সটচী-পত্র সূরা আরাফ ৩৯ হাদীসে বর্ণিত রয়েছে যে, আল্লাহ্ যখন কোন কাজের ইচ্ছা করেন, তখন আপনা থেকেই তার উপকরণাদি সংগৃহীত হতে. থাকে। কাজেই শত্রুর মুকাবিলায় বৃহত্তর শক্তিও মানুষের ততটা কাজে আসতে পারে না, যতটা আল্লাহ্র সাহায্য প্রার্থনা কাজে লাগতে পারে। অবশ্য তার শর্ত হলো এই যে, এই সাহায্য প্রার্থনা হতে হবে একান্তই সত্যনিষ্ঠার সাথে, শুধু মুখে কিছু শব্দের আবৃত্তি নয় । দ্বিতীয় অংশটি হলো ‘সবর’-এর ব্যবস্থা । অভিধান অনুযায়ী সবর-এর প্রকৃত অর্থ হলো ইচ্ছাবিরুদ্ধ বিষয়ে ধীরস্থির থাকা এবং রিপুকে আয়ত্তে রাখা । কোন বিপদে ধৈর্য ধারণকে সে জন্যই ‘সবর’ বলা হয় যে, তাতে কান্নাকাটি এবং বিলাপের স্বাভাবিক চেতনাকে দাবিয়ে রাখা হয়। যেকোন অভিজ্ঞ বুদ্ধিমান ব্যক্তিই জানেন যে, দুনিয়ার যেকোন বৃহৎ উদ্দেশ্য সাধনের পথে বহু ইচ্ছাবিরুদ্ধ পরিশ্রম ও কষ্টসহিষ্ণুতা অপরিহার্য । যে লোক পরিশ্রমের অভ্যাস করে নিতে পারে এবং ইচ্ছাবিরুদ্ধ বিষয়সমূহকে সহ্য করার ক্ষমা অর্জন করে নিতে পারে, সে তার অধিকাংশ উদ্দেশ্যে সিদ্ধি লাভ করতে পারে।-হাদীসে রাসূলে করীম (সা)-এ বর্ণিত আছে যে, সবর বা ধৈর্য এমন একটি নিয়ামত, যার চাইতে বিস্তৃত আর কোন নিয়ামত কেউ পায়নি।-(আবু দাউদ) - ‘হযরত মূসা (আ)-এর বিজ্ঞজনোচিত উপদেশ এবং তার প্রেক্ষিতে বিজয় ও কৃতকার্যতার সংক্ষিপ্ত ওয়াদা কুটিলমতি বনী ইসরাঈল কি বুঝবে; এসব শুনে বরং বলে উঠল 8 ১০৬১ Gis Le inti SES "1 4:4 অর্থাৎ আপনার আগমনের পূর্বেও আমাদেরকে কষ্টই দেওয়া হয়েছে, আর আপনার আগমনের পরেও তাই হচ্ছে। উদ্দেশ্য ছিল এই যে, আপনার আগমনের পূর্বে ভো এ আশায় দিন কেটে যেত যে, আমাদের উদ্ধারের জন্য কোন একজন পয়গম্বর আসবেন । অথচ এখন আপনার আগমনের পরেও উৎপীড়নের সে ধারাই যদি বহাল থাকল, তাহলে আমরা কি করব। সে জন্যই আষারও হযরত মূসা (আ) বাস্তব বিষয়টি স্পষ্ট দেওয়ার উদ্দেশ্যে বললেন $ Et ECE EON ১০ ৩} 5110) ০42 অৰ্থাৎ বিষয়টি দূরে নয় যে, ষদি তোমরা আমার উপদেশ মান্য কর, তাহলে শীঘই তোমাদের শক্রুরা ধ্বংস ও বিচ্ছিন্ন হয়ে যাবে, আর দেশের উপর স্থাপিত হবে তোমাদের কর্তৃত্ব ও ক্ষমতা ৷ কিন্তু সাথে সাথে তিনি একথাও বলে দিলেন £ 55 3:,:% তার মানে এ দুনিয়ায় পার্থিব কোন রাজ্য বা প্রভুত্ব মুখ্য বিষয় নয়, বরং পৃথিবীতে ন্যায় ও সত্য প্রতিষ্ঠাকল্পে আল্লাহ্ কর্তৃক নির্দেশিত সততার বিস্তার এবং সর্ব প্রকার অন্যায়-অনাচার প্রতিহত করার জন্যই কাউকে কোন রাজ্য বা প্রভুত্ব দান করা হয়। তাই তোমরা মিসর দেশের আধিপত্য লাভ করবে, তখন সতর্ক থেকো, যাতে তোমরা রাজ্য ও শাসন ক্ষমতার নেশায় তোমাদের পূর্ববর্তীদের পরিণতির কথা ভুলে না যাঁও। রাষ্টরক্ষমতা রাষ্ট্রনায়ক শ্রেণীর জন্য পরীক্ষাস্বর্ূপ £ এ আয়াতে যদিও বিশেষভাবে বনী ইসরাঈলদের সম্বোধন করা হয়েছে, কিন্তু মহান সৃষ্টিকর্তা সমগ্র শাসক শ্রেণীকেই এতদ্বারা সতর্ক করেছেন যে, প্রকৃতপক্ষে রাজ্য হোক বা প্রভুত্ব, তাতে একচ্ছত্র অধিকার হলো আল্লাহ্র । www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।