তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সটচী-পত্র ২২০. তফসীরে মা‘আরেফুল কোরআন! চতুর্থ খণ্ড এ উত্তরের সারমর্ম এই যে; ভোমরা তো কোরআন ও ইসলামের বিরোধিতার কারণে পাথর বর্ষণেরই যোগ্য, কিন্তু মহানবী (সা)-এর. মক্কায় অবস্থান এর অন্তরায় । ইমাম' ইবনে জরীর (র) বলেন, আয়াতের এ অংশটি সে সময় নাযিল হয়েছিল, যখন হুযূর (সা) মক্কায় অবস্থান করছিলেন। তারপর মদীনায় হিজরত করার পর আয়াতের দ্বিতীয় অংশ অবতীর্ণ হয়। ১ ১৯১ ১৮১০১ ০। 5, 29 অৰ্থাৎ আল্লাহ্‌ তা'আলা তাদের উপর আযাব নাযিল করবেন না, যখন তারা ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করে। এর মর্ম এই যে, মহানবী (সা)-এর মদীনা চলে যাবার পর যদিও ব্যাপক আযাবের পথে যে অন্তরায় ছিল তা দূর হয়ে গেছে, অর্থাৎ তার সেখানে বর্তমান থাকা, কিন্তু তারপরেও আযাব আসার পথে আরেকটি বাধা রয়ে গেছে তা হলো এই যে, অনেক দুর্বল মুসলমান যারা হিজরত করতে পারছিলেন না, সেখানে রয়ে গিয়েছিলেন এবং আল্লাহ্‌র দরবারে ইস্তেগফার ও ক্ষমা প্রার্থনা করে যাচ্ছিলেন । তাদেরই খাতিরে মক্কাবাসীদের উপর আযাব নাযিল করা হয়নি । অতঃপর এ সমস্ত মুসলমানও হিজরত করে যখন মদীনায় পৌঁছে যান, তারপরে আয়াতের এই বাক্যটি নাযিল হয় ৪ pA sail oo Syed 13 ll 45 I 4 9 অর্থাৎ আল্লাহ্‌ তাদেরকে জাযার দেবেন না ভা কেহন রুরে হয, অর্থাৎ তারা রাসূলকে মসজিদে হারামে গিয়ে ইবাদত করতে বাধা দান করে। অর্থাৎ আযাব আসার পথের দু’টি অস্তরায়ই এখন দূর হয়ে গেছে। এখন মক্কাতে না আছেন মহানবী (সা), না আছেন ক্ষমা প্রার্থনাকারী মুসলমানগণ । অতএব আযাব আসতে এখন আর কোন বাধাই অবশিষ্ট নেই । বিশেষত তাদের শাস্তিযোগ্য অপরাধের মধ্যে ইসলাম বিরোধিতা ছাড়াও আরেকটি অপরাধ সংযোজিত হয়েছে যে, তারা নিজেরা তো ইবাদত-উপাসনার যোগ্য ছিলই না, তদুপর্রি. যেসব মুসলমান ইবাদত, ওমরা ও' তওয়াফের উদ্দেশ্যে মসজিদে হারামে আসতে চায়, তাদেরকেও বাধাদান করতে শুরু করেছে। অতএব, এখন তাদের শাস্তি প্রাপ্তির বিষয়টি পরিপূর্ণ হয়ে গেছে ; সুতরাং মক্কা বিজয়ের মাধ্যমে তাদের উপর আযাব নাযিল করা হয়। মসজিদে হারামে ঢোকার পথে বাধাদানের ঘটনাটি ঘটেছিল গযওয়ায়ে হুদায়বিয়ার সময় যখন মহানবী (সা) সাহাবায়ে কিরামকে সঙ্গে নিয়ে ওমরা করার উদ্দেশ্যে এসেছিলেন। তখন মক্কার মুশরিকরা তাকে মক্কায় প্রবেশ করতে বাধা দিয়েছিল এবং হুযূরকে ও সঙ্গী সাহাবায়ে কিরামকে ইহ্রাম খুলে ফেলতে এবং ফিরে যেতে বাধ্য করেছিল । ঘটনাটি ৬ষ্ঠ হিজরী সালের । এরই দু'বছর পর হিজরী অষ্টম সালে মক্কা বিজয় হয়ে যায় । আর এভাবেই তাদের উপর মুসলমানদের হাতে আল্লাহ্‌ তা'আলার আযাব নাযিল হয়। . এ আয়াতে যে তফসীর ইবনে জরীর (র) করেছেন, তা মহানবী (সা)-এর মক্কায় অবস্থানকে আযাব না আসার কারণ বলে সাব্যস্ত করার উপর নির্ভরশীল । কোন কোন মুফাস্্‌সির বলেছেন, মহানবী (সা)-এর এ পৃথিবীর বুকে বর্তমান থাকাটাই আযাবের পথে অন্তরায় ছিল। যে পর্যন্ত তিনি দুনিয়ায় বর্তমান থাকবেন, তার জাতির উপর আযাব আসতে পারে না । আর তার হেতু www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।