তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 4
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সচী-পত্র ১৮২ তফসীরে মা'আরেফুল কোরআন! চতুর্থ খণ্ড বলা বাহুল্য, এ সংবাদে অবস্থার মোড় পাল্টে গেল । তখন রাসূলে করীম (সা) সঙ্গী সাহাবীদের সাথে পরামর্শ করলেন যে, আগত এ বাহিনীর সাথে যুদ্ধ করা হবে কি না । হযরত আবূ আইয়ুব আনসারী ও অন্যান্য কতিপয় সাহাবী নিবেদন করলেন, তাদের মুকাবিলা করার মত শক্তি আমাদের নেই । তাছাড়া আমরা এমন কোন উদ্দেশ্য নিয়ে আসিওনি ৷ তখন হযরত সিদ্দিকে আকবর (রা) উঠে দাড়ালেন এবং রাসূলের নির্দেশ পালনের জন্য নিজেকে নিবেদন করলেন। তারপর হযরত ফারকে আযম (রা) উঠে দাড়ালেন এবং তেমনিভাবে নির্দেশ পালন ও জন্য প্রস্তুতির কথা প্রকাশ করলেন। অতঃপর মিক্দাদ (রা) উঠে নিবেদন করলেন ৪ ‘ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ্‌র পক্ষ থেকে আপনি যে ফরমান পেয়েছেন, তা জারি করে দিন, আমরা আপনার সাথে রয়েছি । আল্লাহ্র কসম, আমরা আপনাকে এমন উত্তর দেব না, যা বনী ইসরাঈলরা দিয়েছিল হযরত মূসা (আ)-কে। তারা বলেছিল £ 6/১ &/ $55 29 5 a১। -+১০_5 অৰ্থাৎ যান, আপনি ও আপনার রব (পালনকর্তাই) গিয়ে লড়াই করুন, আমরা তো এখানেই বসে থাকলাম । সেই সত্তার কসম, যিনি আপনাকে সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন, আপনি যদি আমাদের আবিসিনিয়ার ‘বার্কুলগিমাদ’ নামক স্থান পর্যন্ত নিয়ে যান, তবুও আমরা জিহাদ করার জন্য আপনার সাথে যাব ।” মহানবী (সা) হযরত মিকদাদের কথা শুনে অত্যন্ত আনন্দিত হন এবং দোয়া করেন। কিন্তু তখনও আনসারদের পক্ষ থেকে সহযোগিতার কোন সাড়া পাওয়া যাচ্ছিল না। আর এমন একটা সম্তাবনাও ছিল যে, হুযুরে আকরাম (সা)-এর সাথে আনসারদের যে সহযোগিতা-চুক্তি সম্পাদিত হয়েছিল, যেহেতু তা ছিল মদীনার অভ্যন্তরের জন্য, সেহেতু তারা মদীনার বাইরে সাহায্য-সহায়তার ব্যাপারে বাধ্যও ছিলেন না । সুতরাং মহানবী (সা) সভাসদকে লক্ষ্য করে বললেন, বন্ধুগণ, তোমরা আমাকে পরামর্শ দাও যে, আমরা এই জিহাদে মদীনার বাইরে এগিয়ে যাব কিনা ? এই সম্বোধনের মূল লক্ষ্য ছিলেন আনসাররা । হযরত সা'দ ইবনে মু'আয আনসারী (রা) হুযূর (সা)-এর উদ্দেশ্য বুঝতে পেরে নিবেদন করলেন, ইয়া রাসূলাল্লাহ্‌ আপনি কি আমাদের জিজ্ঞেস করছেন ? তিনি বললেন, হ্যা । তখন সা'দ ইবনে মু‘আয (রা) বললেন ঃ “ইয়া রাসূলাল্লাহ! আমারা আপনার উপর ঈমান এনেছি এবং সাক্ষ্য দান করেছি যে, আপনি যা কিছু বলেন তা সত্য । আমরা এ প্রতিশ্রুতিও দিয়েছি যে, যেকোন অবস্থায় আপনার আনুগত্য করব । অতএব আপনি আল্লাহ্র পক্ষ থেকে যে ফরমান লাভ করেছেন, তা জারি করে দিন। সেই সত্তার কসম, যিনি আপনাকে দীনে-হক দিয়ে পাঠিয়েছেন, আপনি যদি আমাদের সমুদ্রে নিয়ে যান, তবে আমরা আপনার সাথে তাতেই ঝাঁপিয়ে পড়ব । আমাদের মধ্য থেকে কোন একটি লোকও আপনার কাছ থেকে সরে যাবে না । আপনি যদি কালই আমাদের শত্রুর সম্মুখীন করে দেন, তবুও আমাদের মনে এতটুকু ক্ষোভ থাকবে না । আমরা আশা করি, আল্লাহ্‌ তা‘আলা আমাদের কর্মের মাধ্যমে এমন বিষয় প্রত্যক্ষ করাবেন, যা দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। আল্লাহ্র নামে আমাদের যেখানে ইচ্ছা নিয়ে যান ।” www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।