সটচী-পত্ৰ ৭২ তফসীরে মা‘আরেফুল কোরআন 1 চতুর্থ খণ্ড নিয়ে গেলেন । ওয়াদা অনুযায়ী তারা নিজ কানে আল্লাহ্র কালামও শুনল । এ প্রমাণও যথার্থভাবে প্রতিষ্ঠিত হয়ে গেল । তখন তারা পুনরায় বলতে লাগল, কে-জানে, এ শব্দ আল্লাহরই, না অন্য কারও! আমরা তো তখনই বিশ্বাস করব, আল্লাহ্কে যখন প্রকাশ্যে আমাদের সামনে সরাসরি দেখতে পাব । তাদের এ দাবি যেহেতু একান্তই হঠকারিতা ও মূর্খতার ভিত্তিতে ছিল, তাই তাদের উপর. এশী রোষানল বর্ষিত হলো । ফলে-তাদের নিচের দিক থেকে এল ভূকম্পন, আর উপর দিক থেকে শুরু হলো বজ গর্জন ৷ যার দরুন তারা অজ্ঞান হয়ে পড়ে গেল এবং দৃশ্যত মৃতে পরিণত হলো । এ খটনার বর্ণনা প্রসঙ্গে সূরা বাকারায় এক্ষেত্রে ০০ (সায়ে’কাহ্) শব্দ ব্যবহৃত হয়েছে । আর এখানে বলা হয়েছে 44, (রাজফাহ্)। ‘সায়েকা’ অর্থ বজ্র গর্জন । আর ‘রাজফাহ'’ অর্থ ভূকম্পন ।-কাজেই ভূকম্পন ও বজ্র গর্জন একই সাথে আরম্ভ হয়ে যাওয়াও কিছুই অসম্ভকনয়। : যাহোক, প্রকৃতপক্ষে মৃত্যু হোক আর নাই হোক, তারা মৃতের মত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল, যাতে বাহ্যত মৃত বলেই মনে হতে পারে। এ ঘটনায় হযরত মূসা (আ) অত্যন্ত মর্মাহত হলেন'। কারণ একে তো এরা ছিল সম্প্রদায়ের বাছা বাছা (বুদ্ধিজীবী) লোক, দ্বিতীয়ত জাতির কাছে গিয়ে তিনি কি জবাব দেবেন; তারা অপবাদ আরোপ করবে যে, মূসা (আ) তাদেরকে কোথাও নিয়ে গিয়ে হত্যা করে ফেলেছে। তদুপরি এ অপবাদ আরোপের পর এরা আমাকেও রেহাই দেরে'না; নির্ঘাৎ হত্যা করবে । সেজন্যই তিনি আল্লাহ্র-দরবারে নিবেদন করলেন, ইয়া পরওয়ারদিগার, আমি জানি এ ঘটনায় তাদেরকে হত্যা করা আপনার উদ্দেশ্য নয়। কারণ তাই যদি: হতো, তবে ইতিপূর্বে বহু ঘটনা ঘটেছে যাতে এয়া নিহত হয়ে যেতে পারত; ফিরা্টনের সাঞচে তাদের সলিল সমাধিও হতে পারত; কিংবা গোবৎস পূজার সময়ও সবার 'সামনে-হত্যা করে দেওয়া যেতে পারত ৷ তাছাড়া আপনি ইচ্ছা করলে আমাকেও তাদের সাথেই ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু-আপনি তা চাননি । তাতে বোঝা যাচ্ছে, এক্ষেত্রেও তাদেরকে ধ্বংস করে দেওয়া উদ্দেশ্য নয়; বরং উদ্দেশ্য হলো শাস্তি দেওয়া এবং সতর্ক করা । তাছাড়া এটা হয়ই বা কেমন ক্ররে .যে, আপনি আমাদের কয়েকজন নিরেট মূর্খের কার্যকলাপের দরুন আমাদের ' সবাইকে ধ্বংস করে দেবেন! এ ক্ষেত্রে ‘নিজেকে নিজে ধ্বংস' করা’ এ জন্য বলা হয়েছে যে, এই সত্তর জনের এভাবে অদৃশ্য মৃত্যুর পরিণতি সম্প্রদায়ের হাতে মূসা (আ)-এর ধ্বংসেরই নামাস্তর-ছিল। অতঃপর নিবেদন এই যে, আমি জানি, এটা একান্তই আপনার পরীক্ষা, যাতে আপনি কোন কোন লোককে পথভ্রষ্ট-গোমরাহ করে দেন, যার ফলে তারা আল্লাহ্ তা'আলার না-শোকর বা কৃতয্ন হয়ে ওঠে । আবার অনেককে এর দ্বারা সুপথে প্রতিষ্ঠিত রাখেন। ফলে তারা আল্লাহ্ তা'আলার তত্ত্ব ও কল্যাণসমূহকে উপলব্ধি করে প্রশান্তি অনুভব করতে থাকে । আমিও আপনার ব্িজ্ঞতা ও জ্ঞানী হওয়ার ব্যাপারে জ্ঞাত রয়েছি । সুতরাং আপনার এ পরীক্ষায় আমি সস্তুষ্ট! তাছাড়া আপনিই তো আমাদের প্রকৃত অভিভাবক আমাদিগকে ক্ষমা করুন, আমাদের প্রতি করুণা ও রহমত দান করুন । আপনিই সমস্ত ক্ষমাকারীর মধ্যে মহান ক্ষমাকারী । কাজেই তাদের ধৃষ্টতাকেও ক্ষমা করুন । বস্তুত (এ প্রার্থনার পর) তারা যথাপূর্ব জীবিত হয়ে ওঠে । www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।