তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

স্‌চী-পত্ৰ সূরা আন্ফাল ২৯১ এবং তোমাদের সাথে সশ্মিলিত হয়ে জিহাদ করেছে, তারাও তোমাদেরই অন্তর্ভুক্ত । বস্তুত যারা আত্মীয়, আল্লাহ্র বিধান মতে তারা পরস্পর বেশি হকদার । নিশ্চয়ই আল্লাহ্‌ যাবতীয় বিষয়ে সক্ষম ও অবগত । তফসীরের সার-সংক্ষেপ নিঃসন্দেহে যারা ঈমান এনেছেন, হিজরত করেছেন এবং নিজেদের জানমালের মাধ্যমে আল্লাহ্‌র রাহে জিহাদ করেছেন (স্বভাবতই যা হিজরতের পর সংঘটিত হওয়া অনিবার্য ছিল। যদিও উত্তরাধিকার সংক্রান্ত বিধি এর উপর নির্ভরশীল নয়; এ দলকেই মুহাজিরীন নামে অভিহিত করা হয়।) আর যারা (এই মুহাজিরীনদের) আশ্রয় দিয়েছেন এবং (তাদের) সাহায্য- সহায়তা করেছেন, (যারা আনসার নামে অভিহিত, এতদুভয় প্রকার লোকেরা) পারস্পরিক উত্তরাধিকারী হবেন। (পক্ষান্তরে) যারা ঈমান এনেছেন কিন্তু হিজরত করেন নি, তাদের সাথে তোমাদের (অর্থাৎ মুহাজিরীনদের) মীরাসের কোন সম্পর্ক নেই (না এরা তাদের উত্তরাধিকারী, আর না তারা এদের উত্তরাধিকারী হবে__) যতক্ষণ না তারা হিজরত করবেন । (বস্তুত যখন হিজরত করে চলে আসবে, তখন তারাও এ নির্দেশের অন্তর্ভুক্ত হয়ে যাবে৷) আর্‌:(তাদের সাথে তোমাদের উত্তরাধিকার সংক্রান্ত সম্পর্ক না থাকলেও) যদি তারা তোমাদের নিকট ধর্মীয় কাজে (অর্থাৎ কাফিরদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে) সাহায্য কামনা করে, তবে তোমাদের জন্য তাদের সাহায্য করা ওয়াজিব ৷ তবে সেসব জাতি-গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে (তা ওয়াজিব) নয়, যাদের সাথে তোমাদের (সন্ধি) চুক্তি থাকবে। বস্তুত আল্লাহ্‌ তা'আলা তোমাদের যাবতীয় কার্যকলাপ লক্ষ্য করেন । (সুতরাং তাঁর নির্ধারিত বিধি-বিধানের বিচ্যুতি ঘটিয়ে অসম্তুষ্টির যোগ্য হতে যেয়ো না) আর (তোমাদের মধ্যে যেমন পারস্পরিক উত্তরাধিকারের সম্পর্ক রয়েছে; তেমনিভাবে) যারা কাফির তারাও পারস্পরিক উত্তরাধিকারী ৷ (না তারা তোমাদের উত্তরাধিকারী, আর না তোমরা তাদের উত্তরাধিকারী ৷) যদি (আলোচ্য) এই নির্দেশের উপর তোমরা আমল না কর, (বরং অসীম ধর্মীয় বিরোধ থাকা সত্বেও শুধুমাত্র আত্মীয়তার কারণে মু'মিন ও কাফিরদের মধ্যে উত্তরাধিকার সম্পর্ক বিদ্যমান রাখ) তবে দুনিয়া জুড়ে মহা ফাসাদ (ও বিপৰ্যয়) বিস্তার লাভ করবে । (তার কারণ, পারস্পরিক উত্তরাধিকারের দরুন সবাইকে একই দলভুক্ত বিবেচনা করা হবে । অথচ পৃথক দলগত এঁক্য ছাড়া ইসলামের পরিপূর্ণ শক্তি ও সামর্থ্য লাভ হতে পারে না । পক্ষান্তরে ইসলামের দুর্বলতাই হলো বিশ্বময় যাবতীয় ফিতনা-ফাসাদের মূল ৷) আর [মুহাজিরীন ও আনসারদের পারস্পরিক উত্তরাধিকার সংক্রান্ত নির্দেশে সে সমস্ত মুহাজিরীনই অন্তর্ভুক্ত, যারা হুযুরে আকরাম (সা)-এর সময়ে হিজরত করেছেন অথবা পরবর্তীতে । অবশ্য তাদের মর্যাদায় পার্থক্য থাকবে ।} যারা (প্রাথমিক পর্যায়ে) মুসলমান হয়েছেন এবং [নবী “করীম (সা)-এর সময়েই] হিজরত করেছেন এবং (প্রথম থেকেই) আল্লাহ্র রাহে জিহাদ করেছেন আর যারা (সে সমস্ত মুহাজিরীনকে) নিজেদের কাছে আশ্রয় দিয়েছেন এবং সাহায্য- সহায়তা করেছেন, তারা সবাই ঈমানের পূর্ণ হক আদায়কারী । (কারণ ঈমান গ্রহণের ব্যাপারে অগ্রবর্তী থাকাটাই হলো তার হক ।) তাদের জন্য (আখিরাতে) বিরাট মাগফিরাত এবং (জান্নাতে) www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।