তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সৃচী-পত্র "সূরা আন্ফাল- ২৪১ (৪২) আর যখন তোমরা ছিলে সমরাঙ্গনের এ প্রান্তে আর তারা ছিল সে প্রান্তে অথচ কাফেলা তোমাদের থেকে নিচে নেমে গিয়েছিল । এমতাবস্থায় যদি তোমরা পারস্পরিক অঙ্গীকারাবদ্ধ হতে, তবে তোমরা একসঙ্গে সে ওয়াদা পালন করতে পারতে না। কিন্তু আল্লাহ্‌ তা‘আলা এমন এক কাজ করতে চেয়েছিলেন, যা নির্ধারিত হয়ে গিয়েছিল,-যাতে সেসব. লোক নিহত হওয়ার ছিল, প্রমাণ প্রতিষ্ঠার পর এবং যাদের বাচার ছিল, তারা বেঁচে থাকে প্রমাণ প্রতিষ্ঠার প্র। আর নিশ্চিতই আল্লাহ্‌ শ্রবণকারী, বিজ্ঞ । (৪৩) আল্লাহ্‌ যখন তোমাকে স্বপ্নে. সেসর--কাফিরের পরিমাণ অল্প করে দেখালেন ; বেশি করে দেখালে তোমরা কাপুরুষতা অবলম্বন করতে এবং কাজের বেলায় বিপদ সৃষ্টি করতে । কিন্তু আল্লাহ্‌ বাচিয়ে দিয়েছেন । তিনি অতি উত্তমভাবেই জানেন, যা কিছু অস্তরে রয়েছে। (88) আর যখন তোমাদেরকে দেখালেন সে সৈন্যদল মুকাবিলার সময় তোমাদের চোখে অল্প এবং তোমাদেরকে দেখালেন তাদের চোখে অল্প, যাতে আল্লাহ্‌ সে কাজ করে নিতে পারেন যা ছিল নির্ধারিত । আর সর কাজই আল্লাহ্র নিকট গিয়ে পৌছায় । তফসীরের.সার-সংক্ষেপ এটা সে সময়ের কথা যখন তোমরা সে ময়দানের এ প্রান্তে ছিলে:আর ওরা (অৰ্থাৎ কাফিররা) ছিল ময়দানের সে প্রান্তে । (এ প্রান্তে বলতে মদীনার নিকটবর্তী এলাকা আর লে প্রান্তে বলতে মদীনা থেকে অপেক্ষাকৃত দূরবর্তী এলাকাকে বোঝানো হয়েছে।) আর (কুরাইশদের) সে কাফেলা তোমাদের থেকে নিচের দিকে (নিরাপদে) ছিল । (অর্থাৎ সাগরের তীরে তীরে চলে যাচ্ছিল । অর্থাৎ একান্ত উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়ে চলছিল। উভয় দলই সামনাসামনি এগিয়ে আসছিল ফলে -উভয় দলই একে অপরকে দেখে উত্তেজিত হয়ে ওঠে ৷ সেদি্কিকার কাফেলা পথেই ছিল, যার ফলে কাফির বাহিনীর মনে তার সাহায়্যপ্রাপ্তির ধারণা ছিল বদ্ধমূল । কাজেই উত্তেজনা অধিকতর বেড়ে যায় । যাহোক, সেটি ছিল এমনই এক কঠিন পরিস্থিতি । কিন্তু আল্লাহ্‌ তাআলা তোমাদের জন্য গায়েবী সাহায্য: নাযিল করেন। যেমন. উপর্রে বলা হয়েছে £ ৫, = 1 5;/ আর (তাও ভাগ্যের বিষয় এই হয়েছে, হঠাৎ করে মুখোমুখি.হয়ে যায়। তা না হলে) যদি (সাধারণ রীতিঅভ্যাস অনুযায়ী পূর্ব থেকে) তোমরা এবং তারা (যুদ্ধের জন্য) কোন বিষয় নির্ধারণ করে নিতে (যে, অমুক সময়ে যুদ্ধ করব) তবে (অবস্থার প্রেক্ষিতে তোমাদের মাঝে এই নির্ধারিত সময়ের ব্যাপারে মতবিরোধ দেখা দিত । তা মুসলমানদের মধ্যে নিজেদের নিঃসম্বলতার দরুনই মতবিরোধ হোক কিংবা কাফিরদের সাথেই মতানৈক্য হোক, এদিককার সম্বলহীনতা আর ওদিকে মুসলমানদের প্রভাব ও ভীতির দরুন এ যুদ্ধের হয়তো সুযোগই আসত না । অতএব, এতে যে ফলাফল দাড়িয়েছে তাও হতো না যার আলোচনা করা হয়েছে এ আয়াতে ৷) কিন্তু (আল্লাহ্‌ তা'আলা এমন বাবস্থাই করে দিয়েছেন যাতে সে মতবিরোধের কোন সুযোগই আসেনি; অনিচ্ছা সত্ত্বেও যুদ্ধ সংঘটিত হয়ে গেল) যাতে করে সে বিষয়টির পরিসমাপ্তি ঘটে যা আল্লাহ্‌ তাআলা মঞ্জুর করে রেখেছেন (অর্থাৎ সত্যের নিদর্শন যাতে প্রকাশ হয়ে যায় ।) এবং যাতে সে নিদর্শন প্রকাশিত হওয়ার পর যার ধ্বংস (অর্থাৎ মা‘আরেফুল কুরআন (৪র্থ খণ্ড)__৩১ www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।