সটচী-পত্র ১৮ তফসীরে মা‘আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড ' অতএব বলা হয়েছে 8 05 ৯ 34 0 i Li idl el EUS Sl অর্থাৎ এসব লোকের প্রতি প্রেরিত নবী ও রাসূলরা তাদের কাছে মু'জিযা (অলৌকিক নিদর্শন)-সমূহ নিয়ে উপস্থিত হয়েছে, যার দ্বারা সত্য ও মিথ্যার মীমাংসা হয়ে যায়, কিন্তু তাদের একগুঁয়েমি ও হঠকারিতার এমনি অবস্থা ছিল যে, যে বিষয় সম্পর্কে একবার তাদের মুখ দিয়ে বেরিয়ে পড়তো যে, এটা ভুল এবং মিথ্যা, তখন আর সে বিষয়ের যথার্থতা ও সত্যতার পক্ষে যতই মু'জিযা এবং দলীল-প্রমাণ উপস্থিত হোক না কেন, কিছুতেই তারা আর তাকে বিশ্বাস ও স্বীকার করতে উদ্বুদ্ধ হতো না। এ আয়াতের দ্বারা একটা বিষয় এই জানা গেল যে, সমস্ত নবী-রাসূলকেই মু‘জিযা দান করা হয়েছে। সেগুলোর মধ্যে কোন. নবী (আ)-এর মু‘জিযার আলোচনা কোরআনে এসেছে, ‘অনেকের আসেওনি। এতে এমন কোন ধারণা করা যথার্থ হতে পারে না যে, যাদের মু‘জিযার বিষয় কোরআনে আলোচিত হয়নি, আদৌ তাদের কোন মুজিযাই ছিল না । আর সূব্রা হুদ-এ হযরত হুদ (আ)-এর সম্পদায় সম্পর্কে এই কথা উল্লিখিত হয়েছেঃ 4:১ £2০ অর্থাৎ আপনি কোন মু‘জিযা উপস্থিত করেন নি-এই আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে যে, তাদের এ উক্তিটি ছিল শুধুমাত্র হঠকারিতা ও একগুঁয়েমি, কিংরা তার মু‘জিযাগুলোকে তারা তুচ্ছজ্ঞান করে এ কথা বলেছিল। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে, এ আয়াতে তাদের যে অবস্থার কথা বলা হয়েছে যে, কোন ভুল কথা মুখ দিয়ে বেরিয়ে গেলে তারা তাই পালন করত; তার বিপরীতে যতই প্রকৃষ্ট দলীল-প্রমাণ আসুক না কেন তারা নিজের ধ্যান-ধারণায় অটল থাকত । আল্লাহ্র অস্তিত্বে ‘অবিশ্বাসী ও কাফির জাতিসমূহের এমনি অবস্থা । বহু মুসলমান এমনকি আলিম-ওলামা এবং বিশিষ্ট ব্যক্তিবৰ্গও এ ব্যাধিতে ভূগছেন.। প্রথম ধাক্কায় একবার কোন বিষয়কে মিথ্যা বা ভুল বলে উচ্চারণ, করে: ফেললে পরে বিষয়টির সত্যতার হাজারো প্রমাণ উপস্থাপিত হলেও তারা নিজের সে ধারণারই অনুসরণ করতে থাকেন। সূফীতত্ব্ব মতে এ অবস্থাটি আল্লাহ্র গযবের কারণ হয়ে দাড়ায় । অতঃপর বলা হয়েছে £ ,,৯]। ১% ১৮ ২॥। ০4.4১ অর্থাৎ যেভাবে তাদের অন্তরে মোহর এঁটে দেওয়া হয়েছে, তেমনিভাবে সাধারগ কাফির ও নাস্তিকদের অস্তরেও আল্লাহ্ মোহর এঁটে দিয়ে থাকেন, যাতে সততা বা নেকী অবলন্বনের যোগ্যতা অবশিষ্ট না থাকে। ্ তৃতীয় আয়াতে ইরশাদ. হয়েছে £ ১ {+৬৯১১ &, ১০ 9 অর্থাৎ তাদের মধ্যে অধিকাংশকেই আমি প্রতিজ্ঞা সম্পাদনকারী রূপে পাইনি। হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস (রা) বলেছেন, ওয়াদা বা প্রতিজ্ঞা বলতে ৬১৫ (আহদে-আলাস্ত) বোঝানো হয়েছে যা সৃষ্টির আদিলগ্নে সমস্ত সৃষ্টির জন্বের পূর্বে যখন তাদের আত্মাগুলোকে সৃষ্টি করা হয়েছিল, তখন আল্লাহ্ সেগুলোর কাছ থেকে এই মর্মে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে ১4, ৬! অর্থাৎ আমি কি তোমাদের পরওয়ারদিগার নই ? তখন সমস্ত রূহ বা মানবাত্মা প্রতিজ্ঞা ও স্বীকৃতিস্বরূপ উত্তর দিয়েছিল 4; অর্থাৎ নিশ্চয়ই আপনি আমাদের পরওয়ারদিগার । কিন্তু পৃথিবীতে আসার পর অধিকাংশ লোকই সে প্রতিজ্ঞার কথা www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।