সটচী-পত্ৰ সূরা আন্ফাল ২৭৭ কোথাও কখনও কৃত্রিম কোন উপায়ে যদি কোন রকম এক্য সাধিত হয়েও যায়, তবে তা হবে একান্তই ভিত্তিহীন ও দুৰ্বল । সামান্য আঘাতেই তা ভেঙে শেষ হয়ে যাবে, যা সারা দুনিয়ার জাতিসমূহ নিজেদের অভিজ্ঞতার দ্বারা অহরহ প্রত্যক্ষ করে আসছে। সারকথা হলো এই যে, এই আয়াতে রাসূলে করীম (সা)-এর উপর মহান পরওয়ারদিগারের সে সমস্ত দানের কথাই ব্যক্ত করা হয়েছে, যা মদীনার সমস্ত গোত্র-সম্প্রদায়ের মনে পারস্পরিক সম্ত্রীতি সৃষ্টির মাধ্যমে মহানবী (সা)-এর সাহায্য-সহায়তার উদ্দেশ্যে তাদেরকে একটি লোৌহ প্রাচীরের মত করে দেওয়া হয়েছিল । দ্বিতীয় আয়াতেও একই প্রসঙ্গ সার-সংক্ষেপ আকারে বর্ণনা করা হয়েছে। এতে রাসূলে করীম (সা)-কে সান্তনা দেওয়া হয়েছে যে, আপনার জন্য প্রকৃতপক্ষে আল্লাহ্ তাআলা এবং বাহ্যিকভাবে মু'মিনদের জামাত যথেষ্ট । শত্রুদের সংখ্যা ও আয়োজন যত বড়ই হোক না কেন, আপনি তাতে ভীত হবেন না । তফসীরকার মনীষীবৃন্দ বলেছেন, যে, এ আয়াতটি বদর যুদ্ধকালে যুদ্ধ আরম্ভ হওয়ার পূর্বাহ্নে নাযিল হয়েছিল, যাতে স্বল্প সংখ্যক নিঃসম্বল মুসলমান প্রতিপক্ষের বিপুলতা ও আয়োজন দেখে প্রভাবিত না হয়ে পড়েন। Ee তৃতীয় ও চতুর্থ আয়াতে মুসলমানদের জন্য একটি যুদ্ধনীতির আলোচনা করা হয়েছে যে, যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের-মুরাবিলায় তাদেরকে কতটা দৃঢ়তা অবলম্বন. করা ফরয এবং কোন: পর্যায়ে পশ্চাদপসরণ করা পাপ । পূর্ববর্তী আয়াত ও ঘটনার বিবরণে এর বিশদ আলোচনা এসে গেছে যে, আল্লাহ্র গায়েবী সাহায্য মুসলমানদের সাথে থাকে বলে তাদের ব্যাপারটি পৃথিবীর সাধারণ জাতি সম্প্রদায়ের মত নয়; এদের অল্প সংখ্যক অধিক: সংখ্যকের উপর 'বিজয় অর্জন করতে পারে। যেমন, কোরআন করীমে ইরশাদ হয়েছে ১১৬ ' 54% && 5 i 1 be < অর্থাৎ বহু স্বল্প সংখ্যক দল আল্লাহ্র হুকুমে অধিক সংখ্যক প্রতিপক্ষের উপর বিজয় অর্জনে সক্ষম হয়ে যায় । সেজন্যই ইসলামের সর্বপ্রথম জিহাদ বদর যুদ্ধে দশ জন মুসলমানকে এক'শ লোকের সমান সাব্যস্ত করে এই নির্দেশ দেওয়া হয়েছে যে, “তোমাদের মধ্যে যদি বিশ জন দৃঢুচিত্ত লোক থাক; তাহলে দু'শ শত্রুর উপর জয়ী হয়ে যাবে। আর তোমরা যদি একশ জন হও, তবে By ELA Bh a সংবাদ আকারে বর্ণনা করা হয়েছে যে, একশ’ মুসলমান এক হাজার কাফিরের বছ বিজ অর্ডারে বির বর উল ছলি বিরল রর বে একল আুরত্রায়রে এক হাজার কাফিরের মুকাবিলা করতে গিয়ে পালিয়ে যাওয়া জায়েয নয়। এর কারণ, যাতে মুসলমানদের মন এ সুসংবাদে দৃঢ় হয়ে যায় যে, আল্লাহ্ আমাদের রক্ষণাবেক্ষণ ও বিজ্ঞয়ের ওয়াদা করেছেন । যদি নির্দেশাত্মক বাক্যের মাধ্যমে এ হুকুম দেওয়া হতো, তরেপ্রকৃতিগতভাবেই তা ভারী বলে মনে হতে পারত । ইসলামের প্রাথমিক পর্যায়ের যুদ্ধ গয্ওয়ায়ে বদর এমন এক অবস্থায় সংঘঠিত হয়েছিল, যখন মুসলমানদের সংখ্যা ছিল নিতান্ত অল্প। তাও আবার সবাই যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।