সটচী-পত্ৰ ২৯২ তফসীরে মা‘আরেফুল কোরআন ! চতুর্থ খণ্ড বিপুল সন্মানজনক র্ুযী. (নির্ধারিত) রয়েছে৷ বস্তুত যারা' [নবী করীম (সা)-এর হিজরতের] পরবর্তকালে ঈমান গ্রহণ করেছে এবং হিজরত করেছে এবং তোমাদের সাথে জিহাদে অংশগ্রহণ করেছে (অর্থাৎ করণীয় সবকিছুই করেছে, কিন্তু পরে করেছে) তারা (ফযীলত ও মহত্তববের দিক দিয়ে তোমাদের সমপর্য়ায়ের.না হলেও) তোমাদের মধ্যেই গণ্য হবে। (তা ফযীলত ও মর্যাদার ক্ষেত্রে আপেক্ষিকভাবে কমবেশি হবে। কারণ আমলের পার্থক্যের দরুন মর্যাদার পার্থক্য ঘটে । অবশ্যই মীরাসের ক্ষেত্রে তারা .সব দিক দিয়েই তোমাদের মাঝে গণ্য হবে। তার কারণ, আমলজনিত মর্যাদার দক্ুন শরীয়তের বিধিবিধানের কোন পার্থক্য ঘটে না । আর পরবর্তীকালে হিজ্সরতকারীদের মধ্যে) যারা (পারস্পরিক অথবা পূর্ববর্তী মুহাজিরীনদের) আত্মীয় (মর্যাদার দিক দিয়ে: কম হওয়া সত্বেও তারা. উত্তরাধিকার লাভের দিক দিয়ে) কিতাবুল্লাহ্ (তথা শরীয়তের বিধান কিংবা মীরাস সংক্রান্ত আয়াত-এর ভিত্তিতে একে অপরের উত্তরাধিকারের তুলনায়) বেশি হকদার । (আত্মীয়রা মর্যাদার দিক দিয়ে অধিক হলেও ।) নিশ্চয়ই আল্লাহ্ যাবতীয় বিষয়ে. সম্যক অবগত । (সে কারণেই তিনি যে বিধি-বিধান নির্ধারণ করেছেন, তা সর্বকালীন কল্যাণের ভিভিতেই করেছেন।) আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় আলোচ্য আয়াতগুলো সূরা আন্ফালের শেষ চারটি আয়াত । এগুলোতে সে সমস্ত আহকাম বৰ্ণনাই প্রকৃত ও মূল উদ্দেশ্য যা মুসলমান মুহাজিরদের উত্তরাধিকারের সাথে সম্পৃক্ত । তবে প্রাসঙ্গিকভাবে অমুহাজির মুসলমান ও অমুসলমানদের উত্তরাধিকার সংক্রান্ত আলোচনাও এসে গেছে। | এসব বিধি-রিধান বা হুকুম-আহ্কামের সারমর্ম এই যে, যে সমস্ত লোকের উপর শরীয়তের বিধি-বিধান বর্তায় তারা প্রথমত দু'ভাগে বিভক্ত; মুসলমান ও কাফির । আবার মুসলমান তখনকার দৃষ্টিতে দু'রকম; (১) মুহাজির; যারা হিজরত ফরয হওয়ার প্রেক্ষিতে মক্কা থেকে মদীনায়, এসে অবস্থান করতে থাকেন। (২) যারা কোন বৈধ অসুবিধার দরুন কিংবা অন্য কোন কারণে মক্কাতেই থেকে যান। _ পারস্পরিক আত্মীয়তার সম্পর্ক এ সবরকম লোকের মাঝেই বিদ্যমান ছিল । কারণ ইসলামের প্রাথমিক পর্বে এমন হয়েছিল. যে, পুত্র হয়তো মুসলমান হয়ে গেলেন কিন্তু পিতা কাফিরই রয়ে গেল । কিংরা পিতা মুসলমান হয়ে গেলেন কিন্তু পুত্র রয়ে গেল কাফির । তেমনিভাবে ভাই-ভাতিজা, নানা-মামা প্রভৃতির অবস্থাও ছিল তাই । তদুপরি মুহাজির-অমুহাজির মুসলমানদের মধ্যে আত্মীয়তা থাকা তো বলাই বাহুল্য । আল্লাহ্ তা'আলা তার. অসীম রহমত ও পরম কুশলতার দরুন মৃত ব্যক্তিদের পরিত্যক্ত মাল-আসবাব তথা ধন-সম্পদের অধিকারী তারই নিকটবর্তী ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনকে সাব্যস্ত করেছেন। অথচ যে যা কিছু এ পৃথিবীতে অর্জন করেছেন, প্রকৃতপক্ষে সে সমস্ত কিছুর মালিকানাই আল্লাহ্ তা'আলার । তার. পক্ষ থেকে এগুলো সারা জীবন ব্যবহার করার জন্য, এগুলোর দ্বারা উপকৃত হওয়ার জন্য মানুষকে অস্থায়ী মালিক বানিয়ে দেয়া হয়েছিল । সুতরাং www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।