সটচী-পত্ৰ ২২ তফসীরে মা‘আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড কিতাব তাওয়াতের আয়াতও হতে পারে, কিংরা হযরত মূসা (আ)-এর মু‘জিযাসমূহও হতে পাৱে। আর সে: যুগে ‘ফিরাউন’ হতো মিসরের সম্রাটের খেতাব । হযরত মূসা (আ)-এর সময়ে যে ফিরাডন ছিল তার নাম ‘কাবুস' বলে উল্লেখ করা হয়৷ (কুরতুবী) 2 154%57এর যে সর্বনাম তার লক্ষ্য হলো নিদর্শন । অর্থাৎ তারা আয়াত বা নিদর্শনসমূহের' প্রতি জুলুম করেছে। আর আল্লাহ্র আয়তি বা নিদর্শনের প্রতি জুলুম করার অর্থ হলো এই যে, তারা আল্লাহ্ তা'আলার আয়াত বা নিদর্শনের কোন মর্যাদা বোঝেনি। সেগুলোর শুকরিয়া আদায় করার পরিবর্তে অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং ঈমানের পরিবর্তে কুফরী অবলম্বন করেছে। কারণ জুলুম-এর প্রকৃত সংজ্ঞা হচ্ছে কোন বস্তু বা বিষয়কে তার সঠিক স্থান কিংবা সঠিক সময়ের বিপরীতে ব্যবহার করা । অতঃপর বলা হয়েছে £ ১১১১০ ১5 ১4 ১4,35 অর্থাৎ চেয়ে দেখ না, সেই দাঙ্গা-ফ্যাসাদ সৃষ্টিকারীদের কি পরিণতি ঘটেছে। এর মর্মার্থ এই যে, ওদের দুক্র্মের অশুভ পরিণতি সম্পর্কে চিন্তা কর এবং তা থেকে শিক্ষা গহণ কর । . দ্বিতীয় আয়াতে বলা হয়েছে যে, হযরত মূসা (আ) ফিরাউনকে বললেন, আমি বিশ্ব-পালক আল্লাহ্ তা'আলার রাসূল । আর আমার অবস্থা এই যে, আমার যে নবুয়তী মর্যাদা তার দাবি হলো, যাতে আমি আল্লাহ্র প্রতি: সত্য ছাড়া কোন' বিষয় আরোপ না করি। কারণ নবী (আ)-দের আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে সত্যের যে পয়পাম দান করা হয়, তা তাদের কাছে আল্লাহ্র আমানত ৷ নিজের পক্ষ থেকে সেগুলোতে কোন পরিবর্তন-পরিবর্ধন করা সবই' আমানতের খেয়ানত । পক্ষান্তরে নবী-রাসূলরা হলেন' খেয়ানত ও যাবতীয়. পাপ থেকে মুক্জ--নিষ্পাপ । সারকথা, আমার কথার উপর তোমাদের বিশ্বাস এজন্য স্থাপন করা কর্তব্য ' যে, আমার সত্যতা তোমাদের সবার সামনে ভাস্বর; আমি কখনও মিথ্যা বলিওনি, বলতে পারিও না! তাছাড়া J) ১ 2 ০১৬ ০৫%) ৬ ২৯ 52১5 অর্থাৎ শুধু তাই নয় যে, আমি কখনও মিথ্যা বলিনি; বরং আমার দাবির সপক্ষে আমার মু'জিযাসমূহও প্রমাণ হিসাবে রয়েছে। সুতরাং এসব বিষয়ের প্রেক্ষিতে তোমরা আমার কথা শোন, আমার:কথা মান। বনী ইসরাঈল সম্প্রদায়কে অন্যায় দাসত্ব থেকে মুক্তি দিয়ে আমার সাথে দিয়ে দাও । কিন্তু ফিরাউন অন্য কোন কথাই লক্ষ্য করল না। মু'জিযা দেখাবার দাবি করতে লাগল এবং বলল < Sl Liat a 0% "৷ 42 ৩ 20, 23 অৰ্থাৎ বাস্তবিকই যদি তুমি কোন মু'জিযা নিয়ে এসে থাক, তাহলে তা উপস্থাপন কর যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাক। হযরত মূসা (আ) তার দারি মেনে নিয়ে স্বীয় লাঠিখানা মাটিতে ফেলে দিলেন। আর অমনি তা এক বিরাট অজগরে পরিণত হয়ে গেল । ৬১১২১১৯ 21305 'সু'ৰান' বলা হয় বিরাটকায়:অজগরকে । আর তার গুণবাচক“,, ১ (মুবীন) শব্দ উল্লেখ করে বলে দেওয়া হয়েছে'- যে, সে লাঠির সাপ হয়ে যাওয়াটা এমন কোন ঘটনা ছিল না যা অন্ধকারে কিংবা পর্দার ‘আড়ালে ঘটে থাকবে, যা কেউ দেখে থাকবে, কেউ দেখবে না সাধারণত যা যাদুকর বা এন্দ জালিকদের বেলায় ঘটে থাকে । বরং এ ঘটনাটি সংঘটিত হলো প্রকাশ্য দরবারে, সবার সামনে । www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।