তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সচী-পত্র সূরা আ'রাফ ৭৩ কোন কোন তফসীরকার বলেন যে, এই সত্তর জন লোক যাদের আলোচনা. এ আয়াতে করা হয়েছে এরা £,$ ৷ 61 (আল্লাহ্‌ৃকে আমরা প্রকাশ্যে দেখতে চাই)-এর নিবেদনকারী ছিল না, যারা. বজ্র গর্জনের দরুন ধ্বংস হয়ে গিয়েছিল, এরা ছিল সেইসব লোক, যারা গো-বৎসের উপাসনায় নিজেয়া অংশগ্রহণ না করলেও জাতি বা সম্প্রদায়কে তা থেকে বিরত রাখারও চেষ্টা করেনি । এরই শাস্তি হিসাবে তাদের উপর নেমে এসেছে বজ্র গর্জন_ যার দরুন তারা সংজ্ঞাহীন হয়ে পড়েছিল। যাহোক, এরা সবাই মূসা (আ)-এর প্রার্থনায় পুনরায় জীবিত হয়ে ওঠে । ' পঞ্চম আয়াতে হযরত মুসা (আ)-এর সে দোয়ার উপসংহারে উল্লেখ করা হয়েছেঃ EP dj Ga GaN LS Wl oih i { অর্থাৎ হে আমাদের প্রতিপালক, আপনি এই পার্থিব জীবনেও আমাদিগকে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান রুরুন। কারণ আমরা আপনার প্রতি একান্ত নিষ্ঠা ও আনুগত্য সহকারে ফিরে আসছি । যং গডছে অ রাহ রাব্য সালাযার রপাছ Lah Et a Sal ESS CLs C5 onl KTS tt US Cas 2 অর্থাৎ হে মূসা (আ)! একে তো আমার করুণা ও রহমত সাধারণভাবেই আমার গযব বা রোষানলের অগ্রবর্তী, কাজেই আমি আমার আযাব ও গযব শুধুমাত্র তাদের উপরই আরোঁপিত করে থাকি, যার উপর ইচ্ছা করি, যদিও সব কাফির বা কৃতঘ্ই এর যোগ্য হয়ে থাকে। কিন্তু তথাপি সবাইকে এই আযাবে পতিত করি না, বরং তাদের মধ্যে বিশেষ বিশেষ লোকদের উপরই আযাব আরোপ করি, যারা একাস্তভাবেই চরম ধৃষ্টতা ও গুদ্ধত্য অবলদ্বন করে। পক্ষান্তরে আমার রহমত এমনই ব্যাপৰু যে, তা সমস্ত সৃষ্ট বত্তুতেই পরিবেষ্টিত, অথচ তাদের মধ্যেও বহু লোক রয়েছে; যারা-এর যোগ্য নয়---যেমন, ওদ্ধত্য ও ধৃষ্ট _না-ফরমান। কিন্তু তাদৈর প্রতিও আঙ্মর একরকম রহমত রয়েছে, তা যদিও দুনিয়ার জন্য । কাজেই আমার রহমত: অযোপগ্যদের জন্যও ব্যাপক । তবে এই রহমত পরিপূর্ণভাবে তাদেরই জন্য নিশ্চিতভাবে লিখে দেব, যারা প্রতিজ্ঞা-প্রতিশ্রুতি অনুযায়ী যেমন এর যোগ্য তেমনিভাবে আনুগত্যও পোষণ করে ; তারা আল্লাহ্‌কে ভয় করে, যাকাত দান করে এবং যারা আমার আয়াত ও নিদর্শনসমূহের প্রতি ঈমান আনে. এরা তো প্রথমাবস্থাতেই রহমতের অধিকারী । কাজেই আপনাকে আপনার দোয়া কবুল হওয়ার ব্যাপারে সুসংবাদ দিচ্ছি । আল্লাহ্‌ তা'আলার এই প্রতিউত্তরের বিশ্লেষণ প্রসঙ্গে মুফাস্সিরীন মনীষীবৃন্দের বিভিন্ন মতামত রয়েছে। তার কারণ, এক্ষেত্রে পরিষ্কার ভাষায় দোয়া কবূল হওয়ার ব্যাপারে বলা হয়নি, যেমন অন্যান্য ক্ষেত্রে পরিষ্কার বলে দেয়া হয়েছে £ ০ এ ৩591 ১5 অৰ্থাৎ হে মূসা (আ) আপনার প্রার্থনা পূরণ করে. দেয়া হলো। আর অন্যত্র যেমন বলা হয়েছে ঃ EEN ২২%, 5 অৰ্থাৎ হে মূসা (আ) তোমাদের উভয়ের দোয়াই গৃহীত হয়েছে। এভাবে আলোচ্য ক্ষেত্রেও পরিষ্কার ভাষায় বলা হয়নি। সে জন্য কোন কোন মনীষী এ আয়াতের এ মর্মই সাব্যস্ত করেছেন যে, হযরত মূসা (আ)-এর প্রার্থনা যদিও তার উন্মতের বেলায় গৃহীত হয়নি, কিন্তু মহানৰী হযরত মুহাম্মদ (সা)-এর উম্মতের জন্য গৃহীত হয়েছে-যার আলোচনা পরবর্তী মা‘আরেফুল কুরআন (৪র্থ খণ্ড)-__১০ www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।