তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সচী-পত্র ৬২ তফসীরে মা‘আরেফুল কোরআন ! চতুর্থ খণ্ড লাগলেন! ভাই বললেন, হে আমার মায়ের পুত্র, লোকগুলো যে আমাকে দুর্বল মনে করল এবং আমাকে. যে মেরে ফেলার উপক্রম করেছিল । সুতরাং আমার উপর আর শত্রুদের হাসিও না। আর আমাকে জালিমদের সারিতে গণ্য করো না। (১৫১) মূসা বলঙেন, হে আমার পরওয়ারদিপার, ক্ষমা কর আমাকে আর আমার ভাইকে এবং আমাদেরকে তোমার রহমতের অন্তর্ভুক্ত কর । তুমি যে সর্বাধিক করুণাময় । তফসীরের সার-সংক্ষেপ (আনুগত্যের উৎসাহ দানের পর এবার বিরোধিতার দরুন ভীতি প্রদর্শন করা হচ্ছে যে,) আমি এমন সব লোককে আমার নিদর্শনাবলী থেকে বিমুখ করে রাখব যারা. পৃথিবীতে (নির্দেশ ও বিধানাবলী মান্য করার ব্যাপারে) দান্তিকতা প্রদর্শন করে, যার কোন অধিকারই তাদের নেই । (কারণ নিজেকে বড় মনে করা, তারই অধিকারভুক্ত বিষয়, যিনি প্রকৃতপক্ষেই বড় । আর তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ্‌ |) আর (তাদের জন্য এই বিমুখতার ফল দাড়াবে এই যে,) যদি সমগ্র (বিশ্বের) নিন্র্শনসমূহ (-ও তারা) দেখে নেয়, তবুও (চরম রূড়তাবশত) সেগুলোর প্রতি ঈমান আনবে না-এবং হিদায়েতের প্রথ দেখেও তাকে নিজেদের চলার পথ হিসাবে গ্রহণ করবে না! অথচ গোমরাহীর পথ দেখলে নিজ পথ হিসাবে গ্রহণ করে নেবে (অর্থাৎ সত্যকে গ্রহণ না করাতে অন্তর কঠিন ও রূঢ় হয়ে পড়ে এবং বিমুখতা এমনি পর্যায়ে গিয়ে পৌছে।) আর (এ পর্যায়ের বিমুখতা) এ কারণে যে, তারা আমার আয়াত (বা নিদর্শন)-সমূহকে (আত্মন্তরিতার দরুন) মিথ্যা প্রতিপন্ন করেছে এবং (তার তাৎপর্য অনুধাবনে) নিরুৎসাহী রয়েছে। (হিদায়েত থেকে বঞ্চিত থাকার এ শাস্তি তো হলো দুনিয়াতে -) আর (আখিরাতের শাস্তি হবে এই যে,) এসব লোক, যারা আমার আয়াতসমূহকে এবং কিয়ামতের আগমনকে মিথ্যা বলে অভিহিত করেছে, তাদের সমস্ত কর্ম (যার মাধ্যম দ্বারা তাদের-লাভের আশা ছিল) ব্যর্থ হয়ে যাবে। (আর এই ব্যর্থতার পরিণতিই হলো জাহান্নাম ।) এদেরকে সে শাস্তিই দেওয়া হবে, যা কিছু এরা: করত । আর [মূসা (আ) তওরাত আনার জন্য তূর পর্বতে চলে গেলে] মূসা (আ)-এর সম্প্রদায় (অর্থাৎ বনী ইসরাঈল তার যাওয়ার পর নিজেদের অধিকৃত) অলঙ্কারাদির দ্বারা-(যা এনেছিল). একটি ‘বাছুর (বানিয়ে তাকে) উপাস্য সাব্যস্ত করল । (যার তাৎপর্য ছিল এতটুকুই যে,) এক্ষটি কাঠামো ছিল যার মধ্যে ছিল একটা শব্দ । (এছাড়া তাতে আর. কোন মৃহুত্বই ছিল না, যাতে কোন বুদ্ধিমানের মনে উপাস্য বলে ভ্রম হতে পারে।) তারা কি দেখেনি যে, (তাতে একটা ' মানুষের সঙ্গান ক্ষমতাও ছিল না + এবং) সেটা তাদের সাথে কোন কথাও বলতে পারছিল না, কিংবা তাদেরকে (দীন বা দুনিয়ার) কোন পথও বাতলে দিচ্ছিল না (আল্লাহ্র মত কোন বৈশিষ্ট্য তা দূরের কথা । যাহোক,) এ বাছ্ুুরটিকে তারা উপাস্য সাব্যস্ত করল এবং (যেহেতু এতে প্রকৃত কোন সন্দেহের কারণ ছিল না, সেহেতু তারা) একটা বোকার মত কাজই করল । আর মূসা (আ)-এর ফিরে আসার পর (যার বর্ণনা পরে আসছে-তার সতকীর্কিরণে) যখন (বিষয়টি তারা বুঝতে পারল এবং নিজেদের এহেন গর্হিত আচরণের দরুন) লঞ্জিত হলো www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।