তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সটচী-পত্ৰ ' সূরা আ'রাফ 8৫ শস্যভূমির উৎপাদন ক্ষমতা বেড়ে গেছে। সুতরাং মূসা (আ)-এর এতে কোন দখল নেই । এসব কথা বলেই তারা কৃত প্রতিজ্ঞার প্রতি উপেক্ষা প্রদর্শন করতে শুরু করে এভাবে এরা মাসাধিককাল সুখে-শাস্ভিতে বসবাস করতে থাকে । আল্লাহ্‌ তাদের চিন্তা-ভাবনার অবকাশ দান করলেন । কিন্তু তাদের চৈতন্যোদয় হলো না । তখন দ্বিতীশ্ন আযাব পঙ্গপালকে তাদের উপর চাপিয়ে দেওয়া হলো। এই পঙ্নপাল তাদের সমস্ত শস্য-ফসল ও বাগানের ফল-ফলারী খেয়ে নিঃশেষ করে ফেলল । কোন কোন রেওয়ায়েতে বর্ণিত আছে যে, কাঠের দরজা-জ্রানালা, ছাদ প্রভৃতিসহ ঘরে ব্যবহার্য সমস্ত আসবাবপত্র পঙ্গপালেরা খেয়ে শেষ করে ফেলেছিল । আর এ আযাবের ক্ষেত্রেও মূসা (আ)-এর মু‘জিযা পরিলক্ষিত হয় যে, এই সমস্ত পঙ্গপালই শুধুমাত্র কিবৃতী বা ফিরাউনের সম্প্রদায়ের শস্যক্ষেত্র ও ঘরবাড়িতে ছেয়ে গিয়েছিল। সংলগ্ন ইসরাইঈলীদের ঘরবাড়ি, শস্যভূমি.ও বাগ-বাগিচা সম্পূর্ণ সুরক্ষিত থাকে। এবারও.ফিরাউনের সম্প্রদায় চীৎকার করতে লাগল এবং মূসা (আ)-এর নিকট আবেদন জানাল, এবার আপনি আল্লাহ্‌ তা'আলার দরবারে দোয়া করে আযাব সরিয়ে দিলে আমরা পাকা ওয়াদা করছি যে, ঈমান আনব এবং বনি ইসরাঈলদের মুক্তি দিয়ে দেব। তখন মূসা (আ) আবার দোয়া করলেন এবং এ আযাবও সরে গেল । আযাব সরে যাওয়ার পর তারা দেখল যে, আমাদের কাছে এখনও এ পরিমাণ খাদ্যশস্য মওজুদ রয়েছে, যা আমরা আরও বৎসরকাল খেতে পারব । তখন আবার প্রতিজ্ঞা ভঙ্গ করতে এবং ওুঁদ্ধত্য প্রদর্শনে প্রবৃত্ত হলো। ঈমানও আনল না, বনি ইসরাঈলদেরও মুক্তি দিল না। '."আৰার আল্লাহ্‌ তা'আলা এক মাসের জন্য অবৰুশ দান করলেন। এই অরকাল্রে পর তাদের উপর চাপালেন তৃতীয় আযাব {4 (কুন্মালা).। 5. সেই উকুনকে বলা তুয়, যা মানুষের চুলে বা কাপড়ে জন্মে থাকে এবং ক্লেসক পোকা বা কীটকেও বলা হয়, যা কোন কোন সময় খাদ্যশস্যে পড়ে, এবং যাকে সাধারণত ঘুণ এবং কেরী পোকাও বলা হয়। কুন্মালের এ আযাবে সম্ভবত উভয় রকমের পোকাই অন্তর্ভুক্ত ছিল । তাদের খাদ্যশস্যেও ঘুণ ধরেছিল এবং শরীরে, মাথায়ও উকুন পড়েছিল বিপুল পরিমাণে । সে ঘুণের ফলে খাদ্যশস্যের অবস্থা দাড়িয়েছিল যে, দশ সের গমে তিন সের আটাও হতো না। আর উকুন তাদের চুল-ভু পর্যন্ত খেয়ে ফেলেছিল। '' শেষে আবায় ফিরাউনের সম্প্রদায় ফুঁপিয়ে কাদতে লাগল এবং মূসা (আ)*এর নিকট এসে ফরিয়াদ করল, এবার আর আমরা ওয়াদা ভঙ্গ করব না, আপনি দোয়া করুন৷ হযরত ..মূসা (আ)-এর দোয়ায় এ আযাবও চলে গেল। কিন্তু যে'হতভাগাদের জন্য ধ্বংসই ছিল অনিবার্য, এরা প্রতিজ্ঞা. পূরণ করবে কেমন করে! তারা অব্যাহতি লাভের সাথে সাথে সবই ভুলে গেল এবং অস্বীকার করে বসল । তারপর. আবার এক মাসের সময় দেওয়া হলো, যাতে প্রচুর আরাম-আয়েসে কাটাল। কিন্তু যখন এই অবকাশেরও কোন সুযোগ নিল না, তখন চতুর্থ আযাব হিসাবে এসে হাযির হলো ব্যাঙ । এত অধিক সংখ্যায় ব্যাঙ তাদের ঘরে জন্মাল যে, কোনখানে বসতে গেলে গলা পর্যন্ত উঠত ব্যাঙের স্তূপ । শুতে গেলে ব্যাঙের স্তুপের নীচে তলিয়ে যেতে হতো, পাশ ফেরা অসম্ভব হয়ে পড়ত ৷ রান্নার হাড়ি, আটা-চালের মটকা বা টিন সবকিছুই ব্যাঙে:ভরে যেত । এই আযাবে www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।