তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সটচী-পত্ৰ ২৮৮ তফসীরে মা‘'আরেফুল কোরআন ! চতুর্থ খণ্ড তার কাছ থেকেও মুক্তিপণ নেয়া হয়েছিল । এ ব্যাপারে তার বৈশিষ্ট্য ছিল. এই যে, মক্কা থেকে তিনি যখন বদর যুদ্ধে যাত্রা করেন, তখন কাফির সৈন্যদের জন্য ব্যয় করার উদ্দেশ্যে প্রায় সাতশ’ স্বর্ণমুদ্রা সাথে নিয়ে যাত্রা করেছিলেন। কিন্তু সেগুলো ব্যয় করার পূর্বেই তিনি গ্রেফতার হয়ে যান । ‘যখন মুক্তিপণ দেয়ার সময় আসে, তখন তিনি হুযূর আকরাম (সা)-এর নিকট নিবেদন করলেন, আমার আমার কাছে যে স্বর্ণ ছিল সেগুলোকেই আমার মুক্তিপণ হিসাবে গণ্য করা হোক হুযূর (সা) বললেন, যে সম্পদ আপনি কুফরীর সাহায্যের উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন, তা তো মুসলমানদের গনীমতের মালে পরিণত হয়ে গেছে, ফিদ্‌ইয়া বা মুক্তিপণ হতে হবে সেগুলো বাদে । সাথে সাথে তিনি এ কথাও বললেন যে, আপনার দুই ভাতিজা ‘আকীল ইবনে- আরী তালেব এবং নওফল ইবনে হারেসের মুক্তিপণও আপনাকেই পরিশোধ করতে :হবে। আব্বাস (রা) নিবেদন করলেন, আমার উপর যদি এত অধিক পরিমাণে অর্থনৈতিক চাপ সৃষ্টি করা হয়, তবে আমাকে কুরাইশদের দ্বারে দ্বারে ভিক্ষা করতে হবে, আমি সম্পূর্ণভাবে ফকির হয়ে যাব । মহানবী (সা) বললেন, কেন আপনার নিকট কি সে সম্পদগুলো নেই, যা আপনি মঙ্কা থেকে রওয়ানা হওয়ার প্রাক্কালে আপনার স্ত্রী উদ্মুল ফযূলের নিকট রেখে এসেছেন? হযরত আব্বাস (রা) বললেন, আপনি সে কথা কেমন করে জানলেন ? আমি যে রাতের অন্ধকারে একান্ত গোপনে সেগুলো আমার স্ত্রীর নিকট অর্পণ করেছিলাম এবং এ ব্যাপারে তৃতীয় কোন লোকই অবগত নয়! হুযূর (সা) বললেন, সে ব্যাপারে আমার পরওয়ারদিগার আমাকে বিস্তারিত অবহিত করেছেন। একথা শুনেই হযরত আব্বাস (রা)-র মনে হুযূর (সা)-এর নবুওয়তের সত্যতা সম্পর্কে পরিপূর্ণ বিশ্বাস সৃষ্টি হয়ে যায়। তাছাড়া এর আগেও তিনি মনে মনে হুযুর (সা)-এর ভক্ত ছিলেন, কিন্তু সন্দেহও ছিল যা এসময় আল্লাহ্‌ তাআলা দূর করে দেন এবং প্রকৃতপক্ষে তিনি তখনই মুসলমান হয়ে যান। কিন্তু তার বহু টাকা-কড়ি মন্ধার কুরাইশদের নিকট খণ হিসাবে প্রাপ্য ছিল। তিনি যদি তখনই তার মুসলমান হয়ে যাওয়ার ব্যাপারটি প্রকাশ্যে ঘোষণা করতেন, তবে সে টাকাগুলো মারা যেত কাজেই তিনি তখনই তা ঘোষণা করলেন না । স্বয়ং রাসূলুল্লাহ্‌ (সা)-ও এ ব্যাপারে -কারো কাছে কিছু প্রকাশ করলেন না । মক্কা বিজয়ের পূর্বে তিনি মহানবী (সা)-এর নিকট মক্কা থেকে হিজরত করে মদীনায় চলে আসার অনুমতি প্রার্থনা করলে মহানবী (সা) তাঁকে এ পরামর্শই দিলেন, যাতে তিনি এ মুহূর্তে হিজরত না করেন। হযরত আব্বাস (রা)-র এ সমস্ত কথোপকথনের প্রেক্ষিতে রাসূলে করীম (সা) উল্লিখিত আয়াতে বর্ণিত খোদায়ী ওয়াদার বিষয়টিও তাকে জানিয়ে দিলেন যে, আপনি যদি মুসলমান হয়ে গিয়ে থাকেন এবং একান্ত নিষ্ঠাসহকারে ঈমান এনে থাকেন, তবে যেসব মালামাল আপনি মুক্তিপণ বাবদ খরচ করেছেন, আল্লাহ্‌ তা'আলা আপনাকে তার চেয়ে উত্তম প্রতিদান দেবেন। সুতরাং হযরত আব্বাস (রা) ইসলাম প্রকাশের পর প্রায়ই বলে থাকতেন, আমি তো সে ওয়াদার বিকাশ ও বাস্তবতা স্বচক্ষেই প্রত্যক্ষ করছি। কারণ আমার নিকট থেকে মুক্তিপণ বাবদ www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।