সটচী-পত্র ২১৬ তফসীরে মা‘আরেফুল কোরআন। চতুর্থ খণ্ড তাদের এ অপবিত্র হীন চক্রান্তকে.ধূলিসাৎ করে দেন এবং মহানবী (সা)-কে নিরাপদে মদীনায় পৌঁছে দেন। তফসীরে ইবনে কাম্মীর ও মাযহারীতে মুহাম্মদ ইবনে ইসহাক, ইমাম আহ্্মদ ও ইবনে জরীর (র) প্রমুখের রিওয়ায়েতক্রমে এই ঘটনাটি এভাবে উদ্ধৃত হয়েছে যে, মদীনা থেকে আগত আনসারদের মুসলমান হওয়ার বিষয়টি যখন মক্কায় জানাজানি হয়ে যায়, তখন মক্কার কুরাইশরা চিন্তান্িত হয়ে পড়ে যে, এ পর্যন্ত তো তার ব্যাপারটি মক্কার ভেতরেই সীমিত ছিল, যেখানে সর্বপ্রকার ক্ষমতাই ছিল আমাদের হাতে । কিন্তু এখন যখন মদীনাতেও ইসলাম বিস্তার লাভ করছে এবং বহু সাহাবী হিজরত করে মদীনায় চলে গেছেন, তখন এঁদের একটি কেন্দ্র মদীনাতেও স্থাপিত হয়েছে । এমতাবস্থায় এঁরা যেকোন রকম শক্তি আমাদের বিরুদ্ধে সংগ্রহ করতে পারেন এবং শেষ পর্যন্ত আমাদের উপর আক্রমণও করে বসতে পারেন। সঙ্গে সঙ্গে তারা এ কথাও উপলব্ধি করতে পারে যে, এ পর্যন্ত সামান্য কিছু সাহাবীই হিজরত করে মদীনায় গিয়েছেন, কিত্তু এখন প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে যে, স্বয়ং মুহাম্মদ (সা)-ও সেখানে চলে যেতে পারেন সে কারণেই মক্কার নেত্বর্গ এ বিষয়ে সলা-পরামর্শ করার উদ্দেশ্যে ‘দারুন- নদৃওয়াত'-এ এক বিশেষ বৈঠকের আয়োজন করে । ‘দারুন-নদওয়া' ছিল মসজিদে-হারাম সংলগ্ন কুসাই ইবনে কিলাৰের বাড়ি । বিশেষ জটিল বিষয় ও সমস্যাদির ব্যাপারে সলা-পরামর্শ ও বৈঠকের জন্য তারা এ বাড়িটিকে নির্দিষ্ট করে রেখেছিল। অবশ্য ইসলামী আমলে এটিকে মসজিদে-হারামের অন্তর্ভুক্ত করে নেয়া হয়। কথিত আছে যে, বর্তমান “বাবুযু-যিয়াদাতই' সে স্থান যাকে তৎকালে ‘দারুন-নদওয়া’ বলা হতো । ; প্রচলিত নিয়মানুযায়ী এই গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শের জন্য কুরাইশ নেতৃবর্গ দারুন- খালফ, আবূ সুফিয়ান প্রযুখসহ বিশেষ বিশেষ ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন এবং রাসূলুল্লাহ্ (সা) ও ইসলামের ক্রমবর্ধমান শক্তির মুকাবিলার উপায় ও ব্যবস্থা সম্পর্কে চিন্তা-ভাবনা করা হয় । পরামর্শ সভা আরম্ভ হতে যাচ্ছিল । এমন সময় ইবলীসে লাঈন এক বর্ষীয়ান আরব শেখের কূপ ধরে ‘দারুন-নদওয়া'র দরজায় এসে দাড়াল । উপস্থিত লোকেরা জানতে চাইল যে, তুমি কে এবং এখানে কেন এসেছ। সে জানাল, আমি নজদের অধিবাসী । আমি জানতে পেরেছি, আপনারা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরামর্শ করছেন। কাজেই প্রবল সহানুভূতির কারণে আমিও এসে উপস্থিত হয়েছি। হয়তো এ ব্যাপারে আমিও কোন উপকারী পরামর্শ দিতে পারব । একথা শোনার পর তাকেও ভেতরে ডেকে নেয়া হয়। তারপর যখন পরামর্শ আর্ত হয় _সুহায়লীর রিওয়ায়েত অনুযায়ী--তখন আবুল বুখতারী ইবনে হিশাম এই প্রস্তাব উত্থাপন করে যে, তাকে অর্থাৎ মহানবী (সা)-কে লোহার শিকলে বেঁধে কোন ঘরে বন্দী করে এমনভাবে তার দরজা বন্ধ করে দেয়া হোক, যাতে তিনি (নাউযুবিল্লাহ) নিজে নিজেই মৃত্যুবরণ করেন। একথা শুনে নজদী শেখ ইবলীসে লাঈন বলল, এ মত যথার্থ নয়। কারণ তোমরা যদি এমন কোন ব্যবস্থা গহণ কর, তবে বিষয়টি গোপন থাকবে না; দূর-দূরাস্তে ছড়িয়ে পড়বে ৷ আর তার সাহাবী ও সঙ্গী-সাথীদের আত্মনিবেদনমূলক কীর্তি সম্পর্কে তো তোমরা সবাই অবগত । হয়তোবা তারা সবাই সমবেত হয়ে তোমাদের উপর আক্রমণই করে বসবে এবং তাদের www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।