তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সটচী-পত্র ২২৬ তফসীরে মা‘আরেফুল কোরআন! চতুর্থ খণ্ড এই তফসীর বা ব্যাখ্যা অনুযায়ী আয়াতের মর্ম এই দাড়াচ্ছে যে, যারা শরীয়ত ও সুন্নতের বরখেলাফ আমল করা সত্ত্বেও আল্লাহর ওলী হওয়ার দাবি করে, তারা সর্বেব মিথ্যাবাদী এবং যারা এহেন লোকদের ওলীআল্লাহ্‌ বলে মনে করে, তারা (একাস্তভাবেই) ধোকায় পতিত । তাদের তৃতীয় অপরাধ এই যে, তাদের মধ্যে কুফর ও শিরকের পঙ্ধিলতা তো ছিলই, তাদের কার্যকলাপও সাধারণ মানবিকতার স্তর থেকেও বহু নিম্নে রয়েছে। কারণ এরা নিজেদের যে কাজকে ‘নামায’ নামে অভিহিত করে, তা মুখে কিছু শিস দেয়া এবং হাতে কিছু তালি বাজানো ছাড়া আর কিছু নয়। বলা বাহুল্য, যার সামান্যতম বুদ্ধিও থাকবে সেও এধরনের কার্যকলাপকে ইবাদত কিংবা নামায তো দূরের কথা, সঠিক কোন মানবীয় আচরণও বলতে পারে না । কাজেই আয়াতের শেষাংশে বলা হয়েছে 8 ১১45 ০54 ১ ০15.৷ 155% অর্থাৎ তোমাদের কুফরী ও অপরাধের পরিণতি এই যে, এবার আল্লাহ্‌র আযাবের আস্বাদ গ্রহণ কর । আযাব বলতে এখানে আখিরাতের আযাব হতে পারে এবং পার্থিব আযাবও হতে পারে যা বদরের যুদ্ধে মুসলমানদের মাধ্যমে তাদের উপর নাযিল হয়। এর পরে ৩৬ নং আয়াতে মক্কার কাফিরদের অন্য একটি ঘটনার বর্ণনা রয়েছে। যাতে তারা ইসলাম এবং মুসলমানদের বিকরুদ্ধে শক্তি প্রয়োগের উদ্দেশ্যে অধিক মাল একত্র করেছিল এবং তা দীনে হক এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য তা ব্যয় করেছিলো, কিন্তু পরিণতি এই দাড়িয়েছিল যে, এ সম্পদও তাদের হাত থেকে চলে গেল এবং তাদের উদ্দেশ্য সফল হওয়ার পরিবর্তে তারা নিজেরাই লাঞ্ছিত ও অপমানিত হয়েছিল। এ ঘটনার বিবরণ মুহাম্মদ ইবনে ইসহাক (র)-এর বর্ণনা মতে হযরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস (রা) থেকে উদ্ধৃত রয়েছে যে, গযওয়ায়ে বদরের পরাজয়ের পর অবশিষ্ট আহত মন্ধাবাসী কাফিররা যখন মক্কায় গিয়ে পৌঁছাল, তখন যাদের পিতা-পুত্র এ যুদ্ধে নিহত হয়েছিল, তারা বাণিজ্যিক কাফেলার আমীর আবূ সুফিয়ানের কাছে উপস্থিত হয় এবং বলে যে, আপনি তো জানেন, এ যুদ্ধটি বাণিজ্যিক কাফেলার হিফাযতকল্লে করা হয়েছে _যার ফলে জানমালের এহেন ক্ষতির সম্মুখীন হতে হয়। কাজেই আমরা চাই, সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে আমাদের কিছু সাহায্য করা হোক, যাতে আমরা ভবিষ্যতে মুসলমানদের থেকে এর প্রতিশোধ গ্রহণ করতে পারি। তারা এ দাবি মেনে নিয়ে তাদেরকে এক বিরাট অংকের অর্থ দিয়ে দেয় যা তারা বদর যুদ্ধের প্রতিশোধ নেয়ার জন্য ওহুদ যুদ্ধে ব্যয় করে এবং তাতেও শেষ পর্যন্ত পরাজিত হয়। ফলে পরাজয়ের গ্রানির সাথে সাথে অর্থ অপচয়ের অতিরিক্ত অনুতাপ যোগ হয়ে যায় । কোরআন করীম এ আয়াতে এই ঘটনার পূর্বেই রসূলুল্লাহ্‌ (সা)-কে এর পরিণতি সম্পর্কে অবহিত করে দেয় । বলা হয়, যারা কাফির, তারা নিজেদের ধন-সম্পদ আল্লাহ্‌র দীন থেকে মানুষকে বাধাদান করার কাজে ব্যয় করতে চাইছে। অতএব, তার পরিণতি হবে এই যে, নিজেদের ধন-সম্পদ ব্যয় করে বসবে এবং পরে এ ব্যয়ের জন্য তাদের অনুতাপ হবে। অথচ শেষ পর্যন্ত তাদেরকে পরাজয়ই বরণ করতে হবে। বস্তুত গযওয়ায়ে ওহদে ঠিক তাই ঘটেছে ; সঞ্চিত ধন-সম্পদও ব্যয় করে ফেলেছে এবং পরে যখন পরাজিত হয়েছে, তখন পরাজয়ের গ্রানির সাথে সাথে ধনসম্পদ বিনষ্ট হওয়ার জন্য অতিরিক্ত অনুতাপ ও দুঃখ পোহাতে হয়েছে। www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।