তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ٦٧١
📝 نص 📖 PDF

স্‌চী-পত্ৰ দ্বিতীয় সংস্করণে অনুবাদকের আরয . , ESI dyn) le slaiy suas ' আল্লাহ্‌ রাব্বুল আলামীনের অপার অনুখহে ‘তফসীরে-মা‘আরেফুল কোরআন' চতুৰ্থ খণ্ডের বাংলা অনুবাদ-এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হলো । সাম্প্রতিককালে উর্দু ভাষায় প্রকাশিত এবং আট খণ্ডে সমাপ্ত এ সর্ববৃহৎ ও সর্বাধুনিক তফসীর গ্রন্থটির প্রথম বঙ্গানুবাদ প্রকাশিত হওয়ার পর সুধী পাঠকগণের তরফ থেকে যেরূপ উৎসাহপূর্ণ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে, তাতে অক্ষম অনুবাদক এবং যারা এই বৃহৎ গ্রন্থটি যথাসম্ভব নিখুঁতভাবে পাঠকগণের হাতে তুলে দিতে রাতদিন অক্লান্ত শ্রম স্বীকার করেছেন, তাদের পক্ষে আশাতীত উদ্দীপনা অনুভব করাই স্বাভাবিক । প্রকৃত প্রস্তাবে আল্লাহ্‌ তা'আলার তওফীকই সকল কর্ম সমাধা হওয়ার মূল কারিকা শক্তি । বলা বাহুল্য, বাংলা ভাষাভাষী পাঠকগণের সীমাহীন আগ্রহের ফলেই হয়ত আল্লাহ্‌ তাআলা অতি অল্প সময়ের মধ্যে এ বিরাট গ্রন্থটির অনুবাদকার্য সমাপ্ত এবং অতি অল্পদিনের ব্যবধানে সব কয়টি খণ্ড প্রকাশ করার সকল সু-ব্যবস্থা করে দিয়েছেন। এ মহতী গ্রন্থের দ্রুত অনুবাদ এবং সংশ্লিষ্ট বিভিন্ন কাজে অনেক সুধী বন্ধু আমাকে সক্রিয় সাহায্য করেছেন। বিশেষত এ খণ্ডটির প্রকাশনা পর্যন্ত যারা আমাকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন, তাদের মধ্যে মাওলানা আবদুল আজীজ, হাফেজ মাওলানা আবু জাফর, মাওলানা আবদুল লতীফ মাহমুদী, মাওলানা সৈয়দ ' জহিরুল হক প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখ করতে হয়। দোয়া করি এবং সকলের দোয়া চাই, যেন আল্লাহ্‌ পাক এঁদের সকলের এ নেক প্রচেষ্টা কবূল করেন এবং আরও অধিকতর খিদমত করার তওফীক দান করেন। অনূদিত পাণ্ডুলিপি আগাগোড়া বিশেষ যয সহকারে নিরীক্ষণ করে দিয়েছেন বিশিষ্ট আলিম মাদরাসায়ে আলীয়া ঢাকার বর্তমান হেড মাওলানা জনাব আল্লামা উবায়দুল হক। আমরা তার প্রতি কৃতজ্ঞ । ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃপক্ষ বিশেষত এই প্রতিষ্ঠানের প্রাজ্ঞ মহা- পরিচালক জনাব আবদুস সোবহান, সচিব জনাব ফিরোজ আহমদ আখতার ও প্রকাশনা বিভাগের পরিচালক জনাব অধ্যাপক আবদুল গফুর প্রমুখ এ গ্রন্থটি প্রকাশ করার ব্যাপারে বিশেষ যয ও মনোযোগ প্রদান করার ফলেই এ বিরাট কাজ সহজে সমাধা করা সম্ভবপর হয়েছে। আল্লাহ্‌ তা'আলা তাঁদের এ মহতী উদ্যোগের পূর্ণ প্রতিদান প্রদান করুন । আমীন! www.banglakitab.weebly.com

— صفحة ٦ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.