সচী-পত্র সূরা আ'রাফ ৩৫ প্রাণকেন্দ্র । অথচ ফিরাউনের যাদুকরেরাও প্রথম পর্যায়েই তা বুঝে নিয়েছিল । আর তা সারাজীবন আল্লাহর পরিচয়বিমুখ নাস্তিক কাফিরদের মুহূর্তে শুধু যে মুসলমান বানিয়ে দিয়েছিল তাই নয়; বরং একেকজনকে পরিপূর্ণ আরেফ এবং মুজাহিদে পরিণত করে দিয়েছিল । কাজেই হযরত মূসা (আ)-এর এই মু'জিযা লাঠি এবং জ্যোতির্ময় হাতের মু‘জিযা অপেক্ষা কম ছিল না। ফিরাউনের উপর হযরত মূসা ও হারূন (আ)-এর ভীতিজনক প্রতিক্রিয়া £ ফিরাউনের ধূর্ততা এবং রাজনৈতিক চাল তার মূর্খ জাতিকে তার সাথে পুরাতন পথভ্রষ্টতায় লিপ্ত থাকার ব্যাপারে কিছুটা সহায়ক হয়েছিল বটে, কিন্তু এই বিস্ময়কর ব্যাপারটি তাদের জন্য লক্ষ্য করার মত ছিল যে, ফিরাউনের সমস্ত রোষানল যাদুকরদের উপরেই শেষ হয়ে গেল। মূসা (আ) সম্পর্কে ফিরাউনের মুখ দিয়ে কোন কথাই বের হলো না, অথচ তিনিই ছিলেন আসল বিরোধী । কাজেই তাদেরকে বলতে হলো ঃ yl J 253 ss nly 3s hye 35 অর্থাৎ তাহলে কি তুমি মূসা (আ) এবং তীর সম্প্রদায়কে এমনি ছেড়ে দেবে, যাতে তোমাকে এবং তোমার উপাস্যদের পরিহার করে দেশময় দাঙ্গা-ফাসাদ করতে থাকবে? এতে বাধ্য হয়ে ফিরাউন বলল $ 532A 444 Li a Ls El a EL অর্থাৎ তাঁর বিষয়টি আমাদের পক্ষে তেমন চিন্তার বিষয় নয় । আমরা তাদের জন্য এই ব্যবস্থা নেব যে, তাদের মধ্যে কোন পুত্র সন্তান জন্মখহণ করলে তাকে হত্যা করব, শুধু কন্যা সন্তানদের বীচতে দেব যার ফলে কিছুকালের মধ্যেই তাদের জাতি পুরুষশূন্য হয়ে পড়বে। থাকবে শুধু নারী আর নারী । আর তারা হবে আমাদের সেবাদাসী । তাছাড়া তাদের উপরে তো আমাদের পরিপূর্ণ ক্ষমতা রয়েছেই; যা ইচ্ছা তাই করব । এরা:আমাদের কোন ক্ষতিই করতে পারবে না। " তফসীরকার আলিমগণ বলেছেন যে, সম্প্রদায়ের এহেন জেরার মুখেও ফিরাউন এ কথা বলল .যে, আমরা ব্রণী ইসরাঈলের পুত্র-সন্তানদের হত্যা করব, কিন্তু হররত মূসা ও হারূন (আ) সম্পর্কে তখনও তার মুখে কোন কথাই এল না । তার কারণ, হযরত মূসা (আ)-এর মু‘জিযা এবং তার পরবর্তী ঘটনা ফিরাউনের মনমস্তিষ্কে হযরত মূসা (আ)-এর ব্যাপারে নিদারুণ ভীতির সঞ্চার করেছিল । হযরত সাঈদ ইবনে জুবাইর (র) বলেন, ফিরাউনের এমন অবস্থা দাড়িয়েছিল যে, যখনই সে হ্য়রত মূসা (আ)-কে দেখত, তখনই অবচেতন অবস্থায় তার পেশাব বেরিয়ে যেত । আর এটা একান্তই সত্য, সত্যভীতির এমনি অবস্থা হয়ে থাকে। as SE jlo (আর এটা হলো আল্লাহ্র-ভীতি, মানুষের পক্ষ থেকে নয়৷) আর মাওলানা ক্লমী (র) বলেন ৪ LR sy 2 In AA 1s Say ly 2 csi LS www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।