সূরা আন্ফাল ২০১ কারণ হলো এই যে, তাদের মধ্যে সৎ জ্ঞানের একটা বিরাট অভাব রয়েছে, আর তা হলো সত্যানুসন্ধিৎসা । কারণ বিশ্বাসের উৎসমূল হলো অনুসন্ধান ও প্রাপ্তির আকাভক্ষা । এ মুহূর্তে যদি বিশ্বাস নাও থাকে, কিন্তু অস্ততপক্ষে মনের মধ্যে একটা উৎকণ্ঠা থাকতে হুবে। পরে এই উৎকণ্ঠা ও প্রাপ্তির স্পৃহার বরকতেই এক সময় তা যে সত্য ও ন্যায়, তা প্রতিভাত হয়ে যায় এবং সেই উৎকণ্ঠা বিশ্বাসে পরিণত হয়। এরই উপর শ্রবণের উপকারিতা নির্ভরশীল । সুতরাং তাদের মধ্যে এই সৎগুণটির অভাব রয়ে গেছে। বস্তুত) আল্লাহ যদি তাদের মধ্যে কোন রকম সৎগুণ দেখতেন (অর্থাৎ তাদের মধ্যে উল্লিখিত সৎগুণ বিদ্যমান থাকত; ফারণ,' সৎগুণের উপস্থিতিতে আল্লাহ তা'আলার অবগতি অবশ্যন্তাবী । সুতরাং এখানে অপরিহার্য বিষয়টির উল্লেখ করে সংশ্লিষ্ট বস্তুকে বোঝানো হয়েছে ‘যদি কোন সৎগুণ থাকত’ কথাটি এজন্য বলা হয়েছে যে, এমন কোন সংগুণ যখন নেই যার উপল্ল নাজাত তথা আখিরাতের মুক্তি নির্ভরশীল, তখন যেন-কোন গুণই নেই । অর্থাৎ তাদের মধ্যে যদি সত্য ও ন্যায়ের অনুসন্ধিৎসা বিদ্যমান থাকত) তাহলে (আল্লাহ তা'আলা) তাদেরকে (বিশ্বাস .:সহকারে) শোনার তওফীক দান করতেন। (যেমন, ইতোপূর্বে উল্লেখ করা হয়েছে যে, অনুসন্ধিৎসার মাধ্যমেই বিশ্বাসের সৃষ্টি হয়ে থাকে ৷) আর যদি (আল্লাহ তা'আলা) তাদেরকে বর্তমান. অবস্থাতেই (অর্থাৎ অনুসন্ধিৎসার অবর্তমানেই) শুনিয়ে দেন, (যেমন, কখনো কখনো বাহ্যিক কানে শুনে নেয়) তবে অবশ্যই তারা অনীহাভরে তা অমান্য করবে (অর্থাৎ চিন্তা-বিবেচনার পর ভুল প্রকাশিত হওয়ার দরুন অমান্য করেছে এমন নয়। কারণ এখানে ভুলের কোন নাম-নিশানাই নেই । বরং বিশ্বয়ের ব্যাপার এই যে, এরা এদিকে কোন ভ্রক্ষেপই করে না। আর) হে ঈমানদারগণ, (উপরে তোমাদেরকে হুকুম মান্য করার ব্যাপারে যে নির্দেশ দিয়েছি, মনে রেখো তাতে তোমাদেরই মঙ্গল নিহিত । সেটা হলো অনন্ত জীবন ৷ কাজেই) তোমরা আল্লাহ ও রাসূলের হুকুম মান্য করো যখন রাসূল (যাঁর হুকুম বা বাণী আল্লাহরই বাণী) তোমাদের জীবন দানকারী বিষয়ের (অর্থাৎ যে দীনের মাধ্যমে অনস্ত জীবন লাভ হয় তার) প্রতি আহবান করেন। (আর তাতে যখন তোমাদেরই লাভ তখন সেমতে আমল নাঁ করীর কোনই কারণ থাকতে পারে না।) আর এ প্রসঙ্গে (দু'টি বিষয় আরো) জেনে রাখ__(এক) আল্লাহ তা'আলা মানুষ এবং তার অন্তরের মাঝে অন্তরায় হয়ে যান (দুইভাবে। প্রথমত মু'মিনের অস্তরে ইবাদত-বন্দেগীর বরকতে কুফরী ও পাপকে আসতে দেন না। দ্বিতীয়ত কাফিরদের অস্তরে তার বিরোধিতার অশুভ পরিণতিতে ঈমান ও ইবাদতকে আসতে দেন না । এতে প্রতীয়মান হয়ে গেল যে, ইবাদতের নিয়মানুবর্তিতা অত্যন্ত উপকারী; আর বিরোধিতা ও হঠকারিতা একান্ত ধ্বংসাত্মক ব্যাপার ৷) আরো (জেনে রাখ) নিঃসন্দেহে আল্লাহ তা'আলার নিকট তোমাদের সমবেত হতে হবে (তখন আনুগত্যের জন্য প্রতিদান এবং বিরোধিতার জন্য শান্তি দেওয়া হবে। এতেও আনুগত্যের উপকারিতা ও বিরোধিতার অপকারিতা প্রমাণিত হয়) । আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় বদর যুদ্ধের যে সমস্ত ঘটনা পূর্ববর্তী আয়াতগুলোতে কিছুটা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে, তাতে মুসলমান ও কাফির উভয়ের জন্যই বহু তাৎপর্যপূর্ণ ও শিক্ষণীয় বিষয় ছিল'। ঘটনার মধ্যভাগে সেগুলোর দিকেই ইঙ্গিত করা হঁয়েছে। মা‘আরেফুল কুরআন (৪র্থ খণ্ড)__২৬ www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।