সচী-পত্র ৬৬ তফসীরে মা‘আরেফুল কোরআন ? চতুর্থ খণ্ড অতঃপর হযরত মূসা (আ) হযরত হারূন (আ)-এর প্রতি এগিয়ে গেলেন যে, তাকে যখন নিজের প্রতিনিধি নিযুক্ত করে গিয়েছিলেন, তখন তিনি এই গোমরাহীর সময় কেন বাধা দিলেন না ? তাকে ধরার জন্য হাত খালি করার প্রয়োজন হলে তওরাতের তখতীগুলো যা হাতে করে নিয়েই এসেছিলেন, তাড়াতাড়ি রেখে দিলেন। কোরআন মজীদ এ কথাটিই এভাবে ব্যক্ত করেছে'যে £ [19% এ;-"6]। শব্দের আভিধানিক অর্থ ফেলে দেওয়া । আর [!ু হলো ৮ এর বহুবচন । যার অর্থ হলো তখতী । এখানে 5] শব্দে সন্দেহ হতে পারে যে, হযরত মূসা (আ) হয়তো রাগের বশে তওরাতের তখতীসমূহের অমর্যাদা করে ফেলে দিয়ে থাকবেন। কিন্তু একথা সবারই জানা যে, তওরাতের তখতীসমূহকে অমর্যাদা করে ফেলে দেওয়া মহাপাপ । পক্ষান্তরে সমস্ত নবী-রাসূল (আ) যাবতীয় পাপ থেকে পবিত্র ও মা'সুম । কাজেই এক্ষেত্রে আয়াতের মর্ম হলো এই যে, আসল উদ্দেশ্য ছিল হযরত হারূন (আ)-কে ধরার জন্য হাত খালি করা । আর রাগাৰ্বিত অবস্থায় তাড়াতাড়িতে সেগুলোকে যেভাবে রাখলেন, তা দেখে আপাতদৃষ্টিতে মনে হলো: যেন সেঞ্ছলোকে বুঝি ফেলেই দিয়েছেন। কোরআন মজীদ একেই সতর্কতার উদ্দেশ্যে ফেলে দেওয়া শব্দে উল্লেখ করেছে ৷।-বয়ানুল কোরআন তারপর এই ধারণাবশত হযরত হারূন (আ)-কে মাথার চুল ধরে নিজের দিকে টানতে লাগলেন যে, হয়তো তিনি প্রতিনিধিত্বের দায়িত্ পালনে অবহেলা করে থাকবেন । তখন হযরত হারূন (আ) বললেন, ভাই এক্ষেত্রে আমার কোন দোষ নেই ৷ সম্প্রদায়ের লোকেরা আমার কথার কোনই গুরুত্ব দেয়নি । আমার কথা তারা শোনেনি । বরং আমাকে হত্যা করতে উদ্যত হয়েছে। কাজেই আমার সাথে এমন ব্যবহার করবেন না, যাতে আমার শত্রুরা খুশি হতে পারে।''আরু আমাকে এই পথত্রষ্টদের সাথে রয়েছি বলেও ভাববেন না। তখন মূসা (আ)-এর রাগ পড়ে গেল এবং আল্লাহ্ তা'আলার দরবারে প্রার্থনা করলেন, "5 ৫3১1, 499 A ০) ১২ 530 254১, অৰ্থাৎ হে আমার পালনকর্তা, আমাকে ক্ষমা করে দিন এবং আমার ভাইকেণ্ড ক্ষমা করে দিন। আর আমাদের আপনার রহমতের অন্তর্ভুক্ত করুন। আপনি যে সমস্ত করুণাকারীর মধ্যে সবচেয়ে মহান করুণাময় । এখানে স্বীয় ভ্রাতা হারূন (আ)-এর প্রতি ক্ষমা প্রার্থনা হয়তো এই জন্য করলেন যে, হয়তো বা সম্প্রদায়কে তাদের গোমরাহী থেকে বাধা দেওয়ার ব্যাপারে কোন রকম ক্রটি হয়ে থাকতে পারে। আর নিজের জন্য হয়তো এজন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন যে, তাড়াহুড়ার মধ্যে তওরাতের তখতীগুলোকে এমনভাবে রেখে দেওয়া, যাকে কোরআন মজীদ ‘ফেলে দেওয়া’ শব্দে উল্লেখ করে তা ভুল হয়েছে বলে সতর্ক করেছে_-তারই জন্য ক্ষমা প্রার্থনা উদ্দেশ্য ছিল। অথবা এটা প্রার্থনারই একটা রীতি যে, অন্যের জন্য দোয়া প্রার্থনা করার সময় নিজেকেও তাতে অন্তর্ভুক্ত করে নেওয়া হয় যাতে এমন বোঝা না যায় যে, নিজকে দোয়ার মুখাপেক্ষী মনে করা হয়নি । 1/2 9 (3 ud 3 Grd IIH AI I F/G #23 LPG TENN EIA STE NOE SOA Cash LNG) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।