সটচী-পত্ৰ 8৬ তফসীরে মা‘আরেফুল কোরআন ! চতুর্থ খণ্ড অসহ্য হয়ে সবাই বিলাপ করতে লাগল এবং আগের চাইতেও পাকাপাকি ওয়াদার পর হযরত মূসা (আ)-এর দোয়ায় এ আযাবও সরলো। কিন্তু যে জাতির উপর আল্লাহর গযব চেপে থাকে তাদের বুদ্ধি-বিবেচনা, জ্ঞান-চেতনা কোন কাজই করে না । কাজেই এ ঘটনার পরেও আযাব থেকে মুক্তি পেয়ে এরা আবারও নিজেদের হঠকারিতায় আঁকড়ে বসল এবং বলতে আরম্ভ করল যে, এবার তো আমাদের বিশ্বাস আরও দৃঢ় হয়ে গেছে যে, মূসা (আ) মহাযাদুকর, আর এসবই তার যাদুর কীর্তি-কাণ্ড। অতঃপর আরেক মাসের জন্য আল্লাহ্ তা'আলা ভাদেরকে অব্যাহতি দান করলেন,কিন্তু তারা এরও কোন সুযোগ নিল না। তখন এল পঞ্চম আযাব ‘রক্ত’ । তাদের সমস্ত পানাহারের বস্তু রক্তে রূপাস্তরিত হয়ে গেল । কূপ কিংবা হাউয থেকে পানি তুলে আনলে তা রক্ত হয়ে যায়, খাবার রান্না করার জন্য তৈরি করে নিলে, তাও রক্ত হয়ে যায়। কিন্তু এ সমস্ত আফাবের বেলায়ই হযরত মূসা (আ)-এর এ মু'জিযা বরাবর প্রকাশ পেতে থাকে যে, যেকোন আযার থেকে ইসরাঈলীরা থাকে মুক্ত ও সুরক্ষিত । রক্তের আযাবের সময় ফিরাউনের সম্প্রদায়ের লোকেরা বনি ইসরাঈলদের বাড়ি থেকে পানি চাইত । কিন্তু তা তাদের হাতে যাওয়া মাত্র রক্তে পরিণত হয়ে যেত একই দস্তরখানে বসে কিবতী ও বনী ইসরাঈল খাবার খেতে গেলে যে লোকমাটি বনি ইসরাঈলেরা তুলত তা যথারূপ থাকত, কিন্তু যে লোকমা বা পানির ঘোট কোন কিবতী মুখে তুলত তাই রক্ত হয়ে যেত । এ আযাবও পূর্বরীতি-নিয়ম অনুযায়ী সাত দিন পর্যন্ত স্থায়ী হলো এবং আবার এই দুরাচার প্রতিজ্ঞাভঙ্গকারী জাতি চীৎকার করতে লাগল । অতঃপর হযরত মূসা (আ)-এর নিকট ফরিয়াদ করল এবং অধিকতর দৃঢ়ভাবে ওয়াদা করল ৷ দোয়া করা হলে এ আযাবও সরে গেল, কিন্তু এরা তেমনি শুমরাহীতে' স্থির থাকল । এ বিষয়েই কোরআন বলেছে ঃ ১১১০ ১5 153 1,৬ অর্থাৎ এরা আত্মগর্ব প্রকাশ করতে থাকল । বস্তুত এরা ছিল অপরাধে অভ্যস্ত জাতি । অতঃপর ষষ্ঠ আযাবের আলোচনা প্রসঙ্গে আয়াতে এ, এর নাম বলা হয়েছে। এই শব্দটি অধিকাংশ ক্ষেত্রে প্লেগ রোগকে বোঝাবার জন্য ব্যবহৃত হয়। অবশ্য বসন্ত প্রভৃতি মহামারীকেও ১2, (রিজ্য) বলা হয়। তফসীর সংক্রান্ত রেওয়ায়েতে উল্লেখ রয়েছে যে, ওদের উপর প্লেগের মহামারী চাপিয়ে দেওয়া হয়, যাতে তাদের ৭০,০০০ (সত্তর হাজার) লোকের মৃত্যু ঘটেছিল। তখন আবারও তারা নিবেদন করে এবং পুনরায় দোয়া করা হলে প্রেগের আযাবও তাদের উপর থেকে সরে যায় । কিন্তু তারা যথারীতি ওয়াদা ভঙ্গ করে। ক্রমাগত এতবার পরীক্ষা ও অবকাশ দানের পরেও যখন তাদের মধ্যে অনুভূতির সৃষ্টি হয়নি তখন চলে আসে সর্বশেষ আযাব । তাহলো এই যে, তারা নিজেদের ঘর-বাড়ি, জমি-জমা ও আসবাবপত্র ছেড়ে মূসা (আ)-এর পশ্চ্ধাবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং শেষ পর্যন্ত লোহিত সাগরের গ্রাসে পরিণত হয়। তাই বলা হয়েছে ঃ nlite Ue Ss Cs LEC ll drei www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।