সচী-পত্ৰ ২৯৬ তফসীরে মা'আরেফুল কোরআন । চতুর্থ খণ্ড অর্থাৎ এসব লোক হিজরত করেনি যদিও তাদের উত্তরাধিকারের সম্পর্ক ছিন্ন করে দেয়া হয়েছে, কিন্তু যেকোন অবস্থায় তারাও মুসলমান ৷ যদি তারা নিজেদের দীনের হিফাযতের জন্য মুসলমানদের নিকট সাহায্য প্রার্থনা করেন, তবে তাঁদের সাহায্য করা তাঁদের উপর অপরিহার্য কর্তব্য হয়ে দাড়ায় । কিন্তু তাই বলে ন্যায় ও ইনসাফের অনুবর্তিতার নীতিকে বিসর্জন দেয়া যাবে না। তারা যদি এমন কোন সম্প্রদায়ের বিরুদ্ধে তোমাদের নিকট সাহায্য প্রার্থনা করে, ' যাদের সাথে তোমাদের যুদ্ধ নয় চুক্তি সম্পাদিত হয়ে গেছে, তবে সে ক্ষেত্রে তাদের বিরুদ্ধে সেসব মুসলমানের সাহায্য করা জায়েয নয়-। হুদায়বিয়ার সন্ধিকালে এমনি ঘটনা ঘটেছিল । রাসূলে করীম (সা) যখন মক্কার কাফিরদের সাথে সন্ধিচুক্তি সম্পাদন করেন এবং চুক্তির শর্তে এ বিষয়টিও অন্তর্ভুক্ত থাকে যে, এখন মন্ধা থেকে যে ব্যক্তি মদীনায় চলে যাবে হুযূর (সা) তাকে ফিরিয়ে দেবেন। ঠিক এই সন্ধি চুক্তিকালেই আবূ জান্দাল (বলা) যাকে কাফিররা মক্কায় বন্দী করে রেখেছিল এবং নানাভাবে নির্যাতন করছিল, কোন.রকমে মহানবীর খিদমতে গিয়ে হাজির হলেন এবং নিজের উৎপীড়নের কাহিনী প্রকাশ ফরে রাসূলুন্নাহ্ (সা)-এর নিকট সাহায্য প্রার্থনা করলেন । যে নবী সমগ্র বিশ্বের জন্য রহমত হয়ে আগমন করেছিলেন, একজন নিপীড়িত মুসলমানের ফরিয়াদ শুনে তিনি কি পরিমাণ মর্মাহত হয়েছিলেন, তার অনুমান করাও যারতার জন্য সম্ভব নয়, কিন্তু এহেন মর্মপীড়া সত্বেও উল্লিখিত আয়াতের হুকুম অনুসারে তিনি তাঁর সাহায্যের ব্যাপারে অপারকতা জানিয়ে ফিরিয়ে দেন। তার এভাবে ফিরে যাওয়ার বিষয়টি সমস্ত মুসলমানের জন্যই একান্ত. পীড়াদায়ক ছিল, কিন্তু সরওয়ারে কায়েনাত (সা) আল্লাহ্র নির্দেশের আলোকে যেন প্রত্যক্ষ করছিলেন যে, এখন আরি এ নির্যাতন:নিপীড়চনর আয়ু বেশি দিন নেই । তাছাড়া আর কটি দিন ধৈর্ঘ ধারণের সওয়াবও আবূ জান্দালের প্রাপ্য রয়েছে। এর পরেই মক্কা বিজয়ের মাধ্যমে এসব কাহিনীর সমাপ্তি ঘটতে 'মাচ্ছে। যাহোক, তখন মহানবী (সা) -কোরআনী নির্দেশ মুতাবেক চুক্তির অনুবর্তিতাকেই তার ব্যক্তিগত বিপদাপদের উপর গুরুত্ব দান করেছিলেন। এটাই হলো ইসলামী শরীয়তের সেই অসাধারণ বৈশিষ্ট্য যার ফলে তারা পার্থিব জীবনে বিজয় ও স্বান এবং আখিরাতের কল্যাণ ও.মুক্তির অধিকারী হুতে পেরেছেন। অন্যথায় সাধারণভাবে দেখা যায়, পৃথিবীর সরকারসমূহ চুক্তির নামে এক ধরনের প্রহসনের অবতারণা করে থাকে, যাতে দুর্বলকে দারিয়ে রাখা এবং সবলকে ফাকি দেয়াই থাকে উদ্দেশ্য । যখন নিজেদের সামান্যতম স্বার্থ দেখতে পায়, তখনই নানা রকম ব্যাখ্যা-বিশ্লেষণ করে সম্পাদিত চুক্তি বাতিল করে দেয়া হয় ক বাং তায ত তের ত গর ফরয লছ দ্বিতীয় আয়াতে বলা হয়েছে ২১: Ll =; 1১১4 ১4/9 অৰ্থাৎ কাফিররা পরস্পর কলো 50 বল যাৰে একটি সাধারণ ও ব্যাপকার্থক শব্দ । এতে যেমন ওরাসত বা উত্তরাধিকারের বিষয়টি অন্তর্ভুক্ত, তেমনিভাবে অন্তর্ভুক্ত বৈষয়িক সম্পর্ক ও পৃষ্ঠপোষকতার বিষয়ও ৷ কাজেই এ আয়াতের দ্বারা বোঝা যায় যে, কাফিরদেরকে পারস্পরিক উত্তরাধিকারী মনে করতে হবে এবং উত্তরাধিকার বন্টনের যে আইন তাদের নিজেদের ধর্মে www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।