সটচী-পত্ৰ ২৭৬ তফসীরে মা'আরেফুল কোরআন 1 চতুর্থ খণ্ড মুসলমানদের পারস্পরিক স্থায়ী এক্য ও সম্প্রীতির প্রকৃত ভিত্তি ঃ এতে এ কথাই বোঝা যাচ্ছে যে, মানুষের অন্তরে পারস্পরিক সম্জ্মীতি সৃষ্টি হওয়া. আল্লাহ্ তা'আলার দান। তাছাড়া এতে একথাও প্রতীয়মান হচ্ছে যে, আল্লাহ্, তাআলার না-ফরমানীর মাধ্যমে তার দান অর্জন করা সম্ভব নয়, বরং তাঁর দান লাভের জন্য তার আনুগত্য ও সন্তুষ্টি অর্জনের চেষ্টা একান্ত শর্ত । ' দল্ বা ব্যক্তিবর্গের মাঝে একতা ও এঁকমত্য এমন একটি বিষয়, যার উপকারিতা ও প্রশংসনীয় হওয়ার ব্যাপারে কোন মযহাব ও ধর্ম, কিংবা কোন মৃতবাদেই কোন দ্বিমত থাকতে পারে না। সেজন্যই এমন প্রতিটি লোক, যে মানুষের সংশোধন ও সংস্কার কামনা করে সে তাদের পরস্পরের মাঝে, এক্য সৃষ্টির উপর জোর দিয়ে থাকে। কিন্তু সাধারণ পৃথিবী এ বাস্তবতা সম্পর্কে অবহিত নয় যে, দীর্ঘস্থায়ী ও আন্তরিক এক্য বাহ্যিক প্রচেষ্টার দ্বারা. অর্জিত হয় না। একমাত্র আল্লাহ্ তা'আলার সন্তুষ্টি বিধান ও আনুগত্যের মাধ্যমেই তা অর্জিত হতে পারে। কোরআন হাকীম এই বাস্তবতার প্রতিই কয়েকটি আয়াতে ইঙ্গিত করেছে। এক জায়গায় বলা হয়েছে £ EY, Li এ৷ ১, {/১০:০,এই আয়াতে মতবিরোধ ও অনৈক্য থেকে বাচার পদ্থা নির্দেশ করা হয়েছে যে, সবাই আল্লাহ্র রজ্জবুকে অর্থাৎ কোরআন কিংবা ইসলামী শরীয়তকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধর । তাহলে সবাই আপনা থেকেই এঁক্যবদ্ধ হয়ে যাবে এবং পারস্পরিক যেসব বিরোধ রয়েছে, তা মিটে যাবে। অবশ্য মতের পার্থক্য থাকা পৃথক বিষয়; যতক্ষণ পর্যন্ত এ পার্থক্য তার সীমায় থাকে, ততক্ষণ তা বিবাদ-বিসংবাদ ও বিভেদের কারণ হতে পারে না।.ঝগড়া-বিবাদ তখনই হয়, যখন শরীয়ত নির্ধারিত সীমালজ্ঘন করা হয়। ইদানীং এক্য এক্য ৰলে সবাই চীৎকার করে, কিন্তু সবারই নিকট এক্যের অর্থ হয়ে থাকে এই যে, সবাই আমার কথা মেনে নিলেই এক্য. হয়ে যাবে। অন্যেরাও এক্যের জন্য একই চিন্তায় থাকে, যেন' মানুষ তাদের কথাই মেনে নেয়; এতেই এক্য সাধিত হবে। অথচ বুদ্ধিজীবীদের মধ্যে যখন মতের পার্থক্য থাকা অপরিহার্য, তখন বলাই বাহুল্য যে, যদি প্রতিটি লোকই অন্যের সাথে এক্য সাধনকে নিজের মতকে অন্যদের মেনে নেওয়ার উপর নির্ভরশীল বিবেচনা করে, তবে কিয়ামত পর্যন্ত পারস্পরিক এক্য সাধিত হতে পারে না । বরং ইত্তেফাক বা এক্যের বিশুদ্ধ ও প্রকৃতিগ্রাহ্য রূপ যা কোরআন বাতলে দিয়েছে তা হলো এই যে, উভয়ে মিলে তৃতীয় আরেক জনের কথা মেনে নাও। আর এই তৃতীয় জনই হবে এমন, যার মীমাংসা তথা সিদ্ধান্তে কোন ভুল-ভ্রান্তির সম্ভাবনা থাকে না। বস্তুত তিনি হতে পারেন একমাত্র আল্লাহ্ তা'আলা । কাজেই উল্লিখিত আয়াতে হিদায়েত দেওয়া হয়েছে যে, সবাই মিলে আল্লাহ্ তা'আলার কিতাবকে দৃঢ়ভাবে অবলম্বন কর। তাহলেই সমস্ত বিবাদ-বিসংবাদের সমাধান হয়ে যাবে এবং পরিপূর্ণ এক্য সাধিত হবে। অপর এক আয়াতে ইরশাদ হয়েছে £* Cail EP PATO | CE EA CAN ONE HE ERA TLE Bf EEE CEE EC মাঝে সম্প্রীতি ও সন্তাব সৃষ্টি করে দেন। এ আয়াতের দ্বারা স্পষ্ট হয়ে যায় যে, মনের মাঝে প্রকৃত সম্শ্রীতি ও সত্তাব সৃষ্টির মূল পন্থা হলো ঈমান ও সৎকর্মের প্রতি নিষ্ঠা । এর অবর্তমানে www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।