তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

স্য চী-পত্র সূরা আরাফ ২৩. কোন কোন এঁতিহাসিক উদ্বৃতিতে হযরত ইবনে আব্বাস (রা) থেকে, বর্ণিত আছে যে, সেই অজগর ফিরাউনের প্রতি যখন হা করে মুখ বাড়াল, তখন সে সিংহাসন থেকে লাফিয়ে পড়ে হযরত মূসা (আ)-এর শরণাপন্ন হলো; আর দরবারের বহু লোক ভয়ে মৃত্যুমুখে পতিত হলো ।-(তফসীরে কবীর) লাঠি সাপ হয়ে যাওয়া অসম্ভব কোন ব্যাপার নয়, অবশ্য সাধারণ প্রকৃতি বিরুদ্ধ হওয়ার কারণে এটা যে অত্যন্ত বিস্ময়কর, তাতে সন্দেহ নেই । আর মু'জিযা বা কার্লামতের. উদ্দেশ্যও থাকে তাই । যে কাজ সাধারণ মানুষ করতে পারে না তা নবী-রাসূলদের মাধ্যমে আল্লাহ্‌র পক্ষ থেকে অনুষ্ঠিত করে দেওয়া হয় যাতে মানুষ বুঝতে পারে যে, তাদের সঙ্গে কোন এশীশক্তি সক্রিয় রয়েছে।-কাজেই হযরত মূসা (আ)-এর লাঠির সাপ হয়ে যাওয়াটা বিস্ময়কর কিংরা অস্বীকার করার মত কোন বিষয় হতে পারে না। অতঃপর বলা হয়েছে ৪ ১ Lay 2 Bsn E59 - [35 (নাষ্উন) অর্থ হচ্ছে কোন একটি বস্তুকে অপর একটি বস্তুর ডিতর থেকে কিছুটা বল প্রয়োগের মাধ্যমে বের করা অর্থাৎ নিজের হাতটিকে টেনে বের করলেন । এখানে কিসের ভিতর থেকে বের করলেন, তা উল্লেখ করা হয়নি । অন্য আয়াতে দু'টি বস্তুর উল্লেখ রয়েছে। এক স্থানে এসেছে 4.22 4 4১ ১৯১ যার অর্থ হলো, স্বীয় হাত গলাবন্ধ কিংবা বগলের নিচে থেকে অর্থাৎকখনও গলাবন্ধের ভিতরে ঢুকিয়ে হাত বের করলে আবার কখনও বগল তলে দাবিয়ে সেখান থেকে বের করে আনলে এ মু'জিযা প্রকাশ পেত__ ১১৮: (২%, 41354 অৰ্থাৎ সেই হাতটি দর্শকদের সামনে প্রদীপ্ত হতে থাকতো । "২, (বাইদাউন্‌)-এর শাব্দিক অর্থ সাদা । আর হাতের সাদা হয়ে যাওয়াটা কোন সময় শ্বেতি রোগের কারণেও হতে পারে। তাই অন্য এক আয়াতে এক্ষেত্রে + ১) ১ শব্দটিও সংযোজিত করে দেওয়া হয়েছে অর্থাৎ হাতের সাদা হয়ে যাওয়াটা কোন উপসর্গের কারণে ছিল নী হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা)-এর রেওয়ায়েতের দ্বারা জানা যায় যে, এ শুভ্রতাও সাধারণ শুভ্রতা ছিল না; বরং তার সঙ্গে এমন দীপ্তিও থাকত, যার ফলে সমগ্র পরিবেশ উজ্জ্বল হয়ে উঠত । -(কুরতুবী) এখানে ১১,৮ (দর্শকদের জন্য) কথাটা বাড়িয়ে উল্লিখিত প্রদীপ্তির বিস্ময়করতার প্রতি ইঙ্গিত ফরা হয়েছে । বলা হয়েছে যে, সে দীপ্তি এমন অদ্ভূত ও বিশ্বয়কর ছিল যে, তা দেখার জন্য দর্শকরা এসে সমবেত হতো .। তখন ফিরাউনের দাবিতে হযরত মূসা (আ) দু'টি মু‘জিযা প্রদর্শন করেছিলেন। একটি হলো লাঠির সাপ হয়ে যাওয়া; আর অপরটি হলো হাত গলাবন্ধ কিংবা বগলের নিচে দাবিয়ে বের করে আনলে তার প্ৰদীপ্ত ও উজ্বল হয়ে ওঠা । প্রথম মু‘জিযাটি ছিন্দ বিরোধীদের ভীতি প্রদর্শন করার-জন্য আর দ্বিতীয়টি তাদের আকৃষ্ট করে কাছে আনার উদ্দেশ্যে । এতে ইঙ্গিত ছিল যে, মূসা (আ)-এর শিক্ষায় একটি হিদায়েতের জ্যোতি রয়েছে; আর সেটির অনুসরণ ছিল কল্যাণের কারণ । www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।