সটচী-পত্ৰ সূরা আন্ফাল ১৯১ (সা) তার এই বীরোচিত প্রস্তাবনার প্রেক্ষিতে দোয়া করলেন এবং তাঁর জন্য একটি সংক্ষিপ্ত সামিয়ানার ব্যবস্থা করে দেওয়া হলো। তাতে মহানবী (সা) এবং সিদ্দিকে আকবর (রা) ছাড়া আর কেউ ছিলেন না । হযরত মু‘আয (রা) তীদের হিফাযতের জন্য তরবারি হাতে দরজায় দাড়িয়ে ছিলেন। যুদ্ধের প্রথম রাত । তিন'শ তের জন নিরস্ত্র লোকের মুকাবিলা নিজেদের চাইতে তিন গুণ অর্থাৎ প্রায় এক হাজার সশস্ত্র লোকের এক বাহিনীর সাথে । যুদ্ধক্ষেত্রের উপযুক্ত স্থানটিও ওদের দখলে । পক্ষান্তরে নিম্নাঞ্চল, তাও বালুময় এলাকা, যাতে চলাফেরাও কষ্টকর, সেটি পড়ল মুসলমানদের ভাগে । স্বাভাবিকভাবেই পেরেশানী ও চিন্তা-দুর্ভাবনা সবারই মধ্যে ছিল; কারো কারো মনে শয়তান এমন ধারণাও সঞ্চার করেছিল যে, তোমরা নিজেদেরকে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত বলে দাবি কর এবং এখনও আরাম করার পরিবর্তে তাহাজ্জুদের নামাযে ব্যাপৃত রয়েছ । অথচ সবদিক দিয়েই শত্রুরা তোমাদের উপর বিজয়ী এবং ভাল অবস্থায় রয়েছে। এমনি অবস্থায় আল্লাহ্ তা'আলা মুসলমানদের উপর এক বিশেষ ধরনের তন্দ্রা চাপিয়ে দিলেন । তাতে ঘুমানোর কোন প্রবৃত্তি থাক বা নাই থাক জবরদস্তি সবাইকে ঘুম পাড়িয়ে দিলেন। হাফেয হাদীস আবূ ইয়ালা উদ্ধৃত করেছেন যে, হ্যরত আলী মুর্তযা (রা) বলেছেন, বদর যুদ্ধের এই রাতে এমন কেউ ছিল না, যে ঘুমায় নি। শুধু রাসূলে করীম (সা) সারা রাত জেগে ইবনে কাসীর বিশুদ্ধ সনদসহ উদ্ধৃত করেছেন যে, রাসূলে করীম (সা) এ রাতে যখন স্বীয় ‘আরীশ’ অর্থাৎ সামিয়ানার নীচে তাহাজ্জুদ নামাযে নিয়োজিত ছিলেন তখন তার চোখেও সামান্য তন্দ্রা এসে গিয়েছিল, কিনু সঙ্গে সঙ্গে তিনি হাসতে হাসতে জেগে উঠে বলেন, হে আবূ বকর! সুসংবাদ শুন; এই যে জিবরাঈল (আ) টিলার কাছে দাড়িয়ে আছেন। একথা বলতে বলতে তিনি- ৷ 53% 4=2৷ *১4+- আয়াতটি পড়তে পড়তে সামিয়ানার বাইরে বেরিয়ে এলেন । আয়াতের অর্থ এই যে, শীত্মই শতুপক্ষ পরাজিত হয়ে যাবে এবং পশ্চাদপসরণ করে পালিয়ে যাবে। কোন কোন রিওয়ায়েতে আছে যে, তিনি সামিয়ানার বাইরে এসে বিভিন্ন জায়গার প্রতি ইশারা করে বললেন, এটা আবূ জাহ্লের হত্যা স্থান, এটা অমুকের, সেটা অমুকের । অতঃপর ঘটনা তেমনিভাবে ঘটতে থাকে -(তফসীরে-মাযহারী) আর বদর যুদ্ধে যেমন ক্লান্তি-পরিশ্রান্তি দূর করে দেওয়ার জন্য আল্লাহ্ তা‘আলা সমস্ত সাহাবায়ে কিরামের উপর এক বিশেষ ধরনের তন্ত্রা চাপিয়ে দিয়েছিলেন, তেমনি ঘটনা ঘটেছিল ওহুদ যুদ্ধের ক্ষেত্রেও । সুফিয়ান সওরী (রা) হযরত আবদুল্লাহ ইবনে মসউদ (রা)-এর রিওয়ায়েতক্রমে উদ্ধৃত করেছেন যে, যুদ্ধাবস্থায় ঘুম আসাটা আল্লাহ্র পক্ষ থেকে শাস্তি ও স্বস্তির লক্ষণ, আর নামাযের সময় ঘুম আসে শয়তানের পক্ষ থেকে (ইবনে কাসীর) এ রাতে মুসলমানরা দ্বিতীয় যে নিয়ামতটি প্রাপ্ত হয়েছিলেন, তা ছিল বৃষ্টি । এর ফলে গোটা সমরাঙ্গনের চেহারাই পাল্টে যায়। কুরাইশ সৈন্যরা যে জায়গাটি দখল করেছিল তাতে বৃষ্টি হয় খুবই তীর এবং সারা মাঠ জুড়ে কাদা হয়ে গিয়ে চলাচলই দুষ্কর হয়ে পড়ে। পক্ষান্তরে যেখানে মহানবী (সা) ও সাহাবায়ে কিরাম অবস্থান করছিলেন, সেখানে বালুর কারণে চলাচল করা ছিল www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।