সটচী-পত্র ৬৪ তফসীরে মা'আরেফুল কোরআন !॥ চতুর্থ খণ্ড এখানে ‘অধিকার না থাকা” শব্দটি প্রয়োগ করে ইঙ্গিত করা হয়েছে যে, গর্বিত অহংকারীদের মুকাবিলায় প্রতি-অহংকার করা অন্যায় বা গোনাহ্ নয়। কারণ এক্ষেত্রে তা শুধু বাহ্যিক রূপের দিক দিয়ে অহংকার, প্রকৃত প্রস্তাবে তা নয় । যেমন, প্রবাদ আছে L215 2851 2 25 অর্থাৎ অহংকারীদের সাথে প্রতি-অহংকারই হলো নম্বতা ।_ সাসায়েলে-সুলুক অহংকার মানুষেকে সুষ্ঠু জ্ঞান ও এঁশী ইলম থেকে বঞ্চিত করে দেয় £ আর গর্বিত- অহংকারীদের স্বীয় নিদর্শনসমূহ থেকে বঞ্চিত করে দেওয়ার প্রকৃত মর্ম হচ্ছে এই যে, তাদের থেকে আল্লাহ্র নিদর্শন বা আয়াতসমূহ বোঝা বা উপলব্ধি করার এবং তার দ্বারা উপকৃত হওয়ার সামর্থ্য ও তওফীক তুলে নেয়া হয়। আর এখানে ‘আল্লাহ্র নিদর্শন বা আয়াত’ কথাটিও ব্যাপক অর্থে ব্যবহৃত হতে পারে। যাতে তওরাত, যবুর ও কোরআনে বর্ণিত আয়াত বা নিদর্শনসমূহ যেমন অন্তর্ভুক্ত, তেমনিভাবে অন্তর্ভুক্ত প্রাকৃতিক নিদর্শনসমূহ যা আসমান, যমীন ও তাতে অবস্থিত সৃষ্টির মাঝে বিস্তৃত । কাজেই আলোচ্য আয়াতের মূল বক্তব্য দাড়ায় এই যে, তাকাব্বুর, অর্থাৎ নিজেকে নিজে অন্যদের চাইতে বড় ও উত্তম মনে করা এমনই দৃষণীয় ও জঘন্য যে, এতে যে পতিত হয়, তার সুষ্ঠু বুদ্ধি-জ্ঞান থাকে না। সেজন্যই সে আল্লাহ্ তা'আলার আয়াতের জ্ঞান থেকে বঞ্চিত থেকে যায়'। না থাকে কোরআনের আয়াত বুঝবার ক্ষমতা ও তওফীক, না আল্লাহ্র সৃষ্ট প্রাকৃতিক নিদর্শনসমূহ সম্পর্কে যথার্থ চিন্তাভাবনার মাধ্যমে আল্লাহ্র মা'রেফাত বা পরিচয় লাভ । তফসীরে রূহুল-বয়ানে উল্লেখ করা হয়েছে যে, এতে একথাই বোঝা যায় যে, অহংকার ও গর্ব এমন এক মন্দ অভ্যাস, যা এশী জ্ঞান লাভের পথে অন্তরায় হয়ে দাড়ায় । কারণ আল্লাহ্র জ্ঞান লাভ হতে পারে একমাত্র আল্লাহ্রই রহমতে আর আল্লাহ্র রহমত হয় একমাত্র বিন্নতার মাধ্যমে । কাজেই হযরত মাওলানা রুমী যথার্থই বলেছেন ঃ ss.>i So SA smi SIE Si ESA EE EEE যেখানে জটিলতা উত্তরও সেদিকেই যায়।)” প্রথম দুই আয়াতে এ বিষয়টি আলোচনা করার পর পুনরায় হযরত মূসা (আ) ও বনী ইসরাঈলদের কাহিনী বর্ণনা করা হয়ঃ ‘হ্যরত মূসা (আ) যখন তওরাত গ্রহণ করার জন্য তুর পাহাড়ে গিয়ে ধ্যানে বসলেন এরং ইতিপূর্বে ত্রিশ দিন ও ত্রিশ রাত ধ্যানের যে নির্দেশ হয়েছিল, সে মতে স্বীয় সম্প্রদায়কে বলে গিয়েছিলেন:য়ে, ত্রিশ দিন পরে আমি ফিরে আসব; সেক্ষেত্রে আল্লাহ্ তা'আলা যখন আরও দশ দিন ধ্যানের মেয়াদ বাড়িয়ে দিলেন, তখন ইসরাঈলী সম্প্রদায় তাদের চিত্রাচরিত তাড়াহুড়া ও ভ্রষ্টতার দরুন নানা রকম মস্তব্য করতে আরম্ভ করল ৷ তীর সম্প্ৰদায়ে ‘সামেরী” নামে একটি লোক ছিল । তাকে সম্প্রদায়ের লোকেরা ‘বড় মোড়ল’ বলে মানত । কিন্তু সে ছিল একান্তই দুর্বল বিশ্বাসের লোক । কাজেই সে সুযোগ বুঝে বনি ইসরাঈলের লোকদের বলল, তোমাদের কাছে ফিরাউনের সম্প্রদায়ের যেসব অলংকারপত্র রয়েছে, সেগুলো তো ভোমরা কিবতীদের www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।