সটচী-পত্র সূরা আন্ফাল ২১৫ পার্থক্য সুস্পষ্ট হয়ে যায়। সে জন্যই কোরআনে করীমে গযওয়ায়ে, বদরকে ‘ইয়াওমুল ফুরকান’ তথা পার্থক্যসূচক দিন বলে আখ্যায়িত করা হয়েছে। এ আয়াতে বর্ণিত ‘তাকওয়া’ অবলম্বনকারীদের প্রতি 'ফুরকান' দান করা হবে-_কথাটির মর্ম অধিকাংশ মুফাস্সির মনীষীর মত এই যে, তাদের প্রতি আল্লাহ্ তাআলার সাহায্য-সহায়তা থাকে এবং তিনি তাদের হিফাযত করেন। কোন শক্র তাদের ক্ষতি সাধন করতে পারে না। যাবতীয় উদ্দেশ্যে তারা সাফল্য লাভে সমর্থ হন। BIH SH IED SA LI USA ml 2 asl mn তফসীরে মুহায়েমী গ্রন্থে বর্ণিত রয়েছে যে, পূর্ববর্তী ঘটনায় হযরত আবূ লুবাবা (রা) কর্তৃক স্বীয় পরিবার-পরিজনের রক্ষণাবেক্ষণের লক্ষ্যে যে পদস্থলন ঘটে গিয়েছিল, তা এ কারণেও একটি ক্রটি ছিল যে, পরিবার-পরিজনের হিফাযত ও রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ্ ও রাসূলের প্রতি যথাযথ আনুগত্য অবলম্বন করাই ছিল সঠিক পন্থা । তা হলেই ধন-সম্পদ ও সন্তান-সন্ততি সবই আল্লাহ্ তা'আলার হিফাযতে চলে আসত । কোন কোন মুফাসসির বলেছেন যে, এ আয়াতে ফুরকান বলতে সেসব জ্ঞান-বুদ্ধিকে উদ্দেশ্য করা হয়েছে, যার মাধ্যমে সত্য-মিথ্যা ও খাঁটি-মেকীর মাঝে পার্থক্য করা সহজ হয়ে যায়। অতএব, মর্ম দাড়ায় এই যে, যারা ‘তাকওয়া’ অবলম্বন করেন, আল্লাহ্ তাদেরকে এমন জ্ঞান ও অন্তর্দৃষ্টি দান করেন যাতে তাদের পক্ষে ভাল-মন্দের পার্থক্য করা সহজ হয়ে যায় “দ্বিতীয়ত, তাকওয়ার বিনিময়ে যা লাভ হয়, তা হলো পাপের মোচন । অর্থাৎ পার্থিব জীবনে মানুষের দ্বারা যেসব ক্রটি-বিচ্যুতি ঘটে যায় দুনিয়াতে সেগুলোর কাফ্ফারা ও বদলার ব্যবস্থা করে দেয়া হয়। অর্থাৎ এমন সৎকর্ম সম্পাদনের তৌফিক তার হয়, যা তার সমুদয় ক্রটি-বিচ্যুতির উপর প্রবল হয়ে পড়ে । তাকওয়ার প্রতিদানে তৃতীয় যে জিনিসটি লাভ হয়, তা হলো আখিরাতের মুক্তি ও যাবতীয় পাপের ক্ষমা লাভ । আয়াতের শেষাংশে বলা হয়েছে £ pai J 5/55 4, অৰ্থাৎ আল্লাহ্ তা'আলা বড়ই অনুগ্ৃহশীল ও করুণাময় । এতে ইঙ্গিত করে দেয়া হয়েছে যে, আমলের যে প্রতিদান তা তো আমলের পরিমাণ অনুযায়ীই হয়ে থাকে। এখানেও তাকওয়ার প্রতিদানে যে তিনটি বিষয়ের উল্লেখ করা হয়েছে, তা তারই বদলা বা প্রতিদান । কিন্তু আল্লাহ্ হচ্ছেন বিরাট অনুগ্রহ ও ইহসানের অধিকারী । তার দান ও দয়া কোন পরিমাপের গণ্ডিতে আবদ্ধ নয় এবং তার দান ও ইহসানের অনুমান করা কারও পক্ষে সম্ভব নয়৷ কাজেই তাকওয়া অবলম্বনকারীদের জন্য তিনটি নির্ধারিত প্রতিদান ছাড়াও আল্লাহ্র নিকট থেকে আরও বহু দান ও অনুগ্রহ লাভের আশা রাখা কর্তব্য । দ্বিতীয় আয়াতে আল্লাহ্ তা‘আলার বিশেষ এক অনুগ্রহ ও দানের কথা উল্লেখ করা হয়েছে, যা রাসূলে মকবুল (সা), সাহাবায়ে কিরাম তথা সমগ্র বিশ্বের উপরই হয়েছে। তা হলো এই যে, হিজরত-পূর্বকালে মহানবী (সা) যখন কাফিরদের দ্বারা বেষ্টিত ছিলেন এবং তারা তাকে হত্যা কিংবা বন্দী করার ব্যাপারে সলা-পরামর্শ করছিল, তখন আল্লাহ্ রাব্বুল ‘আলামীন www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।