সটচী-পত্ৰ সূরা আন্ফাল ' ১৮১ অপরদিকে সিরিয়ার বিখ্যাত স্থান ‘আইনে-যোর্কায়’ পৌছে কোন এক লোক কুরাইশ কাফেলার নেতা আবূ সুফিয়ানকে এ সংবাদ জানিয়ে দিল যে রাসূলে করীম (সা) তাদের এ কাফেলার অপেক্ষা করেছেন, তিনি এর পশ্চাদ্ধাবন করবেন। আবু সূৃফিয়ান সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করল । যখন কাফেলাটি হিজাযের সীমানায় গিয়ে পৌছাল, তখন বিচক্ষণ ও কর্মক্ষম জনৈক দম্দম্ ইবনে উমরকে (,. ৯! ০১০) কুড়ি মিসকাল সোনা অর্থাৎ প্রায় দু'হাজার টাকা মজুরি দিয়ে এ ব্যাপারে রাযী করাল যে, সে একটি দ্রুতগামী উদ্্রীতে চড়ে যথাশীঘ্র মক্কা মুকাররমায়.গিয়ে এ সংবাদটি পৌছে দেবে যে, তাদের কাফেলা সাহাবায়ে কিরামের আক্রমণ-আশংকার সম্মুখীন হয়ে পড়েছে। - দম্দম্ ইবনে উমর সেকালের বিশেষ রীতি অনুযায়ী আশংকার ঘোষণা দেয়ার উদ্দেশ্যে তার টউদ্্রীর নাক-কান কেটে এবং নিজের পরিধেয় পোশাকের সামনের ও পিছনের অংশ ছিড়ে ফেলল এবং হাওদাটি উল্টোভাবে উদ্তরীর পিঠে বসিয়ে দিল । এটি ছিল সেকালে ঘোর বিপদের চিহ্ন । যখন সে এভাবে মক্কায় এসে ঢুকল, তখন গোটা মন্ধা নগরীতে এক হৈ-চৈ পড়ে গেল, সাজ সাজ রব উঠল । সমস্ত কুরাইশ প্রতিরোধের জন্য তৈরি হয়ে পড়ল ৷ যারা এ যুদ্ধে যেতে পারল, নিজেই অংশগ্রহণ করল । আর যারা কোন কারণে অপারক ছিল, তারা অন্য কাউকে নিজের স্থলাভিষিক্ত করে যুদ্ধের জন্য প্রস্তুত করল । এভাবে মাত্র.তিন দিনের মধ্যে সমগ্র কুরাইশ বাহিনী পরিপূর্ণ সাজ-সরঞ্জাম নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। তাদের মধ্যে যারা এ যুদ্ধে অংশগ্রহণে গড়িমসি করত, তাদেরকে তারা সন্দেহের দৃষ্টিতে দেখত এবং মুসলমানদের সমর্থক বলে মনে করত। কাজেই এ ধরনের লোককে তারা বিশেষভাবে যুদ্ধে অংশগ্রহণে বাধ্য করেছিল যারা প্রকাশ্যভাবে মুসলমান ছিলেন এবং কোন অসুবিধার দরুন তখনও হিজরত করতে না পেরে মক্কাতে অবস্থান করছিলেন, তাঁদেরকে এবং বনু হাশিম গোত্রের যেসব লোকের প্রতি এমন ধারণা হতো যে, এরা মুসলমানদের প্রতি সহানুভূতি পোষণ করে, তাঁদেরকেও এ যুদ্ধে অংশগ্রহণে বাধ্য করা হয়েছিল । এ সমস্ত অসহায় লোকের মধ্যে মহানবী (সা)-এর পিতৃব্য হযরত আব্বাস (রা) এবং আবূ তালিবের দুই পুত্র তালিব ও আকীলও ছিলেন। যা হোক, এভাবে সব মিলিয়ে এই বাহিনীতে এক হাজার জওয়ান, দু'শ ঘোড়া, ছ'শ বর্মধারী এবং সারী গায়িকা বাঁদীদল তাদের বাধ্যযন্ত্রাদি সহ বদর অভিমুখে রওনা হলো । প্রত্যেক মঞ্জিলে তাদের খাবার জন্য দশটি করে উট জবাই করা হতো। অপরদিকে রাসূলে করীম (সা) শুধুমাত্র একটি বাণিজ্যিক কাফেরার মুকাবিলা করার অনুপাতে-প্রস্তুতি নিয়ে ১২ই রমযান শনিবার মদীনা তাইয়্যেবা থেকে রওমা হন এবং কয়েক মঞ্জিল অতিক্রম করার পর বদরের নিকট এসে পৌছে দু'জন সাহাবীকে আবূ সুফিয়ানের কাফেলার সংবাদ নিয়ে আসার জন্য পাঠিয়ে দেন (মাযহারী) -_ সংবাদবাহকরা ফিরে. এসে জানালেন যে, আবূ সুফিয়ানের কাফেলা মহানবীর পশ্চাদ্ধাবনের সংবাদ জানতে পেরে নদীর তীর ধরে অতিক্রম করে চলে গেছে। আর কুরাইশরা তাদের রক্ষণাবেক্ষণ ও মুসলমানদের সাথে মুকাবিলা করার জন্য মক্কা থেকে এক হাজার সৈন্যের এক ' বাহিনী নিয়ে এগিয়ে আসছে । -(ইবনে কাসীর ) www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।