সূরা আন্ফাল ১৮৫ সুসজ্জিত সেনাদল যাকে ,,; (নাফীর) নামে অভিহিত করা হয়েছে। এ আয়াতে বলা হয়েছে যে, তখন আল্লাহ্ তা‘আলা স্বীয় রাসূল (সা) এবং তার সাথে যুক্ত সমস্ত মুসলমানের সাথে ওয়াদা করেছিলেন যে, এ দু'টি দলের কোন একটির উপর তোমাদের পরিপূর্ণ দখল লাভ হবে। ফলে তাদের ব্যাপারে যা খুশী তা করতে পারবে। যলা বাল্য যে, বাণিজ্যিক কাফেলাটি হস্তগত করা ছিল সহজ ও ভয়হীন। আর সশস্ত্র বাহিনী হস্তগত করা ছিল কঠিন ও আশংকাপূর্ণ। কাজেই এহেন অস্পষ্ট ওয়াদার কথা শুনে অনেক সাহাবার কাম্য হয়, যে দলটির উপর মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে দেয়া হয়েছে সেটি যেন নিরস্ত্র বাণিজ্যিক দলই হয়। কিন্তু আল্লাহ্র ইঙ্গিতে রাসূলে করীম (সা) ও অন্যান্য বড় বড় সাহাবীর বাসনা ছিল যে সশস্ত্র দলটির উপর অধিকার প্রতিষ্ঠিত হলেই উত্তম হবে। এ আয়াতে নিরস্ত্র দলের উপর বিজয় বা অধিকার প্রত্যাশী মুসলমানদের অবহিত করা হয়েছে যে, তোমরা তো নিজেদের আরামপ্রিয়তা ও আশংকামুক্ততার প্রেক্ষিতে নিরস্ত্র দলের উপর অধিকার লাভ করাই পছন্দ করছ, কিন্তু আল্লাহ্র ইচ্ছা ইসলামের আসল উদ্দেশ্য অর্জন । অর্থাৎ সত্য ও ন্যায়ের যথার্থতা সুস্পষ্ট হয়ে যাওয়া এবং কাফিরদের মূল কর্তন । বলা বাহুল্য এটা তখনই হতে পারত, যখন সশস্ত্র বাহিনীর সাথে মুকাবিলা এবং তাদের উপর মুসলমানদের বিজয় ও পূর্ণ অধিকার প্রতিষ্ঠা হতো। "এর সারমর্ম হলো মুসলমানদের এ বিষয়ে জানিয়ে দেয়া যে, তোমরা যে দিকটি পছন্দ করছ তা একান্ত কাপুরুষতা, আরামপ্রিয়তা ও সাময়িক লাভের বিষয় । অতঃপর দ্বিতীয় আয়াতে এ বিষয়টিকে আরো কিছুটা পরিষ্কার করে বলা হয়েছে যে, আল্লাহ্ তাআলার খোদায়ী ' ক্ষমতার আওতা থেকে কোন কিছু মুক্ত ছিল না; তিনি ইচ্ছা করলে বাণিজ্যিক কাফেলার উপরেও মুসলমানদের বিজয় ও অধিকার প্রতিষ্ঠিত হতে পারত । কিন্তু তিনি সশস্ত্র বাহিনীর সাথে মুকাবিলা করে বিজয় ও অধিকার প্রতিষ্ঠা করাকেই রাসূলে করীম (সা) এবং সাহাবায়ে কিরামের উচ্চ মর্যাদার উপযোগী বিবেচনা করেছেন, যাতে সত্যের ন্যায়সঙ্গতা ও মিথ্যার অসারতা সুস্পষ্ট হয়ে যায় । এখানে প্ৰণিধানযোগ্য যে,আল্লাহ্ তা'আলা তো মহাজ্ঞানী, সর্ববিষয়ে সম্যক অবহিত এবং সর্ব কর্মের আদ্যোপান্ত সম্পর্কে অবগত । কাজেই তার পক্ষ থেকে এহেন অস্পষ্ট প্রতিশ্রুতির মাঝে এমন কি কল্যাণ নিহিত ছিল যে, দুটি দলের যেকোন একটির উপর মুসলমানদের বিজয় ও অধিকার লাভ হবে ? তিনি তো যেকোন একটির ব্যাপারে নির্দিষ্ট করে বলতে পারতেন যে, অমুক দলের উপর অধিকার লাভ হয়ে যাবে? , এই অল্পষ্টতার কারণ আল্লাহই জানেন। তবে মননে হয়- এতে সাহাবায়ে কিরামকে পরীক্ষা, করা উদ্দেশ্য ছিল যে, তাঁরা সহজ কাজ্টিকে পছন্দ করেন, নাকি কঠিন কাজকে । তাছাড়া এতে তাদের চারিত্রিক বলিষ্ঠতারও অনুশীলন ছিল । এভাবে তাদেরকে সৎসাহস ও উচ্চতর উদ্দেশ্য হাসিলের প্রচেষ্টায় কোন রকম ভয় বা আশংকা না করার শিক্ষা দেয়া হয়েছে। মা'আরেফুল কুরআন (৪র্ঘ খণ্ড) ২৪ www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।