য চী পত্ৰ ২৪৮ তফগীরে মা'আরেফুল কোরআন! চতুর্থ খণ্ড কিইবা করতে পারে ?) আর তোমাদের প্রভাব চলে যাবে। (প্রভাব চলে যাওয়া অর্থ তোমাদের প্রভাব-প্রতিপত্তি নিঃশেষিত হয়ে যাবে। কারণ অন্যরা যখন এই মতবিরোধ সম্পর্কে জানতে পারবে, তখন এর অবশ্যন্তাবী পরিণতি এই হবে ।) আর (পঞ্চমত কখনো কোন অপছন্দনীয় বিষয় দেখা দিলে সেজন্য ধৈর্য. ধারণ. করবে । নিশ্চয়ই আল্লাহ্ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। বস্তুত আল্লাহর সান্নিধ্যই হয় সাহায্যের কারণ ।) আর (ষষ্ঠত নিয়তকে নির্ভেজাল রাখবে, দম্ভ কিংবা লোক দেখানোর ক্ষেত্রে) সেই (কাফির) লোকদের মত্ত হবে না, যারা (এই বদরের ঘটনাতেই) নিজেদের অবস্থান থেকে দম্তভরে এবং লোকদের (নিজেদের আড়ুম্বর ও সাজসরঞ্জাম) প্রদর্শন করতে করতে বেরিয়ে এসেছে। আর (এহেন দম্ভ ও লোক দেখানোর সাথে সাথে তাদের নিয়ত ছিল) মানুয়কে আল্লাহর পথ থেকে (অর্থাৎ দীন থেকে) বিরত রাখা ৷ (কারণ তারা মুসলমানদের সঅঁগয়ান করতে যাচ্ছিল। যার প্রতিক্রিয়াও মূলত ধর্ম থেকে সাধারণ লোকের দূরত্ব বিধান “বস্তুত আল্লাহ তা'আলা (সে লোকদেরকে পুরোপুরি শান্তি দান করবেন। সুতরাং) তাদের ফঁতকর্মকে তিনি (স্বীয় জ্ঞানের) বেষ্টনীতে নিয়ে নিয়েছেন। 3 আনুষঙ্গিক্ জ্ঞাতব্য বিষয় যুদ্ধ-জিহাদে কৃতকাৰ্যতা লাভের জন্য কোরআনের হিদায়েত $ প্রথম দুই আয়াতে আল্লাহ তাআলা, মুসলমানদের যুদ্ধক্ষেত্রের জন্য এবং শত্রুর মুকাবিলার জন্য একটি বিশেষ হিদায়েতলামা দান করেছেন, যা তাদের জন্য পার্থিব জীবনের কৃতকাৰ্যতা এবং পরকালীন নাজাতের .অমোষ ব্যবস্থা । প্রাথমিক যুপের যুদ্ধসমূহে মুসলমানদের কৃতকার্যতা ও বিজয়ের রহস্যও এতেই.নিহিত আর তা হলো কয়েকটি বিষয় । » * প্রথমত দৃঢ়তা $ অর্থাৎ দৃঢ়তা অঁধলস্নন করা ও স্থির-অটল থাকা । মনের দৃঢ়তা ও সংকল্পের অটলতা দুই-ই এর অন্তর্ভুক্ত । কারণ যতক্ষণ-পর্যস্ত' কারো মন দৃঢ় এটা এমন বিষয় যা স্ু'মিন ও কাফির নির্বিশেষে সবাই জানে, উপলব্ধি করৈ এবং পৃথিবীর প্রতিটি জাতি নিজেদের যুদ্ধে এরই উপর বিশেষ গুরুত্ব আরোপ করে থাকে৷ কারণ অভিজ্ঞ লোকদের কাছে এ বিষয়টি গোপন নেই যে, সমরক্ষেত্রে সর্বপ্রথম এবং সবচাইতে কার্যকর অন্ত্রই হচ্ছে 'মন ও পদক্ষেপের দৃঢ়তা । এর অবর্তমানে অন্য সমস্ত উপায়-উপকরণই অকেজো, বেকার । ছিতীয়ত, আল্লাহর যিকর । এটি সেই বিশেষ ধরনের আধ্যাত্মিক হাতিয়ার যার ব্যাপারে ঈমানদাররা ছাড়া সাধারণ পৃথিবী. গাফিল ৷. সমগ্র পৃথিবী যুদ্ধের জন্য সর্বোত্তম. অস্ত্রশস্ত্র, আধুনিকতম সাজ-সরঞ্জাম ও উপায়-উপকরণ সংগ্রহ করার জন্য এবং সেনারাহিনী সুদৃঢ় রাখার জন্য পরিপূর্ণ চেষ্টা নেয়। কিন্তু মুসলমানদের আধ্যাত্মিক ও পার্থিব এ হাতিয়ার সম্পর্কে তারা অপরিচিত ও অজ্ঞ । সে কারণেই এই হিদায়েত, এই নির্দেশনামা । এই নির্দেশনামা মুতাবিক যেকোন অঙ্গনে যেকোন জাতির সাথে মুকাবিলা হয়েছে, প্রতিপক্ষের সমস্ত শক্তি ও চেষ্টা-তদবীর পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে পড়েছে। আল্লাহর যিকরের নিজস্বভাবে যে বরকত ও কল্যাণ রয়েছে তা তো. যথাস্থানে আছেই, তদুপরি এটাও একটি বাস্তব সত্য যে, দৃঢ়তার জন্যও এর চেয়ে পরীক্ষিত কোন ব্যবস্থা নেই । আল্লাহ্কে স্বরণ করা এবং তাতে বিশ্বাস রাখা.এমন এক বিদ্যুৎ শক্তি যা একজন দুর্বলতর মানুষকেও পাহাড়ের সাথে মুকাবিলা করতে উদ্বুদ্ধ করে তোলে। www.banglakitab.weebly.com
— صفحة ٢٤٩ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.