তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সটচী-পত্ৰ ২৩২ তফসীরে মা'আরেফুল কোরআন। চতুর্থ খণ্ড ইসলামী রাষ্ট্রের আনুগত্যের চুক্তি করে নিয়েছে, কিংবা যদি তার কোন ক্ষতিসাধন করে অথবা তার দ্বারা এমন কোন কাজ আদায় করে যা তার ক্ষমতার চেয়ে বেশি কিংবা যদি তার কোন ' বস্তু তার মানসিক ইচ্ছার বাইরে নিয়ে নেয়, তবে কিয়ামতের দিন আমি সে মুসলমানের বিরুদ্ধে চুক্তিবদ্ধ ব্যক্তির সমর্থন করব । কোরআনে হাকীমের আয়াত ও উল্লিখিত হাদীসের বর্ণনা বাহ্যত মুসলমানদের একটি রাজনৈতিক আশঙ্কার সম্মুখীন করে দিয়েছে। তা হলো এই যে, ইসলামের কোন মহাশক্রুও যখন মুসলমানদের কবলে পড়ে এবং শুধুমাত্র জান বাঁচাবার উদ্দেশ্যে ইসলামের কলেমা পড়ে নেয়, তখন সঙ্গে সঙ্গে নিজের হাতকে সংযত করে নেওয়া মুসলমানদের জন্য অপরিহার্য করে দেওয়া হয়েছে। ফলে মুসলমানদের পক্ষে কোন শত্রুকেই বশ করা সম্ভবপর হবে না। কিন্তু আল্লাহ তা'আলা তাদের গোপন রহস্যাদির ভার নিজের দায়িত্বে রেখে একান্ত মু‘জিযাসুলভ ভঙ্গিতে দেখিয়ে দিয়েছেন যে, কার্যত মুসলমানদের কোন সমরক্ষেত্রেই এমন কোন পরিস্থিতির সন্মুখীন হতে হয়নি । অবশ্য সন্ধি অবস্থায় শত শত মুনাফিক সৃষ্টি হয়েছে যারা ধোকা দেয়ার উদ্দেশ্যে নিজেদেরকে মুসলমান বলে প্রকাশ করেছে এবং বাহ্যত নামায-রোযাও পালন করেছে। এর মধ্যে কোন কোন সংকীর্ণ ও নিমশ্রেণীর লোকদের তো এ উদ্দেশ্যই ছিল যে, মুসলমানদের থেকে কিছু ফায়দা হাসিল করে নেবে এবং শত্রুতা সত্বেও তাদের প্রতিশোধের হাত থেকে আত্মরক্ষা করবে । আবার অনেক ছিল যারা রাজনৈতিক উদ্দেশ্যে মুসলমানদের গোপন তথ্য জানার জন্য, বিরোধীদের সাথে মিলে ষড়যন্ত্র করার জন্য এমনটি করতো । কিনু আল্লাহর আইনে সে সমস্ত ব্যাপারেই মুসলমানদের হিদায়েত দেয়া হয়েছে, তারা যেন তাদের সাথেও মুসলমানদের মতই আচরণ করে যতক্ষণ না তাদের নিজেদের পক্ষ থেকে ইসলামের প্রতি শত্ৰুতা এবং চুক্তি লংঘনের বিষয় প্রমাণিত হয়ে যায়। কোরআন করীমের এ শিক্ষা ছিল সে অবস্থার জন্য যখন ইসলামের শত্রুরা নিজেদের শত্ৰুতা পরিহারের অঙ্গীকার করবে এবং এ ব্যাপারে কোন চুক্তি সম্পাদন করে নেবে। এ ছাড়া আরেকটি দিক হচ্ছে এই যে, তারা নিজেদের জেদ ও শত্রুতা বজায় রাখতে প্রয়াস পায়। এ সম্পর্কিত হুকুম এর পরবর্তী আয়াতে দেয়া হয়েছে বলা হয়েছে £ - rel ss ddl id Tye DG yale Ids oly অর্থাৎ যদি তারা কথা না মানে, তবে তোমরা এ কথা জেনে রাখ যে, আল্লাহ তোমাদের সাহায্যকারী ও সমর্থনকারী, আর তিনি অতি উত্তম সাহায্যকারী এবং অতি উত্তম সমর্থনকারী । সারকথা এই যে, তারা যদি নিজেদের অত্যাচার-উৎপীড়ন ও কুফরী-শিরকী থেকে বিরত না হয়, তবে মুসলমানদের জন্য সে নির্দেশই বহাল থাকবে যা উপরে বর্ণিত হয়েছে। অর্থাৎ তাদের সাথে যুদ্ধ অব্যাহত রাখা । আর জিহাদ ও যুদ্ধ-বিগ্রহ যেহেতু স্বভাবত বড় রকম সৈন্যবাহিনী, বিপুল অস্ত্রশস্ত্র ও সাজসরঞ্জামের উপরই নির্ভরশীল এবং মুসলমানদের কাছে পরিমাণে এসব বিষয় ছিল অল্প, কাজেই এমনটি হয়ে যাওয়া বিচিত্র ছিল না যে, জিহাদের হুকুমটি মুসলমানদের কাছে ভারী বলে মনে হবে কিংবা তারা নিজেদের সংখ্যা ও সাজসরঞ্জামের স্বল্লতার দরুন এমন মনে করতে আরম্ভ করবেন যে, আমরা মুকাবিলায় সফল হতে পারব না। কাজেই এর প্রতিকারকল্পে মুসলমানদের বাতলে দেয়া হয়েছে যে, তাদের কাছে যদিও মুসলমানদের www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।