রদায়ের জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ পরিপূর্ণভাবে লিখে দেয়া হোক । প্রথম অংশের প্রতিউত্তর এ আয়াতে উল্লেখ করা হয়েছে, আর দ্বিতীয় অংশের প্রতিউত্তর দ্বিতীয় আয়াতে উল্লেখ করা হয়েছে প্রথম আয়াতের সারমর্ম এই যে, প্রত্যেক পাপের জন্য শাস্তি না দেয়াই আমার রীতি । অবশ্য (চরম ওুদ্ধত্য ও কৃতঘ্নবতার দরুন) শুধু তাদেরকেই শাস্তি দিই, যাদেরকে একাস্তভাবেই শাস্তি দেয়া আমার উদ্দেশ্য হয়ে থাকে। আপনি নিশ্চিন্ত থাকুন-তাদেরকেও শাস্তি দেয়া হবে না । তবে রইল রহমতের ব্যাপার! আমার রহ'মত তো সব কিছুতেই ব্যাপক-তা সে মানুষ হোক বা অমানুষ, মু'মিন হোক বা কাফির, অনুগত হোক বা কৃতম্ন । এমন কি পৃথিবীতে যাদেরকে কোন শাস্তি ও কষ্টের সম্মুখীন করা হয়, তারাও সম্পূর্ণভাবে আমার রহমত বর্জিত হয়, না। অন্তত এতটুকু তো অবশ্যই যে, যেটুকু, রিপদে তাকে ফেলা হলো, তার চেয়েও বড় বিপদে ফেলা হয়নি, অথচ আল্লাহ্‌ তা'আলার সে ক্ষমতাও ছিল। মৃহামান্য ওস্তাদ আন্ওয়ার শাহ্‌ (র) বলেছেন যে, রহমতের ব্যাপকতর অর্থ হলো যে, রহমতের পরিধি কারো জন্যেই সংকুচিত নয় । এর অর্থ এই নয় যে, প্রত্যেকটি বিষয়ের প্রতিই রহমত হবে-যেমন ইবলীসে:-মালাউন বলেছে যে, আমিও তো একটা বস্তু, আর প্রত্যেকটি বন্ধুই যখন রহমতযোগ্য, কাজেই আমিও -রহমতের যোগ্য । বন্তুত কোরআন মজীদের শব্দেই ইঙ্গিত রয়েছে, তা বলা হয়নি. যে, প্রত্যেকটির বস্তুর প্রতিই রহমত করা হবে। .বরং রলা হয়েছে, ব্লহমত বা করুণা সংক্রান্ত আল্লাহ্‌র গুণ সংকুচিত নয়; অতি প্রশস্ত ও ব্যাপক ! তিনি যার প্রতি ইচ্ছা রহমত করতে পারেন। কোরআন মজীদের অন্যত্র এর সাক্ষ্য এভাবে দেয়া হয়েছে ৪ ১১১১। Sk se LS Vs ls TS 35 8 YE UK LG অৰ্থাৎ এরা যদি আপনাকে বিঘা প্রতিগ্র করে, তাহলে তাদেরকে বলে দিন যে, তোমাদের প্রতিপালক ব্যাপক রহমতের অধিন্কারী, কিন্তু যারা অপরাধী তাদের উপর থেকে তার আযাবকে কেউ খণ্ডন করতে পারে না । এখানে বাতৃলে দেয়া হয়েছে যে, রহমতের ব্যাপকতা অপরাধীদের আযাব বা শাস্তির পরিপন্থী নয়। সারকথা, মূসা (আ)-এর প্রার্থনা সেসব লোকের পক্ষে কোন রকম শর্তাশর্ত ছাড়াই কবূল করে নেয়া হয়েছে। অর্থাৎ তাদেরকে ক্ষমাও করে দেয়া হয়েছে এবং তাদের প্রতি রহমতও করা হয়েছে। আর দ্বিতীয় যে প্রার্থনায় দুনিয়া ও আখিরাতের পরিপূর্ণ কল্যাণ লিখে দেয়ার আবেদন করা হয়েছিল, তা কবুল করার ক্ষেত্রে কতিপয় শর্ত আরোপ করা হলো । অর্থাৎ দুনিয়াতে তো মু’মিন-কাফির নির্বিশেষে সবার প্রতিই ব্যাপকভাবে রহমত হতে পারে, কিন্তু আখিরাত হলো ভাল-মন্দের পার্থক্য নির্ণয়ের স্থান। সেখানে রহমত লাভের অধিকারী শুধুমাত্র তারাই হতে পারবে, যারা কয়েকটি শর্ত পূরণ করবে। আর তা হলো প্রথমত, তাদেরকে তাকওয়া ও www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।