সটচী-পত্ৰ ২৪২ তফসীরে মা‘আরেফুল কোরআন চতুর্থ খণ্ড পথভ্রষ্ট) হওয়ার বিষয় আল্লাহ্ মঞ্জুর করে রেখেছেন, সে ধ্বংস হয়ে যায়। আর যারা জীবিত থাকার (অর্থাৎ সুপথগামী থাকার) তারা (-ও) যেন নিদর্শন প্রকাশের পর জীবিত থাকতে পারে। (অর্থাৎ যুদ্ধ সংঘটিত হওয়াই আল্লাহ্ তাআলার ইচ্ছা ছিল যাতে একটি বিশেষ পদ্থায় ইসলামের সত্যতা প্রকাশ পেতে পারে। সংখ্যা ও সামর্থ্যের এহেন স্বল্পতা সত্ত্বেও যেন মুসলমানরা বিজয়ী হয়ে যেতে পারে, যা একান্তই অস্বাভাবিক । এতে প্রতীয়মান হয়েছে যে, ইসলাম সত্য । বস্তুত এতে আল্লাহ্র প্রমাণ পূর্ণতা লাভ করেছে। এরপরেও যারা পথভ্রষ্ট হবে সে সত্য প্রকাশের পরই তা হবে-_ফলে তার আযাবপ্রাপ্তি সুনিশ্চিত হয়ে পড়বে, আপত্তির কোন অবকাশ থাকবে না । তেমনিভাবে যার ভাগ্যে হিদায়েতপ্রাপ্তি রয়েছে, সে সত্যকেই গ্রহণ করবে।) আর এতে কোন রকম সন্দেহের অবকাশ নেই যে, আল্লাহ্ অত্যন্ত শ্রবণকারী, পরিজ্ঞাত। (তিনি জানেন, কে এই সত্য প্রকাশের পর মুখে ও অন্তরে কুফরী অবলম্বন করে কিংবা ঈমান আনে। আর) সে সময়টিও স্মরণ করার মত, যখন আল্লাহ্ তা'আলা আপনারে স্বপ্নযোগে সে লোকদের সংখ্যা কম করে দেখিয়েছেন (বস্তুত আপনি যখন এ স্বপ্নের বিষয় সাহাবীদের অবহিত করেন, তখন তাদের মনোবল বেড়ে যায়।) আর যদি আল্লাহ্ তাআলা তাদের সংখ্যা আপনাকে বেশি করে দেখাতেন (এবং আপনি তা সাহাবীদের অবহিত করতেন), তাহলে (হে সাহাবীগণ,) তোমরা সাহস হারিয়ে ফেলতে এবং এই (যুদ্ধের) ব্যাপারে তোমাদের মধ্যে পারস্পরিক (মতবিরোধ ও) বিবাদ-বিসংবাদ (সৃষ্টি) হয়ে যেত । কিন্তু আল্লাহ্ তা'আলা (তোমাদেরকে এই মনোবল হারিয়ে ফেলতে এবং বিরোধের হাত থেকে) বাচিয়ে দিয়েছেন। নিশ্চয়ই তিনি মনের কথা যথার্থতাবে জানেন । (এক্ষেত্রেও তিনি জানতেন যে, এভাবে দুর্বলতা সৃষ্টি হবে আর ওভাবে শক্তি সঞ্চারিত হবে। কাজেই তিনি এ ব্যবস্থাই করেছেন) । এবং (স্বপনযোগে কম দেখানোর উপরই শুধু ক্ষান্ত করেন নি, উপরন্তু রহস্য বাস্তবায়নকল্পে সম্মুখ সমরে মুসলমানদের দৃষ্টিতে, কাফিরদের সংখ্যা অল্প দেখা যায় । পক্ষান্তরে কাফিরদের দৃষ্টিতেও মুসলমানদের সংখ্যা কম করে দেখানো হয়, যা বাস্তবসম্মতও ছিল বটে ৷ অতএব বলা হয়েছে,) সে সময়ের কথা স্মরণ কর, যখন আল্লাহ্ তা'আলা মুকাবিলার সময় তোমাদের দৃষ্টিতে কাফিরদের সংখ্যা কম করে দেখাচ্ছিলেন। আর (তেমনিভাবে) তাদের চোখে তোমাদের সংখ্যা কম করে দেখাচ্ছিলেন, যাতে আল্লাহ্ কর্তৃক মঞ্জুরকৃত কাজটির পূর্ণতা সাধন করে দেন। (যেমন পূর্বে বর্ণনা করা হয়েছে (এ ০ এ!) বস্তুত সমস্ত মোকচদ্দমাই আল্লাহ্র দরবারে রুজু করা হবে (তিনি ধ্বংসপ্রাপ্ত ও জীবিত অর্থাৎ পথভ্রষ্ট ও হিদায়েতপ্রাপ্তকে শাস্তি ও প্রতিদান দেবেন) । আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় বদর যুদ্ধ ছিল কুফর ও ইসলামের সর্বপ্রথম সংঘর্ষ, যা বাহ্যিক ও বস্তুগত উভয় দিক দিয়েই ইসলামের মহত্ব ও সত্যতা প্রমাণ করেছে। সে কারণেই কোরআন করীম এর বিস্তারিত বর্ণনা দেবার বিশেষ ব্যবস্থা করেছে। আলোচ্য আয়াতেও তারই বিবরণ দেয়া হয়েছে। এ আলোচনায় বহুবিধ তাৎপর্য ও কল্যাণ ছাড়াও একটি বিশেষ উপকারিতা এই নিহিত রয়েছে যে, এ যুদ্ধে বাহ্যিক ও বস্তুগত দিক দিয়ে মুসলমানদের বিজয় লাভের কোন সম্ভাবনা ছিল না। মঙ্কাবাসী মুশরিকীনদের পরাজয়েরও কোন লক্ষণ ছিল না! কিন্তু আল্লাহ্র অদৃশ্য শক্তি সমস্ত www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।