তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সু) পত্ৰ সূরা আ'রাফ ৬৩ আর জ্ঞানতে পারল যে, বাস্তবিকই তারা পথভ্রষ্টতায় নিপতিত হয়েছে, তখন (অন্ুতাপভরে ক্ষমা প্রার্থনা করল এবং) বলতে লাগল, আমাদের পরওয়ারদিগার যদি আমাদের প্রতি অনুগ্রহ না করেন এবং আমাদের (এ) পাপ ক্ষমা না করেন, তাহলে আমরা সম্পূর্ণ ধ্বংস হয়ে. যাব। (সুতরাং এক বিশেষ পন্থায় তওবা করার জন্য তাদের নির্দেশ দেওয়া হলো_-সে কাহিনী সূরা বাকারার ॥:.%1 1,855... আয়াতে বর্ণিত হয়েছে।) আর [মূসা (আ)-কে সতকীর্করণের ব্যাপারটি হলো এই যে,] যখন মূসা (আ) স্বীয় জাতির নিকট (তূর থেকে) ফিরে এলেন (একান্ত) রুষ্ট ও অনুতপ্ত অবস্থায়, (কারণ ওহীর মাধ্যমে তিনি বিষয়টি জানতে .পেরেছিলেন। যা সূরা ‘তোয়াহা'তে রয়েছে £ &5 56000... ) তখন (প্রথমে সম্প্রদায়ের প্রতি লক্ষ্য করে) বললেন, তোমরা আমার অনুপস্থিতিতে এ কাজটি একান্ত গর্হিত করেছ। তোমরা কি স্বীয় পরওয়ারদিগারের নির্দেশের (আগমনের) পূর্বেই (এহেন) তাড়াহুড়া করে ফেললে ? (আমি যে নির্দেশ নিয়ে আসার জন্যই গিয়েছিলাম, তার অপেক্ষা করলেও তো পারতে ৷) আর [অতঃপর তিনি হযরত হারূন (আ)-এর প্রতি লক্ষ্য করলেন এবং ধর্মীয় জোশের আতিশয্য] সহসা (তওরাতের) তখতীগুলো একদিকে সরিয়ে রাখলেন (তা এত জোরে রাখলেন যে, আপাতদৃষ্টিতে মনে হতে পারে যেন ছুঁড়ে মেরেছেন) এবং (হাত খালি করে নিয়ে) স্বীয় ভ্রাতা [হারূন(আ)]-এর মাথা (অর্থাৎ মাথার চুল) ধরে তাকে নিজের দিকে (এই বলে) টানতে লাগলেন যে, কেন তুমি যথাযথ ব্যবস্থা নিলে না ? (আর যেহেতু রাগের বশে অনেকটা অস্থির হয়ে পড়েছিলেন এবং সে রাগও ছিল একান্ত ধর্মীয় কারণে, সেহেতু এ রাগকে যথার্থ বলেই সাব্যস্ত করা যায় এবং তার এই ইজতিহাদজনিত বিচ্যুতির জন্য কোন প্রশ্ন তোলা যায় না ।) হারূন (আ) বললেন, হে আমার মায়ের পক্ষীয় ভাই, (আমি আমার সাধ্যানুযায়ী) তাদেরকে (বাধা দিয়েছি, কিন্তু) তারা আমাকে গুরুত্বহীন মনে করেছে এবং (বরং উপদেশদানের কারণে) শত্রুকে হাসাবার ব্যবস্থা করো না । আর (তোমার ব্যবহার দ্বারা) আমাকে অত্যাচারী জালিমদের সারিতে গণ্য করো না (যে, তাদেরই মত অসন্তোষ আমার প্রতিও প্রকাশ করতে থাকবে) । মূসা (আ) আল্লাহ্র দরবারে দোয়া করলেন (এবং) বললেন, ইয়া পরওয়ারদিগার, আমার ক্রুটি (যদিও তা ইজতিহাদজনিত) ক্ষমা করে দাও । আর আমার ভাই হারূন (আ)-এর ক্রটিও (ক্ষমা করে দাও, যা সেই মুশরিকদের সাথে সম্পর্কচ্ছেদের ব্যাপারে ৷) হয়তো ঘটেছে। (যেমন ৪ 5১ ০420 ৷ 23 বাক্যের দ্বারা বোঝা যায়।) আর আমাদের দু'জনকেই তোমার (বিশেষ) রহমতের (বা করুণার) অন্তর্ভুক্ত করে নাও ৷ বস্তুত তুমিই সমস্ত করুণা প্রদর্শনকারীদের অপেক্ষা অধিক করুণাময় (সেজন্য আমরা তোমার কাছেই প্রার্থনা মঞ্জুরীর সর্বাধিক আশা করতে পারি) । আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় প্রথম আয়াতে বলা হয়েছে যে, “আমি আমার নিদর্শনসমূহ থেকে সেসব লোককে বিমুখ বা ৰঞ্চিত করব, যারা পৃথিবীতে অধিকার না থাকা সত্ত্বেও গর্বিত, অহংকারী হয়।” www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।