তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সটচী-পত্র 8৮ তফসীরে মা'আরেফুল কোরআন ! চতুর্থ খণ্ড তোমাদের ফিরাউনের লোকদের কবল থেকে মুক্তি দিয়েছি; তারা তোমাদের দিত নিকৃষ্ট শান্তি, তোমাদের পুত্র-সম্ভানদের মেরে ফেলত এবং মেরেদের বাঁচিয়ে রাখত । এতে তোমাদের প্রতি তোমাদের পরওয়ারদিগার়ের বিরাট পরীক্ষা রয়েছে। তফসীরের সার-সংক্ষেপ ' আর (ফিরাউ্টন ও তার সম্প্রদায়কে জলমগ্ুন করে) আমি সেসব লোককে যারা দুর্বল বলে পরিগণিত হতো (অর্থাৎ বনি ইসরাঈলকে) সে ভূমির পূর্ব ও পশ্চিমের (অর্থাৎ সব দিকের) মালিক বানিয়ে দিয়েছি-যাতে আমি বরকত রেখেছি । [বাহ্যিক বরকত হলো ফল-ফসলের অধিক উৎপাদন । আর ভভ্যন্তরীণ বরকত হলো আম্বিয়া (আ) ও বহু সাধক মনীষীবৃন্দের আবাসভূমি ও সমাধিস্থান হিসেবে]। আর আপনার পরওয়ারদিগারের উত্তম ওয়াদা বনি ইসরাঈলদের পক্ষে তাদের ধৈর্ঘের দরুন পূর্ণ করা হয়েছে। (যার নির্দেশ তাদেরকে দেওয়া হয়েছিল- ৷), + =! (ইস্বিরু) বলে }। আর আমি ফিরাউন এবং তার সম্প্রদায়ের নির্মিত, প্রতিষ্ঠিত যাবতীয় কীর্তি এবং তারা যেসব সুউচ্চ প্রাসাদ তৈরী করেছিল সে সবগুলোকে লণ্ডভণ্ড করে দিয়েছি বত্তুত.(যে সাগরে ফিরাউনকে নিমজ্জিত করা হয়েছে) আমি বনি ইসরাঈলদের তা পার করে দিয়েছি (যে কাহিনী সূরা শুআরায় বর্ণিত রয়েছে)। অতঃপর (সে সাগর পাড়ি দেবার পর) তারা (এমন) এক জাতি (জনপদ) অতিক্রম করল, যারা কতিপয় মূর্তিকে জড়িয়ে বসেছিল (অর্থাৎ তারা সেগুলোর পূজা-পাট করছিল) । বলতে লাগল, হে মূসা ! আমাদের জন্যও এমনি একজন (শরীয়ী) উপাস্য নির্ধারিত করে দিন, যেমন ওদের এই উপাস্যগুলো । তিনি বললেন, বাস্তবিকই তোমাদের মধ্যে কঠিন মূর্খতা বিদ্যমান । এরা যে কাজে লিপ্ত (তাদেরকে আল্লাহ্র পক্ষ থেকে) ধ্বংস করে দেওয়া হবে (যেমন, আল্লাহ্র চিরাচরিত রীতি রয়েছে যে, সত্যকে মিথ্যার উপর জয়ী করে তাবৎ মিথ্যা ধ্বংস করে দিয়ে থাকেন)! ভাছাড়া তাদের এ কাজ্রটি ভিত্তিহীনও বটে । (কারণ শির্ক বা স্বাল্লাহ্র সাথে অংশীদার সাব্যস্ত করা যে নিতান্ত অবৈধ, একথা নিশ্চিত ও স্পষ্ট) । তিনি (আরও) বললেন, আল্লাহ্‌ ছাড়া রি অপর কোন কিছুকে তোমাদের উপাস্য করে দেব, অথচ তিনি তোমাদের (কোন কোন নিয়ামতের দিক দিয়ে) সমগ্র বিশ্ববাসীর উপর মর্যাদা দান করেছেন! আর আল্লাহ্‌ তা'আলা মূসা (আ)-এর ব্ক্ুব্যের সমর্থনকল্পে বললেন £ সে সময়টির কথা স্মরণ কর, যখন আমি তোমাদের ফিরাউনের সহচরদের অন্যায় অত্যাচার থেকে বাচিয়ে দিয়েছিলাম অথচ তারা তোমাদের ভীষণ কষ্ট দিত জন্য এবং সেবার জন্য জীবিত রাখত । বস্তুত এ ঘটনাতে তোমাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে অতি কঠিন পরীক্ষা নিহিত ছিল। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় পূর্ববর্তী আয়াতগুলোতে ফিরাউন সম্প্রদায়ের ক্রমাগত গুদ্ধত্য এবং আল্লাহ্র পক্ষ থেকে বিভিন্ন আযাবের মাধ্যমে তাদের সতর্কীকরণের বিষয় আলোচনা করা হয়েছিল । অতঃপর www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।