সটচী-পত্র সূরা আন্ফাল ২৩৯ এতে বিষয়টি স্পষ্ট হয়ে গেছে যে, সবরকম লোকের পৃথক পৃথক হক ছিল না । যদি তাই হতো, তবে যাবিল-কোরবার অধিকারে ফাতিমা যোহ্রা (রা)-র চেয়ে বেশি অগ্রাধিকার আর কার থাকতে পারে ? সুতরাং এগুলো ছিল প্রাপ্য ক্ষেত্রের বিবরণ, প্রাপ্য অধিকারের বিবরণ নয়। মহানবী (সা)-এর ওফাতের পর এক-পঞ্চমাংশের বন্টন £ অধিকাংশ ইমামের মতে গনীমতের এক-পঞ্চমাংশের মধ্য থেকে যে অংশ রাসূলুল্লাহ্ (সা)-এর জন্য রাখা হয়েছিল তা এ অধিকারও দেয়া, হয়েছিল যে, তিনি সমগ্র গনীমতের মালামালের মধ্য থেকে নিজের পছন্দমত যেকোন বস্তু নিতে পারতেন । সে অধিকার বলে কোন কোন গনীমতের মধ্য থেকে মহানবী (সা) কোন কোন বস্তু নিয়েও ছিলেন। আর গনীমতের পঞ্চমাংশ থেকে তিনি তার পরিবার-পরিজনের জন্য ভাতাও গ্রহণ করতেন তার ওফাতের পর এই অংশ নিজে থেকেই শেষ হয়ে যায়। কারণ তার পরে আর কোন নবী-রাসূল নেই । যাবিল-কোরবার পঞ্চমাংশ £ এতে কারো কোন দ্বিমত নেই যে, গনীমতের এক-পঞ্চমাংশে দরিদ্র নিকটাত্মীয়ের অধিকার বা হক এর অন্যান্য প্রাপক এতীম মিসকীন ও মুসাফিরের অগ্রবর্তী । কারণ নিকটাত্মীয়কে সদকা-যাকাত প্রভৃতি দিয়ে সাহায্য করা যায় না, অথচ অন্যান্যের ক্ষেত্রে যাকাত-ফিতরার দ্বারা সাহায্য করা যায়। অবশ্য ধনী নিকটাত্মীয়কে এর মধ্য থেকে দেয়া যাবে কিনা, এ প্রশ্নে হযরত ইমাম আ'যম আবু হানীফা (র) বলেন, স্বয়ং রাসূলুল্লাহ্ (সা) যে নিকটাত্মীয়দের দান করতেন তার দু'টি ভিত্তি ছিল। (১) তীদের দরিদ্র ও অসহায় এবং (২) দীনের প্রতিষ্ঠা ও ইসলামের প্রতিরক্ষার ব্যাপারে রাসূলুল্লাহ্ (সা)-এর সাহায্য-সহায়তা । দ্বিতীয় ভিত্তিটি রাসূলুল্লাহ্ (সা)-এর ওফাতের সাথে সাথেই শেষ হয়ে গেছে। অবশিষ্ট থাকতে পারে শুধু দারিদ্র্য ও অসহায়ত্বের বিষয়টি । আর এই ভিত্তিতে কিয়ামত অবধি প্রত্যেক ইমামই তাদেরকে অন্যান্যের তুলনায় অগ্রবর্তী গণ্য করবেন ৷ (হিদায়া, দ্যান যয়া ত) হতেও এ বক্তব্যই উদ্ধৃত রয়েছে ।-(কুরতুবী) কোন কোন ফিকাহ্বিদের মতে যাবিল-কোরবার অংশ রাসূলুল্লাহ্ (সা)-এর নৈকট্যের ভিত্তিতে চিরকাল বলবৎ থাকবে এবং তাতে ধনী-গরীব সবাই শরীক থাকবে । তবে সমক্কালীন আমীর (শাসক) নিজ বিবেচনায় তাদেরকে অংশ দেবেন ।-(মাযহারী) এ ব্যাপারে আদত বিষয়টি হলো খুলাফায়ে-রাশিদীনের অনুসৃত রীতি । দেখতে হবে, তারা মহানবী (সা)-এর ওফাতের পর কি করেছেন । হিদায়া গ্রন্থকার এ ব্যাপারে লিখেছেন 8৪3 ) YL AL 1 44! চি ১০ ১৪০০5 ৮%! )। অৰ্থাৎ চারজন খুলাফায়ে-রাশিদীনই মহানবী (সা)-এর ওফাতের পর গনীমতের এক-পঞ্চমাংশকে মাত্র তিন ভাগে বিভক্ত করে এতীম, মিকীন ও ফকীরদের মাঝে বিতরণ করেছেন। অবশ্য ফারূকে আযম হযরত উমর (রা) থেকে প্রমাণিত রয়েছে যে, তিনি হুযুর (সা)-এর নিকটাত্মীয়ের মধ্যে যারা গরীব ও অভাবী ছিলেন, তাদেরকেও গনীমতের এক-পঞ্চমাংশ থেকে দিয়ে থাকতেন ।-(আবু দাউদ) ৷ বলা বাল্য, এটা শুধুমাত্র হযরত উমর ফারূকেরই রীতি ছিল না, অন্য খলীফারাও তাই করতেন। www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।