তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

স্‌চী-পত্ৰ সূরা আন্‌ফাল * ৭ ২৪৫ অর্থাৎ এমন পরিস্থিতি বা অবস্থা সত্বেও এজন্য যুদ্ধ সংঘটিত হয়েই গেল, “যেন আল্লাহ্‌ তা'আলা যে কাজের সিদ্ধান্ত করে রেখেছেন তা পূর্ণ করে দেখিয়ে দেন। আর তা ছিল এই যে, এক হাজার জওয়ানের সশস্ত্র ও সমরোপকরণে সমুদ্ধ বাহিনীর মুকাবিলায় তিন শ’ তের জন নিরন্তর ও নিঃসম্বল ক্ষুধার্ত মুসলমানের একটি ক্ষুদ্র দল-আবার তাঁও যুদ্ধের অবস্থানের দিক দিয়ে একান্ত অনুপযোগী স্থান থেকেও যখন এ পাহাড়ের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে, তখন এ পাহাড়ও চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং এই সামান্য দলটি হয় বিজয়ী, যা সুস্পষ্টভাবে এ কথারই চাক্ষুস প্রমাণ যে, এদের পিছনে কোন মহাশক্তি কাজ করছিল, যা থেকে বঞ্চিত ছিল এই এক হাজারের বাহিনী ৷ তাছাড়া এ কথাওি সুস্পষ্ট যে, তাদের সমর্থন ছিল ইসলামের দরুন এবং ওদের বঞ্চিতি ছিল কুফরীর কারণে তাতে করে প্রতিটি বুদ্ধিমান-বিবেচক মানুষ বুঝতে পারল সত্য-মিথ্যা ও ন্যায়-অন্যায়ের পার্থক্য । সে কারণেই আয়াতের শেষ অংশে বলা হয়েছে ঃ Lite G2 2 us ae U2 LL অর্থাৎ বদরের ঘটনায় ইসলামের সুস্পষ্ট সত্যতা “এবং কুফরের অসত্য ও বর্জনীয় হওয়ার বিষয়টি এজন্য খুলে প্রকাশ করে দেয়া হয়েছে, যাতে ভবিষ্যতে যারা ধ্বংসের. সম্মুখীন হতে চায়, তারা যেন দেখে শুনেই তাতে পা. বাড়ায়, আর যারা বেঁচে থাকতে চায়. তারাও যেন দেখেশুনেই বেঁচে থাকে; কোনটাই যেন অন্ধকারে এবং ভুল বোঝাবুঝির মাঝে না হয়। এ আয়াতের শব্দগুলোর মধ্যে ‘হালাক’ বা ধ্বংসের দ্বারা কুফরীকে এবং ‘হায়াত’ বা জীবন শব্দের দ্বারা ইসলামকে বোঝানোই উদ্দেশ্য । অর্থাৎ সত্য বিষয়টি পরিষ্কার হয়ে যাবার পর ভুল বোঝাবুঝির সম্ভাবনা এবং ওজর-আপত্তির কারণ শেষ হয়ে গেছে। এখন যে লোক কুফরী অবল্বন করবে সে চোখে দেখেই ধ্বংসের দিকে যাবে আর যে লোক ইসলাম অবলম্বন করবে ’ স্ব দেখেশুনেই চিরস্থায়ী ও অনস্ত জীবন গ্রহণ করবে। অতঃপর বলা হয়েছে ৪ OEE) ১ অৰ্থাৎ আল্লাহ্‌ তা'আলা যথেষ্ট শ্রবণকারী, সবার মনের গোপন কুফরী ও ঈমান পর্যন্ত সুস্পষ্টভাবে তার সামনে রয়েছে এবং এগুলোর শাস্তি ও প্রতিদান সম্পর্কেও তিনি পরিজ্ঞাত । ৪৩ ও ৪৪তম আয়াতে প্রকৃতির.এক অপূর্ব বিশ্বয় সম্পর্কে আলোচনা করা হয়েছে, যা বদর যুদ্ধের ময়দানে এই উদ্দেশ্যে কার্যকর করা হয়, যাতে উভয় রাহিনীর কোন একটিও যুদ্ধক্ষেত্ৰ থেরে সরে গিয়ে যুদ্ধের অনুষ্ঠানকেই না শেষ করে দেয়। কারণ এ যুদ্ধের ফলশ্রুতিতে বস্তুগত দিক দিয়েও ইসলামের সত্যতার বিকাশ ঘটানো ছিল নির্ধারিত };- , ' ৰস্তুত্ত প্রকৃতির সে বিস্বয়টি ছিল এই যে, কাফির রাহিনী যদিও তিনগুণ বেশি ছিল, কিন্তু আল্লাহ তা'আলা শুধুমাত্র স্বীয় পরিপূর্ণ ক্ষমা ও কুদরতবলে তাদের -সূংখ্যাকে. মুসলমানদের চোখে কম করে দেখিয়েছেন, যাতে মুসলমানদের মধ্যে কোন দুর্বলতা ও বিরোধ সৃষ্টি হয়ে না যায় । আর এ ঘটনাটি ঘটে দু'বার । একবার মহানবী (সা)-কে স্বপ্যোগে দেখানো হয় এবং তিনি বিষয়টি মুসলমানদের কাছে বলেন । তাতে তাদের মনোবল বেড়ে যায়। আর দ্বিতীয়বার ঠিক যুদ্ধক্ষেত্রে যখন উভয়. পক্ষ সামনাসামনি হয়, তখন মুসলমানদের তাদের সংখ্যা কম করে দেখানে হয়। সুতরাং ৪৩তম আয়াতে স্বপ্নের ঘটনা এবং ৪৪তম আয়াতে প্রত্যক্ষ জাত অবস্থার ঘটনা উল্লেখ করা হয়েছে। " : www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।