তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সটচী-পত্ৰ ২৭৮ তফসীরে মা‘আরেফুল কোরআন 1 চতুর্থ খণ্ড না। বরং জরুরী ভিত্তিতে যারা তৈরী হতে পেরেছিলেন শুধু তারাই এ যুদ্ধের সৈনিক হয়েছিলেন। কাজেই এ যুদ্ধে একশ’ মুসলমানকে এক হাজার কাফিরের বিরুদ্ধে মুকাবিলা করার নির্দেশ দেওয়া হয় এবং এমনই ভঙ্গিতে দেওয়া হয়, যার সাথে সাহায্যের ওয়াদাও বিদ্যমান থাকে। চতুৰ্থ আয়াতে পরবর্তীঁকালের জন্য এ নির্দেশ রহিত করে দ্বিতীয় নির্দেশ জারী করা হয় যে- “এখন আল্লাহ্‌ তাআলা হান্কা করে দিয়েছেন এবং তিনি জেনেছেন যে, তোমাদের মধ্যে সাহসের কমতি দেখা দিয়েছে। কাজেই তোমাদের মধ্যে যদি একশ লোক দৃঢ়চিত্ত থাক, তবে তারা দু'শ লোকের উপর জয়ী হবে।” এখানেও উদ্দেশ্য হলো এই যে একশ’ মুসলমানের পক্ষে দু'শ কাফিরের মুকাবিলা করতে গিয়ে পালিয়ে আসা জায়েয নয়৷ প্রথম আয়াতে একজন মুসলমানের জন্য দশজন অমুসলমানের মুকাবিলা থেকে পালিয়ে যাওয়া নিষিদ্ধ বলে সাব্যস্ত করা হয়েছিল । আর এ আয়াতে একজন মুসলমানকে দু'জন অমুসলমানের মুকাবিলা থেকে পালিয়ে আসা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বস্তুত এটাই হলো এ প্রসঙ্গে সর্বশেষ নির্দেশ যা সর্বকালেই বলবৎ থাকবে । এখানেও নির্দেশকে নির্দেশ আকারে নয়; বরং সংবাদ ও সুসংবাদ আকারে বর্ণনা করা হয়েছে। এতে ইঙ্গিত করা হয়েছে যে, একজন মুসলমানের জন্য দু'জন কাফিরের বিরুদ্ধে অটল থাকার নির্দেশ দান (নাউযুবিল্লাহ) কোন রকম অন্যায় কিংবা যবরদস্তিমূলক নয়; বরং আল্লাহ তাআলা মুসলমানদের মধ্যে তাদের ঈমানের দৌলতে এমন শক্তি দিয়ে রেখেছেন যে, তারা একজনই দু'জনের সমান হয়ে থাকে। কিন্তু উভয় ক্ষেত্রেই সাহায্য-সহায়তা দানের সুসংবাদটি এই শর্তের সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে যে, এসব.মুসূলমানকে দৃঢ়চিত্ত হতে হবে। বলা বাহুল্য, যুদ্ধক্ষেত্রে নিজের প্রাণকে বিপদের সন্মুখীন করে দিয়ে দৃঢ়চিত্ত থাকা শুধুমাত্র তাদেরই পক্ষে সম্ভব, যাদের পরিপূর্ণ ঈমান থাকবে.। কারণ পরিপূর্ণ ঈমান মানুষকে শাহাদতের প্রেরণায় অনুপ্রাণিত করে, আর এই অনুপ্রেরণা তাদের শক্তিকে বহুগুণে বাড়িয়ে দেয় । আয়াতের শেষভাগে সাধারণ নীতি আক্কারে বলা হয়েছে ৪ ১, ]। ১২, অর্থাৎ আল্লাহ্‌ তা“আলা দৃঢ়চিত্ত লোকদের, সাথে রয়েছেন। এতে যুদ্ধক্ষেত্রে দৃঢ়তা অবলম্বনকারীও অন্তৰ্ভুক্ত এবং শরীয়তের সাধারণ হুর্কুম-আহকামের অনুবর্তিতায় দৃঢ়তা অবলম্বনকারীরাও শামিল । তাদের সবার জন্যই আল্লাহ্‌ তা'আলার সঙ্গদানের এ প্রতিশ্রণত । আর এই আল্লাহ্র. সঙ্গই প্রকৃতপক্ষে তাদের কৃতকার্যতা ও বিজয়ের মূল রহস্য । কারণ যে ব্যক্তি একক ক্ষমতার অধিকারী পরওয়ারদিগারের সঙ্গলাভে সমর্থ হবে, তাকে সারা বিশ্বের সমবেত শক্তিও নিজের জায়গা থেকে এক বিন্দু নাড়াতে পারে না। PERT 3730 2 3৫ উল অতল ৫ এ 4 + A ৩৪৬৮+ s SB ome EEE DOLE Seas otl EEE TTTTTITT TOUTE — PIS Of ELEN alls ১63) Lr AVENUES g 2 www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।