তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সটী-পত্র সূরা আন্ফাল ২৮১ “সে কারণেই সাহাবায়ে কিরামের প্রতি এহেন তরান্বিত পদক্ষেপের দরুন ভর্হসনা অবতীর্ণ হয়। এই ভসনা ও অসম্তুষ্টিই এই ওহীর মাধ্যমে ব্যক্ত করা হয়েছে যাতে যুদ্ধবন্দীদের সম্পর্কে বাহ্যত দুটি অধিকার মুসলমানদের দেওয়া হয়েছিল। কিন্তু এরই মাঝে এই ইঙ্গিতও করা হয়েছিল যে, বিষয়টির দু'টি দিকের মধ্যে আল্লাহ্‌ তা'আলার নিকট একটি পছন্দনীয় এবং অপরটি অপছন্দনীয় । তিরমিযী, সুনানে নাসায়ী, সহীহ্‌ ইবনে হাব্বান প্রভৃতি গ্রন্থে হযরত আলী মুর্তজা (রা)-এর রিওয়ায়েতক্রমে উদ্ধৃত করা'হয়েছে যে, এ সময় হযরত জিবরাঈল-আমীন রাসূলে করীম (সা)-এর নিকট আগমন কুরে তাকে আল্লাহ্র এ নির্দেশ শোনান যে, আপনি সাহাবায়ে কিরামকে দু'টি বিষয়ের যে কোন একটি গ্রহণ করার অধিকার দান করুন । তার একটি হলো এই যে, এই যুদ্ধবন্দীদের হত্যা করে শত্রুর মনোবলকে চিরুতরে ভেঙে দিবে। আর দ্বিতীয়টি হলো এই যে, তাদেরকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিবে। তবে দ্বিতীয় অবস্থায় আল্লাহ্‌ তা'আলার নির্দেশক্রমে একথা অবধারিত হয়ে রয়েছে যে, এর বদলা হিসাবে আগামী বছর মুসলমানদের এমনি সংখ্যক লোক শহীদ হবেন, যে সংখ্যক বন্দী আজ মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হবে । এভাবে যদিও ক্ষমতা দেওয়া হয় এবং সাহাবায়ে কিরামের এ দুটি থেকে একটি বেছে নেয়ার অধিকার দেয়া হয় কিন্তু দ্বিতীয়' অবস্থায় সত্তর জন সাহাবার শাহাদাতের ফয়সালার বিষয় উল্লেখ করার মাঝে অবশ্যই এই ইঙ্গিত বিদ্যমান ছিল যে, এ- দিকটি আন্লাহ্র নিকট পছন্দনীয় নয় । কারণ এটি যদি পছন্দই হতো তবে এর ফলে সত্তর জন মুসলমানের খুন অবধারিত হতো না । সাহাবায়ে কিরামের সামনে এ দুটি বিষয়ই যখন এঁচ্ছিক বিষয় হিসাবে পেশ করা হলো, তখন কোন কোন সাহাবীর ধারণা হলো যে, এদেরকে যদি মুক্তিপণ দিয়ে ছেড়ে দেয়া হয়; তবে হয়তো এরা সবাই অথবা এদের কেউ কেউ কোন সময় মুসলমান হয়ে যাবে। আর প্রকৃতপক্ষে এটাই হলো জিহাদের উদ্দেশ্য ও মূল উপকারিতা । দ্বিতীয়ত এমনও ধারণা করা হয়েছিল যে, এ সময় মুসলমানরা যখন নিদারুণ দৈন্যাবস্থায় দিন কাটাচ্ছেন, তখন সত্তর জনের আর্থিক মুক্তিপণ অর্জিত হলে. এ কষ্টও লাঘব হতে পারে এবং তা ভবিষ্যতে জিহাদের প্রস্তুতির. জন্যও সহায়ক হতে পারে। রইল সত্তর জন মুসলমানের শাহাদতের বিষয় । প্রকৃতপক্ষে এটাও একটা বিপুল গৌরবের বিষয় । এতে ঘাবড়ানো উচিত নয়। এসব ধারণার প্রেক্ষিতে সিদীকে আকবর (রা) ও অন্যান্য অধিকাংশ সাহাবায়ে কিরাম এ মতই প্রদান করলেন যে, বন্দীদের মুক্তিপণ নিয়ে মুক্ত করে দেয়া হোক শুধুমাত্র হযরত উমর ইবনে খাত্তাব (রা) ও হযরত সা'দ ইবনে মুআয (রা) প্রমুখ কয়েকজন এ মতের বিরোধিতা করলেন এবং বন্দীদের সবাইকে হত্যা করার পক্ষে মত প্রদান করলেন। তাদের যুক্তি ছিল এই যে, একান্ত সৌভাগ্যক্ৰমে ইসলামের মুকাবিলায় শক্তি ও সামর্থ্যের বলে যোগদানকারী সমস্ত কুরাইশ সর্দার এখন মুসলমানদের হস্তগত হলেও পরে তাদের ইসলাম গ্রহণ করার বিষয়টি একাস্তই কল্পনানির্ভর । কিন্তু ফিরে গিয়ে এরা যে মুসলমানদের বিরুদ্ধে অধিকতর তৎপরতা প্রদর্শন করবে সে ধারণাই প্রবল । - রাসূলে করীম (সা) যিনি রাহমাতুললিল আলামীন হয়ে আগমন করেছিলেন এবং আপাদমস্তক করুণার আধার ছিলেন, তিনি সাহাবায়ে কিরামের মধ্যে দুটি মত লক্ষ্য করে সে মতটিই গ্রহণ ; মা‘আরেফুল কুরআন (৪র্থ খণ্ড)_৩৬ www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।