তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

স্‌চী-পত্ৰ সূরা আন্‌ফাল ২১৩ বের করে দেয়ায় জন্য, তখন তারা যেমন চক্রান্ত করত তেমনি আল্লাহ্‌ও কৌশল করতেন। বস্তুত আল্লাহ্‌ শ্ৰেষ্ঠতম কৌশলী । (৩১) আর কেউ যখন তাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করে তবে বলে, আমরা শুনেছি, ইচ্ছা করলে আমরাও এমন বলতে পারি ; এ তো পূর্ববর্তী ইতিকথা ছাড়া আর কিছুই নয়। (৩২) তাছাড়া তারা যখন বলতে আরম্ভ করে যে, ইয়া আল্লাহ্‌, এই যদি তোমার পক্ষ থেকে (আগত) সত্য দীন হয়ে থাকে, তবে আমাদের উপর আকাশ থেকে প্রস্তর বর্ষণ কর কিংবা আমাদের উপর বেদনাদায়ক আযাব নাযিল কর । (৩৩) অথচ আল্লাহ্‌ কখনই তাদের উপর আযাব নাযিল করবেন না, যতক্ষণ আপনি তাদের মাঝে অবস্থান করবেন । তাছাড়া তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ্‌ কখনও তাদের উপর আযাব দেবেন না। তফসীরের সার-সংক্ষেপ (আর) হে ঈমানদারগণ, (আনুগত্যের আরও বরকতের কথা শুন । তা হলো এই যে,) যদি তোমরা. আন্পাহ্র প্রতি ভীত (থেকে তার আনুগত্য করতে) থাক তবে আল্লাহ্‌ তাআলা তোমাদের একটি: মীমাংসাপূর্ণ বস্তু দান করবেন। (এতে হিদায়েত ও মনের জ্যোতি, যার মাধ্যমে সত্য ও মিথ্যার মাঝে ন্যায় ও অন্যায়ের মাঝে জ্ঞানগত পার্থক্য স্থাপিত হয় এবং শত্রুর উপর বিজয় ও আখিরাতের নাজাতের বিষয় যাতে সত্য ও মিথ্যার মধ্যে কার্যকর পার্থক্য সূচিত হয়, সবকিছুই এসে যায় ।) আর তোমাদের থেকে তোমাদের পাপসমূহকে দূর করে দেবেন এবং তোমাদের ক্ষমা করবেন। বস্তুত আল্লাহ্‌ হচ্ছেন মহান অনুগ্রহের অধিকারী । (কাজেই আল্লাহ্‌ যে তোমাদেরকে স্বীয় অনুশ্রহে আরও কি কি দান করবেন তার ধারণা কল্পনাও করা যায় না ।) আর (হে মুহাম্মদ, নিয়ামতরাজির আলোচনা প্রসঙ্গে মুসলমানদের নিকট এ বিষয়েও আলোচনা করুন যে, আপনার সম্পর্কে) কাফিররা যখন (নানা রকম হীন) পরিকল্পনা নিচ্ছিল যে, আপনাকে (কি) বন্দী করে রাখবে, না হত্যা করে ফেলবে, নাকি স্বদেশ থেকে বের করে দেবে, তখন তারা অবশ্য নিজ নিজ পরিকল্পনা নিচ্ছিল, কিন্তু (সেসব ব্যবস্থাকে ব্যর্থ করে দেয়ার জন্য) আল্লাহ্‌ তাআলা তার নিজের ব্যবস্থা নিচ্ছিলেন । বস্তুত আল্লাহ হচ্ছেন সবচেয়ে সুনিপুণ ব্যবস্থাপক ৷ (তার ব্যবস্থার সামনে তাদের যাবতীয় পরিকল্পনা ও ব্যবস্থা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেছে এবং আপনি পরিপূর্ণ হিফাযতে রয়েছেন এবং অক্ষত অবস্থায় মদীনায় এসে পৌঁছেছেন। এভাবে তাঁর অব্যাহতি লাভ যেহেতু মু'মিনদের পক্ষে অশেষ সৌভাগ্যের চাবিকাঠি ছিল, কাজেই এ ঘটনাটি ব্যক্ত করার নির্দেশ দেয়া হয়েছে।) আর (সে কাফিরদের অবস্থা হলো এই যে,) তাদের সামনে যখন আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন বলে, আমরা (এগুলো) শুনেছি (এবং অনুধাবন করেছি যে, এগুলো কোন মু‘জিযা নয়, কারণ) ইচ্ছা করলে আমরাও এমন সব কথা বলতে পারি। (কাজেই) এটি (অর্থাৎ কোরআন) তো (আল্লাহ্র কোন কালাম বা মু‘জিযা প্রভৃতি) কোন কিছুই নয়; শুধুমাত্র সনদহীন এমন কিছু কথা যা পূর্ব থেকেই কথিত হয়ে আসছে (অৰ্থাৎ পূর্ববর্তী ধর্মাবলম্বীরাও এমনি একত্ববাদ ও রিসালাত প্রভৃতি দাবি করে আসছিল। তাদেরই কথিত বিষয়বস্তু আপনিও উদ্ধৃত করেছেন। আর তার চেয়েও উল্লেখযোগ্য অবস্থা হলো এই যে,) যখন তারা (নিজেদের গণ্ডমূর্খতার চরমাবস্থা প্রকাশ করতে গিয়ে এ কথাও) বলল যে, হে আল্লাহ্‌, এই কোরআন যদি বাস্তবিকই তোমার পক্ষ থেকে এসে www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।