সটচী-পত্ৰ ২৫৪ তফসীরে মা'আরেফুল কোরআন 1 চতুর্থ খণ্ড হাতে রয়েছে একটি পতাকা আর তার সাথে রয়েছে বীর সৈনিকদের একটি খণ্ড দল । সোরাকা ইবনে মালিক ছিল সে এলাকার এবং গোত্রের বড় সর্দার । কুরাইশদের মনে তারই আক্রমণের আশংকা ছিল। সে এগিয়ে গিয়ে কুরাইশ জওয়ানদের বাহিনীকে লক্ষ্য করে এক ভাষণ দিয়ে বসল এবং দু’ভাবে তাদেরকে প্রতারিত করল । প্রথমত, 4U/ ০ ৪১৪01 <] এ. 3 অর্থাৎ আজকের দিনে এমন কেউ নেই, যারা তোমাদের উপর জয়লাভ করতে পারে। এর উদ্দেশ্য ছিল একথা বুঝিয়ে দেয়া যে, আমি তোমাদের প্রতিপক্ষের সম্পর্কেও অবগত রয়েছি এবং তোমাদের শক্তিসামর্থ্য ও সংখ্যাধিক্য তো চোখেই দেখছি_ কাজেই. তোমাদের এ ব্যাপারে সম্পূর্ণ নিশ্চয়তা দিচ্ছি যে, তোমরা নিশ্চিন্তে এগিয়ে যাও, তোমরাই প্রবল থাকবে, তোমাদের মুকাবিলায় বিজয় তুর্জনে করবে এমন কেউ নেই । দ্বিতীয়ত, ££, % ,%। অৰ্থাৎ বনি বকর প্রভৃতি গোত্রের ব্যাপারে তোমাদের মনে যে আশংকা চেপে আছে যে, তোমাদের অবর্তমানে তারা মক্কা আক্রমণ করে বসবে, তার দায়-দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি যে, এমনটি হবে না; আমি তোমাদের সমর্থনে রয়েছি । মক্কার কুরাইশরা সোরাকা ইবনে মালিক এবং তার বিরাট ব্যক্তিত্ব ও প্রভাব-প্রতিপত্তি সম্পর্কে পূর্য থেকেই অবগত ছিল, কাজেই তার বক্তব্য শোনামাত্র তা তাদের মনে বসে গেল এবং বনি বকর গোত্রের আক্রমণাশংকা মুক্ত হয়ে মুসলমানদের মুকাবিলায় উদ্বুদ্ধ হলো । এই দ্বিবিধ প্রতারণার মাধ্যমে শয়তান তাদেরকে নিজেদের বধ্যভূমির দিকে দাবড়ে দিল। কিন্তু ১২০ ৮ ০৭%; ৷ ০ £1); 4 অৰ্থাৎ যখন মক্কার মুশরিক ও মুসলমানদের উভয় দল (বদর প্রাঙ্গণে) সন্মুখ সমরে লিপ্ত হয়ে গেল, তখন শয়তান পেছন ফিরে পালিয়ে গেল। বদর যুদ্ধে যেহেতু মক্কার মুশরিকদের সহায়তায় একটি শয়তানি বাহিনীও এসে উপস্থিত হয়েছিল, কাজেই আল্লাহ তা‘আলা তাদের মুকাবিলায় হযরত জিবরাঈল ও মীকাঈল (আ)-এর (রা)-এর রিওয়ায়েতের উদ্ধৃতি দিয়ে লিখেছেন যে, শয়তান যখন মানবাকৃতিতে সোরাকা ইবনে মালিকের রূপে স্বীয় শয়তানি বাহিনীর নেতৃত্ব দিচ্ছিল তখন সে জিবরাঈল-আমীন এবং তার সাথী ফেরেশতা বাহিনী দেখে আতঙ্কিত হয়ে পড়ল । সে সময় তার হাত এক কুরাইশী যুবক হারেস ইবনে হিশামের হাতে ধরা ছিল, সঙ্গে সঙ্গে সে তার হাত ছাড়িয়ে নিয়ে পালাতে চাইল। হারেস তিরস্কার করে বলল, এ কি করছ ! তখন সে বুকের উপর এক প্রবল ঘা মেরে হারেসকে ফেলে দিল এবং নিজের শয়তানি বাহিনী নিয়ে পালিয়ে গেল । হারেস তাকে সোরাকা মনে করে বলল, হে আরব সর্দার সোরাকা, তুমি তো বলেছিলে £ “আমি তোমাদের সমর্থনে রয়েছি” অথচ ঠিক যুদ্ধের ময়দানে এমন আচরণ করছ। তখন শয়তান সোরাকা বেশেই উত্তর দিল drs 55 9 651 41 24% ৮%! অৰ্থাৎ আমি তোমাদের সাথে কৃত চুক্তি হতে মুক্ত হয়ে যাচ্ছি। কারণ আমি এমন জিনিস দেখছি যা তোমাদের চোখ দেখতে পায় না। অর্থাৎ ফেরেশতা বাহিনী । তাছাড়া আমি আল্লাহকে ভয় করি । কাজেই তোমাদের সঙ্গ ত্যাগ করে চলে যাচ্ছি। শয়তান যখন ফেরেশতা বাহিনী দেখতে পেল এবং সে যেহেতু তাদের শক্তি সম্পর্কে অবহিত ছিল, তখন বুঝল যে, এবার আর পরিত্রাণ নেই ৷ তবে তার বাক্য ‘আমি আল্লাহকে ভয় www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।