তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সটচী-পত্র সূরা আন্ফাল ২১৯ মুসলমানদের ক্ষতি সাধনের চেষ্টা-তদবীর করাটা কাফিরদের চিরাচরিত বৃত্তি থাকবে। আর তেমনিভাবে আল্লাহ্‌ তাআলার সাহায্য-সহযোগিতাও সর্বকালেই সত্যিকার মুসলমানদের উপর থেকে তাদের সেসব ব্যবস্থাকে ব্যর্থ করে দিতে থাকবে । একত্রিশ ও বত্রিশতম আয়াতে সেই ‘দারুন-নদওয়ার’ জনৈক সদস্য নযর ইবনে হারিসের এক অহেতুক সংলাপ এবং ত্রিশতম আয়াতে তার জওয়াব সম্পর্কে আলোচনা করা হয়েছে। নযর ইবনে হারিস ব্যবসায়ী লোক ছিল এবং বিভিন্ন দেশ ভ্রমণের ফলে ইহুদী-নাসারাদের শ্রন্থ ও তাদের ইবাদত-উপাসনা বারবার দেখার সুযোগ পেয়েছিল। কাজেই সে যখন কোরআনে . করীমে বিগত উন্মতসমূহের অবস্থা সংক্রান্ত বিবরণ শুনল তখন বলল £ ৫% 05 ১5 SAAB YU 5 bl 15১ অৰ্থাৎ “এসব তো আমাদের শোনা কথাই । আমরা ইচ্ছা করলে এমন কথা বলতে পারি। এগুলো তো বিগত লোকদেরই ইতিকথা” তারপর কোন কোন সাহাবী যখন তাকে লা-জওয়াব করে দিলেন যে, যদি বলতেই পার, তবে বলছ না কেন ? কোরআন যে সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য বিধান করে দিয়েছে এবং সমগ্র বিশ্বকে চ্যালেঞ্জীও করে দিয়েছে যে, এর বিরোধিতা যদি সত্য হয়ে থাকে, তবে কোরআনের ছোট একটি সূরার অনুরূপই একটি সূরা উপস্থাপন করে দেখাক । অথচ বিরোধিতায় যারা জানের বাজি লাগিয়েছিল, যারা ধন-দৌলত আর সন্তানসন্ততিকে পর্যন্ত কুরবান করেছিল তাদের সবাই মিলে কোরআনের মুকাবিলায় ছোট একটি সূরাও পেশ করতে পারেনি । তাহলে এ কথা বলা যে, আমরা যদি ইচ্ছা করি:তবে আমরাও এমন কালাম বলতে পারি, _ এমন একটি কথা যা লাজ-লজ্জার অধিকারী কোন লোকই বলতে পারে না । তারপর নযর ইবনে হারিসের সামনে সাহাবায়ে কিরাম এই কালামের সত্যতা সম্পর্কে বর্ণনা করলেন, তখন সে স্বীয় ভ্রান্ত মতবাদের উপর তার দৃঢ়তা প্রকাশ করার উদ্দেশ্যে বলতে লাগল ££, &১ 5০0 ৩০ ১. নl [ya ba 6 Sf radi polis Ei ১ ১ অৰ্থাৎ হে আল্লাহ্‌, এই কোরআনই যদি আপনার পক্ষ থেকে সত্য হয়ে থাকে তবে আমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ করুন কিংবা কোন কঠিন আযাব নাযিল করে দিন। স্বয়ং কোরআন করীম এর উত্তর দিয়েছে। প্রথমে বলা হয়েছে 8 3 5 ১ 2) {৫৯ অর্থাৎ হে মুহাম্মদ (সা), আপনার মক্কায় থাকা অবস্থায় আল্লাহ্‌ তাদের উপর আযাব নাযিল করবেন না। কারণ সমস্ত নবী-রসূলের ব্যাপারেই আল্লাহ্র নীতি এই যে, তীরা যে জনপদে থাকেন তাতে ততক্ষণ পর্যন্ত কোন আযাব নাযিল করেন না, যতক্ষণ না স্বীয় পয়গন্বরদের সেখান থেকে সরিয়ে নেন। যেমন হযরত হুদ (আ), হযরত সালেহ (আ) ও হযরত লূত (আ)-এর ক্ষেত্রে দেখা গেছে, যতক্ষণ তারা নিজেদের জনপদে অবস্থান করছিলেন, আযাব আসেনি । কিন্তু যখন তীরা সেখান থেকে বেরিয়ে গেছেন, তখনই আযাব এসেছে। বিশেষ করে কোন জনপদে অবস্থান করা সত্বেও সেখানকার অধিবাসীদের উপর আযাব আসা তার সন্মান ও মর্যাদার পরিপন্থী । www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।