স্য চী-পত্র সূরা আন্ফাল ১৮৭ চতুৰ্থ আয়াতেও একই বিষয় আলোচিত হয়েছে। ইরশাদ হয়েছে ঃ ENTE ১% ০ ০০৮%, ০১১ অর্থাৎ আল্লাহ্ তা‘আলা এ ব্যবস্থা শুধুমাত্ৰ এ জন্য করেছেন, যাতে তোমরা সুসংবাদ প্রাপ্ত হও এবং যাতে তোমাদের অস্তর আশ্বস্ত হয়ে যায় । গয্ওয়ায়ে বদরের সময় আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে যেসমস্ত ফেরেশতা সাহায্যের জন্য পাঠানো হয়েছিল, এখানে তাদের সংখ্যা এক হাজার ছিল বলে উল্লেখ করা হয়েছে। অথচ সূরা আলে-ইমরানে তিন হাজার এবং পাচ হাজারেরও উল্লেখ রয়েছে। এর কারণ প্রকৃতপক্ষে তিনটি ওয়াদার বিভিন্নতা, যা বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে করা হয়েছে । প্রথম ওয়াদাটি ছিল এক হাজার ফেরেশতা প্রেরণের, যার কারণ ছিল মহানবী (সা)-এর দোয়া এবং সাধারণ মুসলমানদের ফরিয়াদ । দ্বিতীয় ওয়াদা, যা তিন হাজার ফেরেশতার ব্যাপারে করা হয় এবং যা ইতিপূর্বে সূরা আলে-ইমরানে উল্লেখ করা হয়েছে। এটা সেই সময় করা হয়েছিল, যখন মুসলমানদের কাছে এই সংবাদ এসে পৌছে যে, কুরাইশ বাহিনীর জন্য আরও বর্ধিত সাহায্য আসছে। রূহুল মা'আনী গ্রন্থে ইবনে আবী শায়বা ও ইবনে মুনযির কর্তৃক শা'বীর উদ্ধৃতিক্রমে উল্লেখ রয়েছে যে, বদরের দিনে মুসলমানদের কাছে এই সংবাদ এসে পৌছে যে কর্য ইবনে জাবের মুহারেবী মুশরিকীনদের সহায়তার উদ্দেশ্যে আরো সাহায্য নিয়ে এগিয়ে আসছে। এ সংবাদে মুসলমানদের RA = LY SULA AOAU AGL A nce a buy esi 2 a) 56, 16%, 445, 4 অবতীৰ্ণ হয়। এতে তিন হাজার ফেরেশতাকে মুসলমানদের সাহায্যকল্পে আকাশ থেকে অবতীর্ণ করার ওয়াদা করা হয় । E আর তৃতীয় ওয়াদা ছিল পাচ হাজারের । তা ছিল এই শর্তযুক্ত যে, বিপক্ষ দল যদি প্রচণ্ড আক্ৰমণ করে বসে, তবে পাচ হাজার ফেরেশতার সাহায্য পাঠানো হবে। আর তা আলে-ইমরানে উল্লেখিত আয়াডের পরব! আয়াতে এভাবে ব্য করা হয়েছেঃ, 35, es bl ak - Ld Ke TLS ED EL 54১১4 ১ অৰ্থাৎ যদি. তোমরা দৃঢ়তা অবলম্বন কর, তাকওয়ার উপর স্থির থাক এবং যদি প্রতিপঙক্ষীয় বাহিনী তোমাদের উপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে তবে তোমাদের পরওয়ারদিগার তোমাদের সাহায্য করবেন পীচ হাজার ফেরেশতার মাধ্যমে, যারা বিশেষ চিহে অর্থাৎ উর্দিতে সজ্জিত থাকবে। কোন কোন তফসীরবিদ বলেন যে, এ ওয়াদার শর্ত ছিল তিনটি । (এক) দৃঢ়তা অবলম্বন, (দুই) তাকওয়ার উপর স্থির থাকা এবং (তিন) প্রতিপক্ষের ব্যাপক আক্রমণ । প্রথম দুটি শর্ত সাহাবায়ে কিরামের মধ্যে এমনিতেই বিদ্যমান ছিল এবং তাদের এই আশায় প্রথম থেকে শেষ পর্যন্ত এতটুকু পার্থক্য আসেনি। কিন্তু তৃতীয় শর্তটি অর্থাৎ ব্যাপক আক্রমণের ব্যাপারটি সংঘটিত হয়নি । কাজেই পাঁচ হাজার ফেরেশতা আগমনের প্রয়োজন হয় নি। আর সে জন্যই বিষয়টি এক হাজার ও তিন হাজারের মাঝেই সীমিত থাকে । এতে দু'টি সম্ভাবনা রয়েছে। (এক) তিন হাজার বলতে উদ্দেশ্য হলো প্রথমে প্রেরিত এক হাজারের সঙ্গে অতিরিক্ত দু'হাজারকে অন্তর্ভুক্ত করে তিন হাজারে বর্ধিত করে দেওয়া কিংবা (দুই) প্রথমোক্ত এক হাজারের বাইরে তিন হাজার পাঠানো । www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।