সটচী-পত্র ১৭৮ তফসীরে মা'আরেফুল কোরআন। চতুর্থ খণ্ড আখিরাতের প্রতিশ্রুতি যদিও এখনই চোখে পড়ে না, কিন্তু বদর যুদ্ধে আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে বিজয় ও সাহায্যের যে প্রতিশ্রুতি প্রত্যক্ষ করা গেছে, তা থেকে শিক্ষা গ্রহণ কর এবং দৃঢ়ভাবে একথা বিশ্বাস কর যে, এ পৃথিবীতেই যেভাবে ওয়াদা বাস্তবায়িত হয়েছে, তেমনিভাবে আখিরাতের ওয়াদাও অবশ্যই বাস্তবায়িত হবে (কুরতুবী) তিন__তৃতীয়ত এমনও সম্ভাবনা রয়েছে যা আবূ হাইয়্যান (র) মুফাস্সিরীনদের পনেরটি উক্তি উদ্ধৃত করার পর লিখেছেন যে, এ সমস্ত উক্তির কোনটির উপরেই আমার পরিপূর্ণ আস্থা ছিল না। একদিন আমি এ আয়াতটির বিষয় চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লে স্বপ্নে দেখলাম, আমি কোথাও যাচ্ছি এবং আমার সাথে অন্য একটি লোক রয়েছে। আমি সে লোকটির সাথে এ আয়াতের ব্যাপারে তর্ক-বিতর্ক করতে গিয়ে বললাম, আমি কখনও এমন জটিলতার সম্মুখীন হইনি, যেমনটি এ আয়াতের ব্যাপারে হয়েছি। আমার মনে হচ্ছে, যেন এখানে কোন একটি শব্দ উহ্য রয়ে গেছে। তারপর হঠাৎ স্বপ্নের মাঝেই আমার মনে পড়ে গেল যে, এখানে ॥,-; (নাসারাকা) শব্দটি উহ্য রয়েছে। বিষয়টি আমারও বেশ মনঃপূত ও পছন্দ হলো এবং যার সাথে তর্ক করছিলাম সেও পছন্দ করলো । ঘুম থেকে জাগার পর পুনরায় বিষয়টি নিয়ে আমি ভাবতে লাগলাম । তাতে আমার মনের সন্দেহ বা প্রশ্ন দূর হয়ে গেল। কারণ এ ক্ষেত্রে 5 শব্দটির ব্যবহার উদাহরণ ব্যক্ত করার জন্য থাকে না, বরং কারণ বিশ্লেষণাত্মক হয়ে দীড়ায়। আর তখন আয়াতের অর্থ দাড়ায় এই যে, বদর যুদ্ধের সময় মহান পরওয়ারদিগার আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে যে বিশেষ সাহায্য-সহায়তা নবী করীম (সা)-এর প্রতি হয়েছিল, তার কারণ ছিল এই যে, এই জিহাদে তিনি যা কিছু করেছিলেন, তার কোন কিছুই নিজের মতে করেন নি, বরং সেসবই করেছিলেন প্রভুর নির্দেশে এবং আল্লাহ্র হুকুমের প্রেক্ষিতে । তারই হুকুমে তিনি নিজের ঘর ছেড়ে বেরিয়েছিলেন । আল্লাহ্র আনুগত্যের ফলও তাই হওয়া উচিত এবং তাতেই আল্লাহ্র সাহায্য সহায়তা পাওয়া যায়। যা হোক, আয়াতে বর্ণিত এই বাক্যটিতে উল্লিখিত তিনটি অর্থেরই সম্ভাবনা রয়েছে এবং তিনটিই যথার্থও বটে । অতঃপর লক্ষণীয় যে, আল্লাহ্ রাববুল আলামীন নিজেই তাকে বের করেছেন। এতে রাসূলে করীম (সা)-এর আনুগত্যের পরিপূর্ণতার প্রতি ইঙ্গিত রয়েছে। এতেই প্রতীয়মান হয় যে, তার প্রতিটি কাজকর্ম প্রকৃতপক্ষে আল্লাহ্ তা‘আলারই কাজ, যা তার অঙ্গপ্রত্যঙ্গের মাধ্যমে সংঘটিত হয়। যেমন, এক হাদীসে-কুদ্সীতে মহানবী (সা) ইরশাদ করেছেন, ‘মানুষ যখন আনুগত্য ও সেবার মাধ্যমে আল্লাহ্ তা'আলার নৈকট্য লাভ করে নেয়, তখন আল্লাহ্ তা‘আলা তার ব্যাপারে বলেন যে, আমি তার চোখ হয়ে যাই; সে যা কিছু অবলোকন করে, আমারই মাধ্যমে অবলোকন করে। আমি তার কান হয়ে যাই; সে যা কিছু. শোনে আমারই মাধ্যমে শোনে । আমি তার হাত-পা হয়ে যাই; সে যা কিছু ধরে; আমারই মাধ্যমে ধরে; যে দিকে যায় আমারই মাধ্যমে যায়। সারমর্ম হচ্ছে এই যে, আল্লাহ্ তা'আলার বিশেষ সাহায্য সহায়তা তখন তার নিত্যসঙ্গী হয়ে যায় । বাহ্যত তার চোখ-কান ও হাত-পা দ্বারা যে কাজ সম্পাদিত হয়, তাতে প্রকৃতপক্ষে আল্লাহ তা'আলার ক্ষমতা ও কর্মক্ষমতাই সক্রিয় থাকে। www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।