তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

স্‌চী-পত্ৰ সূরা আন্ফাল ১৮৯ (১১) যখন তিনি আরোপ করেন তোমাদের উপর তন্বাচ্ছনতা নিজের: পক্ষ থেকে তোমাদের প্রশান্তির জন্য এবং তোমাদের উপর আকাশ থেকে পানি অবতরণ করেন, যাতে তোমাদের পবিত্র করে দেন এবং যাতে তোমাদের থেকে অপসারিত করে দেন শয়তানের অপবিত্রতা। আর যাতে করে সুরক্ষিত করে দিতে পারেন তোমাদের অস্তরসমূহকে এবং তাতে যেন সুদৃঢ় করে দিতে পারেন তোমাদের পা'গুলো। (১২) যখন নির্দেশ দান করেন ফেরেশতাদের তোমাদের পরওয়ারদিগার যে, আমি সাথে রয়েছি তোমাদের, সুতরাং তোমরা মুসলমানদের চিত্তসমূহকে ধীরস্থির করে রাখ । আমি কাফিরদের মনে ভীতির সঞ্চার করে দেব। কাজেই গর্দানের উপর আঘাত হান এবং তাদেরকে কাট জোড়ায় জোড়ায় । (১৩) যেহেতু তারা অবাধ্য হয়েছে আল্লাহ্‌ এবং তার রাসূলের, সেজন্য এই নির্দেশ । বস্তুত যে লোক আগ্লাহ্‌ ও রাসূলের অবাধ্য হয়, নিঃসন্দেহে আল্লাহ্র শাস্তি অত্যন্ত CT: TT ত তোরা যাস দে তি এবং জেনে রাখ যে, কাফয়নেদ জনা মরেছে দোরতের আয তকসীরের সারসংক্ষেপ সেই সময়ের কথা স্বরণ কর, যখন আল্লাহ্‌ তা'আলা তোমাদের উপর তন্দ্রা আরোপ করেছিলেন নিজের পক্ষ থেকে তোমাদের প্রশান্তি দানের উদ্দেশ্যে এবং যখন তোমাদের উপর আকাশ থেকে পানি বর্ষণ করেছিলেন, যেন সেই পানির দ্বারা তোমাদেরকে {অযু-গোসলহীন অবস্থা থেকে) পাক (পবিত্র) করে দেন এবং (তদ্বারা যেন) তোমাদের মন থেকে শয়তানি কুমন্ত্রণাকে দূর করে দেন। আর (তাতে যেন) তোমাদের অস্তরকে সুদৃঢ় করে. দেন এরং (যেন) তোমাদের অবস্থানকে মজবুত করে দেন (অর্থাৎ তোমরা যেন বালুতে ধ্বসে না যাও) । সে সময়ের কথা স্মরণ কর, যখন তোমার রব (সেই) ফেরেশতাদের (যারা. সাহায্যের জন্য অবতরণ করেছিল) নির্দেশ দিচ্ছিলেন যে, আমি তোমাদের সাথে রয়েছি, তোমরা ঈমানদারদের সংৎসাহস বৃদ্ধি কর । আমি সহসাই কাফিরদের মনে ভীতি সঞ্চার করে দিচ্ছি । তোমরা কাফিরদের গর্দানের উপর (অস্ত্রের) আঘাত হান এবং তাদের জোড়ায় জোড়ায় হত্যা কর। এটা তারই শাস্তি যে, তারা আল্লাহ্‌ ও রাসূলের বিরুদ্ধাচারণ করেছে। বস্তুত যে আল্লাহ্‌ ও তীর রাসূলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ্‌ (তাকে) কঠিন শাস্তি দান করেন (তা দুনিয়াতে কোন বিশেষ কৌশলের মাধ্যমে কিংবা আখিরাতে সরাসরি অথবা উভয় লোকে) । অতএব (কার্যত বর্তমানে) এই শাস্তিটি আস্বাদন কর এবং জেনে রাখ যে, কাফিরদের জন্য জাহান্নামের আযাব তো নির্ধারিত রয়েছেই । আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় ' সূরা আন্ফালের শুরু থেকেই আল্লাহ্‌ তা'আলার সে সমস্ত নিয়ামতের আলোচনা চলছে যা তার অনুগত বান্দাদের প্রতি প্রদত্ত হয়েছে। গযওয়ায়ে বদরের ঘটনাগুলোও সে ধারারই কয়েকটি বিষয় ৷ গযওয়ায়ে বদরে যেসব নিয়ামত আল্লাহ্‌ তা'আলার তরফ থেকে দান করা হয়েছে তার প্রথমটি ছিল এ যুদ্ধের জন্য মুসলমানদের যাত্রা করা যা 4, 42,১ 3১ আয়াতে www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।