তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সটচী-পত্র ২০৮ তফসীরে মা'আরেফুল কোরআন। চতুর্থ খণ্ড তোমাদের ধন-দৌলত.ও তোমাদের সন্তান-সন্ততি একটা পরীক্ষার বিষয় যাতে প্রতীয়মান.হয়ে যায়, কারা এগুলোকে অগ্রাধিকার দেয়. আর কারা আল্লাহ্র ভালবাসাকে অগ্রাধিকার দেয় । অতএব তোমরা এগুলোর ভালবাসাকে অথ্থাধিকার দিও না) অগত্যা (যদি এগুলোর লাভালাভের প্রতি লোভই হয়, তবে তোমরা) এ কথাটিও জেনে রাখ যে, আন্লাহ্‌ .তা'আলার নিকট (সে সমস্ত লোকের জন্য) অতি মহান প্রতিদান রয়েছে। (যারা আল্লাহ্‌র ভালবাসাকে অগ্রাধিকার দিয়ে থাকে এবং যাদের নিকট আল্লাহ্‌-গ্রীতির তুলনায় এই ধ্বংসশীল লাভালাভের কোন গুক্রুত্‌ নেই) । আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় কোরআনে করীম গযওয়ায়ে বদরের কিছু বিস্তারিত বিবরণ এবং তাতে মুসলমানদের প্রতি াযিলকৃত এন'আমসমূহের কথা উল্লেখের পর তা থেকে অর্জিত ফলাফল এবং অতঃপর সে প্রসঙ্গে মুসলমানদের প্রতি কিছু উপদেশ দান করেছে। ১ এ [RAE sal ee) wl আয়াত থেকে তা আরম্ভ হয়। আলোচ্য এ আয়াতগুলো তারই কয়েকটি আয়াত । -_ এর মধ্যে প্রথম আয়াতটিতে এমন সব পাপ থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে হিদায়েত করা হয়েছে, যার জ্রান্য নির্ধারিত সুকঠিন আযাব শুধু পাপীদের পর্যন্তই সীমাবদ্ধ থাকে না; বরং পাপ করেনি এমন লোকও তাতে জড়িয়ে পড়ে। fi . সে পাপ যে কি, সে সম্পর্কে তফসীরবিদ ওলামায়ে কিরামের বিভিন্ন মত রয়েছে। কোন কোন মনীষী বলেন, ‘আম্র বিল্‌ মারুফ’ তথা সৎ কাজের নিদর্শন দান এবং ‘নাহী আনিল মুনকার’ অর্থাৎ অসৎ কাজ থেকে মানুষকে বিরত করার চেষ্টা পরিহার করাই হলো এই পাপ। হযরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস (রা) বলেন, আল্লাহ্‌ মানুষকে নির্দেশ দিয়েছেন যেন তারা নিজের এলাকায় কোন অপরাধ ও পাপানুষ্ঠান হতে না দেয়। কারণ যদি তারা এমন না করে, অর্থাৎ সামর্থ্য থাকা সত্ত্বেও অপরাধ ও পাপকর্ম সংঘটিত হতে দেখে তা থেকে বারণ না করে, তবে আল্লাহ্‌ স্বীয় আযাব সবার উপরই ব্যাপক করে দেন। তখন তা থেকে না বাচতে পারে কোন গোনাহ্‌গার, আর না বাচতে পারে নিরপরাধ । এখানে ‘নিরপরাধ’ বলতে সেসব লোককেই বোঝানো হচ্ছে, যারা মূল পাপে পাপীদের সাথে অংশগ্রহণ করেনি, কিন্তু তারাও ‘আম্র বিল মা‘রূফ' বর্জন করার পাপে পাপী । কাজেই এ ক্ষেত্রে এমন কোন সন্দেহ করার কারণ নেই যে, একজনের পাপের জন্য অন্যের উপর আযাব করাটা অবিচার এবং কোরআনী সিদ্ধান্ত ১.১ ১১৪,১১ 1,১3 3-এর পরিপন্থী । কারণ এখানে পাপী তার মূল পাপের পরিগ্রতিতে এবং নিরপরাধরা তাদের ‘আমর বিল মা'রূফ' থেকে বিবৃত থাকার পাপের দরুন ধরা পড়েছে, কারো পাপ অন্যের কাধে চাপানো হয়নি । ইমাম বগভী (র) “শরহুস্সুন্নাহ' ও “মা‘আলিন' নামকরু গ্রন্থে হযরত আবদুল্লাহ্‌ ইবনে মসউদ (রা) ও হযর্ত আয়েশা সিদ্দীকা (রা)-এর রিওয়ায়েতক্রমে উদ্ধৃত করেছেন যে, রাসূলে করীম (সা) বলেন, আল্লাহ্‌ তা'আলা কোন নির্দিষ্ট দলের পাপের আযাব সাধারণ মানুষের উপর আরোপ করেন না, যতক্ষণ না এমন কোন অবস্থার উদ্ভব হয় যে, সে নিজের এলাকায় পাপকর্ম সংঘটিত হতে দেখে তা বাধাদানের ক্ষমতা থাকা সত্বেও তাতে বাধা দেয়নি । তবেই আল্লাহ্‌র আযাব সবাইকে ঘিরে ফেলে। www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।