সটচী-পত্র ৩৪ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড বর্ণিত রয়েছে ?ঃ ৷ inl h AE US ১ ৩১i০ ০৯3 অৰ্থাৎ আমাদের ব্যাপারে তোমার যা ইচ্ছা হুকুম দিয়ে দাও ব্যাস, এতটুকুই তো যে, তোমার হুকুম আমাদের পার্থিব জীবনে চলতে পারে এবং তোমার রোষানলে আমাদের এ জীবন শেষ হয়ে যেতে পারে। কিন্তু ঈমান আনার পর আমাদের দৃষ্টিতে এই পার্থিব জীবনের সে গুরুত্বই রয়নি যা ঈমান আনার পূর্বে ছিল । কারণ আমরা জেনেছি যে, এ জীবন দুঃখে হোক সুখে হোক কেটে যাবেই । চিন্তা সে জীবনের ব্যাপারে করা কর্তব্য যার পরে আর মৃত্যু নেই এবং যার শাস্তিও স্থায়ী, অশাস্তিও স্থায়ী । চিন্তা করার বিষয় যে, যারা কিছুক্ষণ আগেও নিকৃষ্টতম কুফরীতে আক্রান্ত ছিল, ফিরাউনের মত একজন বাজে লোককে খোদা হিসাবে মানত, আল্লাহর মহিমা-মহত্ব সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিল, তাদের মধ্যে সহসা এমন বৈপ্লবিক পরিবর্তন কেমন করে এল যে, এখন বিগত সমস্ত বিশ্বাস ও কার্যক্রম থেকে একেবারে তওবা করে নিয়ে সত্য দীনের উপর এমন বদ্ধমূল হয়ে গেল যে, তার জন্য প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত দেখা যায় এবং দুনিয়া থেকে বিগত হয়ে যাওয়াকে এজন্য পছন্দ করে নেয় যে, এতে স্বীয় রবের কাছে চলে যেতে পারবে। শুধু ঈমানের শক্তি এবং আল্লাহর রাহে জিহাদের সৎ সাহসই যে তাদের মধ্যে সৃষ্টি হয় তাই নয়; বরং মনে হয়, তাদের জন্য সত্য ও প্রকৃত মা'রেফত জ্ঞানের দ্বারও যেন উন্ক্ত হয়ে গিয়েছিল। সে কারণেই ফিরাউনের বিরুদ্ধে এহেন সাহসী বিবৃতি দেওয়ার সাথে সাথে এ প্রার্থনাও করে যে, ১A L ie Cle tii (5, অর্থাৎ হে আমাদের প্রতিপালক ! আমাদের পরিপূর্ণ ধৈর্য দান কর এবং মুসলমান অবস্থায় আমাদের মৃত্যু দান কর। এতে সেই মা’রেফতের প্রতি ইঙ্গিত রয়েছে যে, আল্লাহ যদি না চান, তাহলে মানুষের সাহস .ও দৃঢ়তা কিছু কাজেরই নয়। কাজেই এখানে স্থিরতার প্রার্থনা করা হয়েছে। আর এ প্রার্থনা যেমন সত্যকে চিনে নেয়ার ফল, তেমনিভাবে সেই বিপদ থেকে মুক্তি পাবার জন্যও সর্বোত্তম উপায়, যাতে তারা তখন পড়েছিল। কারণ ধৈর্য ও দৃঢ়তাই এমন বিষয় যা মানুষকে তার প্রতিপক্ষের সাথে প্রতিদ্বন্দিতায় বিজয় লাভের নিশ্চয়তা দিতে পারে। ইউরোপের বিগত বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে পর্যালোচনার জন্য গঠিত কমিশন তাদের রিপোর্টে লিখেছিল যে, মুসলমান, যারা আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাসী, এরাই সে জাতি যে যুদ্ধক্ষেত্রে সর্বাধিক বীরত্ব প্রদর্শন এবং ধৈর্য ও কষ্ট-সহিষ্ণুতায় সবচেয়ে অগ্রবর্তী ছিল। কাজেই তখন জার্মান যুদ্ধবিশারদরা জাতিকে এই তাগিদ দিত যে, সেনাবাহিনীতে ধর্মভীরুতা ও আখিরাতের প্রতি বিশ্বাস সৃষ্টির যেন চেষ্টা করা হয়। কারণ এতে যে শক্তি লাভ করা যায়, তা অন্য.কোন কিছুতেই সম্ভব হতে পারে.না ৷ (তফসীরে আল-মানার) যাদুকরদের ঈমানী বিপ্রব হযরত মূসা (আ)-একর্স এক বিরাট মু‘জিযা £ পরিতাপের বিষয়, ইদানীং মুসলমানরা এবং মুসলিম রাষ্ট্রসমূহ নিজেদের শক্তিশালী করে তোলার জন্য সকল ব্যবস্থাই অবলম্বন করে চলছে, কিন্তু সে রহস্যটি তারা ভুলে গেছে যা শক্তি ও স্বকীয়তার www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।