তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সটচী-পত্ৰ ২৫০ তফসীরে মা‘আরেফুল কোরআন ! চতুর্থ খণ্ড তার একটি উত্তম বিকল্প দিয়েছে যা হাজারো উপকারিতা ও তাৎপর্যমণ্ডিত। সে কারণেই আয়াতের শেষাংশে বলা হয়েছে ১1% 4 অর্থাৎ তোমরা যদি দৃঢ়তা এবং আল্লাহর যিকরের দু'টি গোপন রহস্য স্মরণ রাখ এবং যুদ্ধক্ষেত্রে সেগুলো প্রয়োগ কর, তবে বিজয় ও কৃতকাৰ্যতা তোমাদেরই হবে। যুদ্ধক্ষেত্রের একটি যিকর তো হলো তাই, যা সাধারণত “না'রায়ে তকবীর'-এর স্লোগানের মাধ্যমে করা হয়। এ ছাড়া আল্লাহ তা'আলার উপর ভরসার খেয়াল রাখা, তীরই উপর নির্ভর করতে থাকা, তার কথা মনে রাখা প্রভৃতি সবই ‘যিক্রুল্লাহ্‌’-র অন্তর্ভুক্ত ৷ তম আরা তঠয জার? বিৰত শিল লেও হয়েছে না di abi 7, অৰ্থাৎ আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্যকে অপরিহার্যভাবে পালন কর । কারণ আল্লাহর সাহায্য-সমর্থন শুধুমাত্র তার আনুগত্যের মাধ্যমেই অর্জন করা যেতে পারে। পক্ষান্তরে পাপকর্ম ও আনুগত্যহীনতা আল্লাহ তা'আলার অসন্তুষ্টি ও বঞ্চনার কারণ হয়ে থাকে। এভাবে যুদ্ধক্ষেত্রের জন্য কোরআনী হিদায়েতনামার তিনটি ধারা সাব্যস্ত হয়ে যায়। তা হলো ১১ - <! ১3 ও ৩০ অৰ্থাৎ দৃঢ়চিত্ততা, আল্লাহর যিকর ও আনুগত্য । অতঃপর বলা হয়েছে £ 1,253 els Ky ২১১ [535 এতে ক্ষতিকর দিকগুলোর উপর আলোকপাত করে তা থেকে বেঁচে থাকার নির্দেশ দেয়া হয়েছে। তাই বলা হয়েছে £ 1,55 9; অর্থাৎ তোমরা পারস্পরিক বিবাদ-বিসংবাদে লিপ্ত হয়ো না। তা হলে তোমাদের মাঝে সাহসহীনতা বিস্তার লাভ করবে এবং তোমাদের বল ভেঙে যাবে, তোমরা হীনবল হয়ে পড়বে। এতে বিবাদ-বিসংরাদের দু'টি পরিণতি বর্ণনা করা হয়েছে। (১) তোমরা ব্যক্তিগতভাবে দুর্বল ও ভীরু হয়ে পড়বে এবং (২) তোমাদের বল ভেঙে যাবে, তোমরা শক্রুর দৃষ্টিতে নিকৃষ্ট হয়ে পড়বে পারস্পরিক ঝগড়া ও বিবাদ-বিসংবাদের দরুন অন্যের দৃষ্টিতে নিকৃষ্ট হয়ে পড়া একটি স্বতঃসিদ্ধ, বিষয়, কিন্তু এতে নিজের শক্তির উপর এমন কি প্রতিক্রিয়া হতে পারে যার কারণে দুর্বল ও ভীরু হয়ে পড়তে হবে ? এর উত্তর এই যে, পারস্পরিক এক্য ও বিশ্বাসের ক্ষেত্রে প্রতিটি ব্যক্তির সাথে গোটা দলের শক্তি সংযুক্ত থাকে। ফলে এককভাবে ব্যক্তি ও নিজের মাঝে গোটা দলের সমপরিমাণ শক্তি অনুভব করে। পক্ষান্তরে যখন পারস্পরিক এঁক্য ও বিশ্বাস থাকে না, তখন ব্যক্তির একার ক্ষমতাই থেকে যায়, যা যুদ্ধ-বিগ্রহের বেলায় ক্লোন কিছুই নয়। তারপরে বলা হয়েছে £ ৷; , ০! অর্থাৎ অবশ্য ধৈর্য ধারণ কর । বাক্যের বিন্যাস ধারায় প্রতীয়মান হয় যে, এতে বিবাদ-বিসংবাদ থেকে রক্ষা পাবার একান্ত কার্যকর ব্যবস্থা বাতলে দেয়া হয়েছে। এর বিশ্রেষণ এই যে, কোন দলের মত ও উদ্দেশ্যে যত এক্যই থাক না কেন, কিন্তু ব্যক্তি মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য অবশ্যই বিভিন্ন রকম হয়ে থাকে । তাছাড়া কোন উদ্দেশ্য লাভের প্রচেষ্টার ক্ষেত্রেও অভিজ্ঞ বুদ্ধিজীবীদের মতপার্থক্য থাকা অপরিহার্য । কাজেই অন্যের সাথে চলতে গিয়ে এবং অন্যকে সঙ্গে রাখতে গিয়ে মানুষকে স্বভাব-বিকরদ্ধ বিষয়েও ধৈর্যধারণ ও সহনশীলতার স্বভাব গড়ে তোলা এবং নিজের মতের উপর এত অধিক দৃঢ়তা ও www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।