স্চী-পত্ৰ সূরা আন্ফাল ২৫৫ করি’ সম্পর্কে তফসীর শাস্ত্রের ইমাম কাতাদাহ বলেন যে, কথাটি সে মিথ্যা বলেছিল সত্যি সত্যিই যদি সে আল্লাহকে ভয় করত, তাহলে নাফরমানী করবে কেন? কিন্তু অধিকাংশ মনীষী বলেছেন যে, ভয় করাও যথাস্থানে ঠিক । কারণ সে যেহেতু আল্লাহ তাআলার পরিপূর্ণ কুদরত তথা মহা ক্ষমতা এবং কঠিন আযাব সম্পর্কে ভালভাবেই অবগত, কাজেই ভয় না করার কোন কারণ থাকতে পারে না। তবে ঈমান ও আনুগত্য ছাড়া শুধু ভয় ক'রায় কোন লাভ নেই । সোরাকা এবং তার বাহিনীর পশ্চাদপসরণের দরুন স্বীয় বাহিনীর মনোবল ভেঙ্গে পড়তে দেখে আবৃ জাহল কথাটি ঘুরিয়ে বলল, সোরাকা পালিয়ে যাওয়ায় তোমরা ঘাবড়িয়ো না, সে তো মুহাম্মদ (সা)-এর সাথে গোপন ষড়যন্ত্র করে রেখেছিল । যা হোক, শয়তানের পশ্চাদপসরণের পর তাদের যা পরিণতি হবার ছিল তা-ই হলো । তারপর যখন মক্কায় ফিরে এল এবং সোরাকা ইবনে মালিকের সঙ্গে তাদের একজনের দেখা হলো, তখন সে সোরাকার প্রতি ভংসনা করে বলল, “বদর যুদ্ধে আমাদের পরাজয় ও যাবতীয় ক্ষয়ক্ষতির সমস্ত দায়-দায়িত্ব তোমারই উপর অৰ্পিত হবে। তুমি ঠিক যুদ্ধ চলাকালীন অবস্থায় সমরাঙ্গন থেকে পশ্চাদপসরণ করে আমাদের জওয়ানদের মনোবল ভেঙে দিয়েছ।” সে বলল, “আমি তো তোমাদের সাথেও যাইনি, তোমাদের কোন কাজেও অংশগ্রহণ করিনি । তোমাদের পরাজয়ের সংবাদও তো আমি তোমাদের মন্ধায় ফিরে আসার পরেই শুনেছি ।” | এসব রিওয়ায়েত ইমাম ইবনে কাসীর তার তফসীরে উদ্ধৃত করার পর বলেছেন যে, অভিশপ্ত শয়তানের এটি একটি সাধারণ অভ্যাস যে, সে মানুষকে মন্দ কাজে লিপ্ত করে দিয়ে ঠিক সময়মত আলাদা হয়ে যায়। তার এ অভ্যাস সম্পর্কে কোরআনে কঁরীমও বারবার আলোচনা করেছে। এক আয়াতে রয়েছে £ 1 J 2% 0% ১% SCL Ju dt han EON CT LEE EO শয়তানের ধোকা প্রতারণা এবং তা থেকে বাচার উপায় £ঃ আলোচ্য আয়াতে বর্ণিত ঘটনা থেকে কয়েকটি বিষয় জানা যাচ্ছে ৪ (১) শয়তান মানুষের জাতশক্রু, তাদের ক্ষতি সাধনের জন্য সে নানী রকম কলাকৌশল ও চাল-ছলনার আশ্রয় নেয় এবং বিভিন্ন রূপ বদলাতে থাকে । কোন' কোন সময় শুধু মনে ওয়াসওয়াসা সৃষ্টি করে পেরেশান করে তোলে, আবার কখনো সামনাসামনি এসে ধোকা দেয় । (২) শয়তানকে আল্লাহ্ তা'আলা এই ক্ষমতা দান করেছেন যে, সে বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করতে পারে। জনৈক প্রখ্যাত হানাফী ফিকাঁহ্বিদের গ্রন্থ ‘আকামুল-মার্জান ফী আহকামিল্ জানান’-এ বিষয়টি সবিস্তারে প্রমাণ করা হয়েছে। সে কারণেই গবেষক সূফী মনীষীরৃন্দ যারা আধ্যাত্মিক কাশৃ্ফ ও দর্শনের ক্ষমতা রাখেন তারা মানুষকে এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন যে, কোন লোককে দেখেই কিংবা তার কথাবার্তা শুনেই কোন রকম অনুসন্ধান না করে তার পেছনে চলতে আরম্ভ করা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে থাকে, এমন কি কাশ্ফ ও ইলহামেও শয়তানের পক্ষ থেকে সংমিশ্রণ হয়ে যেতে পারে। সুতরাং মাওলানা রুমী (র) বলেন £ Eas tS mills Suds sls li Ans HH 2 www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।